শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
আল-আমিন মিয়া, মৌলভীবাজার : মৌলভীবাজারে গোয়েন্দা জালে ধরা পড়া জাল নোট ব্যবসার হোতা যুগেন্দ্র মল্লিককে দেশি-বিদেশি বিপুল পরিমাণ জাল টাকা সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার জুগেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ সে দীর্ঘদিন যাবত জাল নোটের ব্যবসায় জড়িত। দেশের নানা উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল।
আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জাল নোট উদ্ধার ও এর সাথে জড়িত এক ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, গত ২১ মে বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে যুগেন্দ্র মল্লিকের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান মোল্লা'র নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল।
অভিযানে যুগেন্দ্র মল্লিকের ঘরের বিভিন্ন স্থানে জাল নোটের খোঁজে ব্যাপক তল্লাশি করতে থাকে পুলিশ। একপর্যায়ে তাঁর দেয়া তথ্যমতে বাড়ির গোয়াল ঘরের খড়ের নিচে দেশি-বিদেশি জাল নোট দেখতে পায় পুলিশ। এসময় সেখান থেকে ২ লাখ ৭৭ হাজার ২শত টাকার দেশি জাল নোট ও ৩ হাজার ৯শত ভারতীয় রুপি সহ প্রায় ৩ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় যুগেন্দ্র মল্লিককে। গ্রেফতার যুগেন্দ্র মল্লিক ওই গ্রামের মৃত : দেবেন্দ্র মল্লিক এর ছেলে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে সেখানে উদ্ধারকৃত জাল নোট প্রদর্শন ও গ্রেফতারকৃত যুগেন্দ্র মল্লিককে হাজির করা হয়।
উদ্ধারকৃত জাল নোটের মধ্যে রয়েছে ১ হাজার টাকার নোট ১শত ৫৫ টি, ৫শত টাকার নোট ২শত টি, ২শত টাকার ১শত ১১ টি এবং ভারতীয় ৫শত টাকার ৫ টি ও ২শত টাকার ৭ টি নোট।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতার জুগেন্দ্র মল্লিক আসন্ন কুরবানী ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে সে জাল টাকাগুলো নিয়ে এসেছিল। তার বিরুদ্ধে এর আগেও জাল টাকার মামলা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশী নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রূপীসহ র্যাব গ্রেফতার করে।
এদিকে গ্রেফতার জুগেন্দ্র মল্লিক এর বিরুদ্ধে বুধবারের জাল নোট উদ্ধারের ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার সহযোগীদের গ্রেফতারেও কাজ করছে পুলিশ।
(একে/এসপি/মে ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- লেবাননে নিহত শফিকুল-নাহিদের লাশ সাতক্ষীরার বাড়িতে
- দূষণমুক্ত পৃথিবী গড়তে পরিবেশবান্ধব প্রযুক্তি কেন জরুরি
- সাংবাদিক রাষ্ট্রের কর্মচারী নন
- গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দির গুড়িয়ে দেয়ার অব্যাহত হুমকিতে ঐক্য পরিষদের উদ্বেগ
- ঐতিহাসিক ৬ দফা ছিলো বাংলাদেশের স্বাধীনতার সোপান, বাঙালির মুক্তির সনদ
- বঙ্গবন্ধুর ছয় দফা: বাঙালির জাতীয় সত্তার ভিত্তি ও বর্তমান প্রেক্ষাপট
- ভ্যাট রিটার্ন অনলাইনে এন্ট্রির সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়লো
- জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা
- বাজেট ঘিরে কার্যকর ভূমিকা রাখতে এমপিদের প্রশিক্ষণ দিলো জামায়াত
- ‘পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন’
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- পুশইনের শিকার ছোট্ট রোজিনার বাড়ি ফেরার আকুতি
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







