E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন

২০২৫ মে ১৯ ১৮:৪৬:০৫
পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রশনি পলি ফাইবার কোম্পানী লিমিটেড এর বিষাক্ত বর্জ্য ছড়ায় না ফেলা ও কোম্পানির কারখানা থেকে শব্দ দূষণ রোধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসীরা।

আজ সোমবার দুপুরের উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজ পাড়া গ্রামের রশনি পলি ফাইবার কোম্পানীর সামনে রাজাপারা ও বাদে-আলিশা এলাকার সর্বস্তরের জনগণ এর আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভূনবীর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) আব্দুল আহাদ, গ্রামবাসী মনা মিয়া, রাসেল মিয়া, রহিম মিয়া, সোহেল মিয়া, আল আমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, রশনি পলি ফাইবার কোম্পানীর বর্জ্য সরাসরি পাহাড়ি ছড়ায় পাইপ দিয়ে ফেলা হয়। তাদের এই অব্যবস্থানার কারণে ফসলি জমি, হাওড়ের মাছ, গবাদিপশুর ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। গ্রামের জনবসতি এলাকায় এই ফ্যাক্টরি স্থাপন করার কারনে দিন-রাত প্রচন্ড শব্দে মেশিন চালানো হয়। এর কারনে গ্রামবাসী শব্দ দূষনের শিকার হচ্ছেন। অনেকে অসুস্থ হচ্ছেন। এই বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন বক্তরা।

(এএ/এসপি/মে ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test