মাটির হাসপাতালে স্বাস্থ্য সেবা দিচ্ছেন মার্কিন চিকিৎসক দম্পতি
মোহাম্মদ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পিছিয়ে পরা পাহাড়ি জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিতে এড্রিক বেকার গড়ে তুলেছিলেন কাইলাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র বা গরিবের হাসপাতাল। ছায়াঘেরা সুনিবিড় গ্রাম্য পল্লি প্রকৃতিতে গড়ে ওঠা এ হাসপাতালে শব্দ দূষণ ও কোলাহলমুক্ত নির্মল পরিবেশে প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিতে ভিড় করেন।
এড্রিক বেকারের মৃত্যুর পর বর্তমানে আমেরিকার ডাক্তার দম্পতি জেসিন এবং মেরিন্ডি হাসপাতালটিতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। মানবিকতায় পূর্ণ চিকিৎসক-নার্স-কর্মচারীদের সেবা আর মনোরম পরিবেশেই অর্ধেক রোগী সুস্থ হয়ে ওঠেন এখানে। তবে কার্যক্রম চালিয়ে যেতে সরকারি বেসরকারি সহযোগিতা প্রয়োজন বলে হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন।
জানা যায়, মধুপুরের প্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এ গ্রামটি। এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা পেতে নয়, দায়িত্বরতদের আন্তরিক সেবা আর নির্মল ভালবাসার টানেই বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত ছুটে আসছেন রোগীরা।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের বর্তমান নাম ডক্টর বেকার’স অর্গানাইজেশন ফর ওয়েল-বিং। মানবতা পূর্ণ এই প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরের দারিদ্র্যপীড়িত হিন্দু, মুসলিম, গারো-অধ্যুষিত এলাকায় স্থাপন করেন নিউজিল্যান্ডের বাসিন্দা ডা. এড্রিক বেকার। যিনি ডা. বেকার ভাই নামে দেশজুড়ে পরিচিত ছিলেন।
স্থানীয়ভাবে পরিচিতি পান গরিবের ডাক্তার হিসেবে। টানা ৩৬ বছর চিকিৎসা সেবা প্রদানকালে গড়ে তোলেন নানা স্মৃতি। সখ্যতা গড়ে ওঠে গরিব-দুঃখী মানুষের সঙ্গে। স্থানীয় কয়েক জেলার মানুষেরা সরকারি-বেসরকারি সেবা গ্রহণের পাশাপাশি মাটির হাসপাতালেও সেবা নিতে আসে। এভাবে পিছিয়ে পড়া ওই এলাকা স্বাস্থ্য সেবায় দিন দিন এগিয়ে যায়। টানা ৩৬ বছর সেবা প্রদানকালে ২০১৫ সালে হাসপাতালেই মারা যান ডা. এন্ড্রিক বেকার। পরে হাসপাতালেই সমাহিত করা হয় তাকে।
তার মৃত্যুর পর হাসপাতাল নিয়ে চিন্তিত হয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় ২০১৮ সাল থেকে এই হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যুক্ত হন এবং হাল ধরেন আমেরিকান এক চিকিৎসক দম্পতি জেসিন এবং মেরিন্ডি। তাদের পরামর্শেই বর্তমানে চলছে মাটির ঘরের এ হাসপাতালের কার্যক্রম।
প্রতিদিন এখানে দেড়শ রোগীকে নামমাত্র মূল্যে আউটডোরে চিকিৎসা সেবা দেওয়া হয়। ইনডোরে প্রায় ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি থাকেন। টাঙ্গাইল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন রোগীরা।
বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশি পরিচিতি। এছাড়া সব ধরনের রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। হাসপাতালে বর্তমানে এমবিবিএস ডাক্তার ২ জন, ইন্টার্ন ডাক্তার ২ জন, নার্স ৬ জন, স্বাস্থ্য সহকারী ৩০ জন, ফার্মাসিস্ট ৩ জন, মিডওয়াইফ ৬ জন, গ্রাম্য স্বাস্থ্যকর্মী ১২ জন ও সাপোর্ট স্টাফ ১৮ জনসহ মোট ৭৯ জন কাজ করেন।
সরেজমিনে দেখা যায়, রোগীরা চিকিৎসা নেওয়ার জন্য ভিড় করছেন। কেউ টিকিট নিচ্ছেন, কেউ চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, কেউ ডায়াবেটিস পরীক্ষা করাচ্ছেন আবার কেউ এসেছেন চোখের চিকিৎসা নিতে। যক্ষ্মা রোগীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। অনেক জটিল ও কঠিন রোগের প্রাথমিক পরামর্শ দিয়ে রেফার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে অন্য মাটির ঘরে।
হাসপাতালে কর্মরতরা জানান, দীর্ঘদিন ধরে আমরা এখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করার পাশাপাশি রোগীদের অবস্থা বুঝে হাসপাতালে ভর্তি রেখে সেবা প্রদান করা হয়ে থাকে।
রোগীরা বলেন, এই হাসপাতালের সুনাম শুনেই চিকিৎসা নিতে এসেছি। এই হাসপাতালের পরিবেশ ও সেবার মান সবই ভালো। ডাক্তার বেকারের গরিবের হাসপাতালের সেবা পেয়ে আমরা খুশি।
হাসপাতালের স্বাস্থ্য সেবায় নিয়োজিত জীবন বর্মণ বলেন, ১৭ বছর ধরে আমি এখানে রোগীদের নিয়ে কাজ করছি। বেশিরভাগ রোগীই গ্রাম থেকে আসেন। বেশি জরুরি রোগীদের ময়মনসিংহসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
ললিতা রেমা বলেন, আমি ডায়াবেটিস, অ্যাজমা, নিউমোনিয়া, উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকি। নতুন রোগীদের কাছ থেকে ৩০ টাকা এবং পুরাতন রোগীদের কাছ থেকে ১৫ টাকা নেওয়া হয়।
জামালপুর থেকে আসা ৬০ বছর বয়সী কুলসুম বেওয়া নামের এক রোগী বলেন, প্রায় দুই বছর ধরে ঠান্ডা ও কাশিজনিত সমস্যায় ভুগছি। এছাড়াও অল্প কাজ করলে হাপিয়ে উঠি। স্থানীয় চিকিৎসকদের দেখিয়ে কোনো সুরাহা হয়নি। তাই এখানে বিনামূল্যে ডাক্তার দেখানোর জন্য এসেছি।
হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার রিয়াজুল ইসলাম রিশাত বলেন, আমরা এখানে প্রাইমারি হেলথ কেয়ার নিশ্চিত করি। টাকার অভাবে যাতে গরিব মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। ডাক্তার ভাইয়ের আদর্শ ধারণ করে আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
এ ব্যাপারে কাইলাকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের নির্বাহী পরিচালক পিজন নংমি বলেন, আমরা হাজারো সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চালাচ্ছি। এখানে আসা রোগীদের শতভাগই দরিদ্র। আমাদের প্রয়োজন সরকারি-বেসরকারি সহযোগিতা। তাহলে সেবা আরও উন্নততর করা সম্ভব হবে।
চিকিৎসক দম্পতি জেসিন এবং মেরিন্ডি বলেন, বেকারের মৃত্যুর পর গরিব মানুষদের আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। এতে আমাদের অনেক ভালো লাগছে।
(এসএম/এসপি/মে ২২, ২০২৫)
পাঠকের মতামত:
- শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা
- শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ
- মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
- ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের প্রতিবাদে তালা
- ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি
- ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ: ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার, যুবক আটক
- জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
- কেন্দুয়ার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিদ্বগ্ধ হয়ে ৫টি গরু ছাগলের মর্মান্তিক মৃত্যু
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
- সংরক্ষিত এমপি নিলুফার চৌধুরী মনিকে গণসংবর্ধনা
- স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ
- কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
- টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- পারিবারিক বন্ধনই হলো আধুনিক সুসভ্য সমাজের মূলভিত্তি
- হামের মৃত্যুমিছিল: ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন এই রহস্যময় নীরবতা?
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র মতবিনিময় সভা: ১৫ দিনের মধ্যে আসছে পূর্ণাঙ্গ কমিটি
- বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান মমতার বিদায় নিশ্চিত করেছে
- মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
- বিবাহিত নারীদের গানের বিচারক নন্দিত তিন তারকা
- ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সালথায় ইয়াবাসহ আটক ২
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
-1.gif)








