আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
আল-আমিন মিয়া, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের পারের টং গ্রামে এক বয়োবৃদ্ধ বিধবা মহিলার ৮০ শতাংশ জমি দীর্ঘদিন যাবত জবর দখল করে রেখেছে স্থানীয় একটি ভূমিখেকো চক্র এমন অভিযোগ করেছেন ওই মহিলার পুত্র মো. মুসাহিদ আহমদ। এমনকি মৌলভীবাজারের সহকারী জজ, শ্রীমঙ্গল আদালতে মামলা দায়ের হলে আদালতের নির্দেশে এডভোকেট কমিশন কর্তৃক সরজমিনে পরিদর্শনপূর্বক লিখিত প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর আদালত কর্তৃক জবর দখলকারীদের প্রতি কেন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হবে না এ মর্মে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে আদালতে দাখিলের নির্দেশ প্রদান করলেও দখলকারীরা এখনো ওই জমিতে চাষাবাদের চেষ্টায় লিপ্ত এবং জমিতে গেলে বয়োবৃদ্ধ বিধবা মহিলা ও তার পরিবারের জান-মালের ক্ষতি করবে বলে হুমকি দিচ্ছে বিবাদীরা এমন অভিযোগ তার।
মো. মুসাহিদ আহমদ কান্না জড়িত কণ্ঠে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করে জানান, আশীদ্রোন ইউনিয়নের পরের টং গ্রামের মোহাম্মদ আব্দুর রেজ্জাক গংদের নিকট থেকে ১৯৯৫ সালের ৯ নভেম্বর ওই ইউনিয়নের পারের টং মৌজার ৭০৪, ৭০৭, ৭০৬, ৫৭০ ও ৭০৫ নম্বর দাগে মোট ৮০ শতাংশ জমি ক্রয় করেন তার তিন মামা উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ষাড়েরগজ গ্রামের মোহাম্মদ আজাদ মিয়া, মোহাম্মদ লুৎফুর ও মোহাম্মদ আক্কাস মিয়া। কিছুদিন তারা ভোগ দখলের পর ওই জমি তাদের বোন মোছা. জায়দা বেগমের নামে ইসলামি শরিয়ত মতে হেবা ঘোষণা করে দখল সমজিয়ে দেন।
পরবর্তীতে ২০১৭ সালের ৭ নভেম্বর শ্রীমঙ্গল সাব রেজিষ্ট্রি অফিসে সমূদয় জমির দলিল সম্পাদন করা হয়। দলিল সম্পাদনের পর যথানিয়মে মোছা. জায়দা বেগমের নামে নামজারী, খাজনা, ভূমি উন্নয়ন কর প্রদান করা হচ্ছে। এর কয়েক বছর পর আকষ্মিক পাশের বাড়ির বশির মিয়া, তার ভাই কবির মিয়াগং ওই জমি জোরপূর্বক ওই জমির মধ্যে ৫৭০ নম্বর দাগের ১৫ শতাংশ জমি দখল করে নেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও কোন সমাধান না হওয়ায় বাধ্য হয়ে বয়োবৃদ্ধ মোছা. জায়দা বেগম সম্প্রতি সহকারী জজ আদালত, শ্রীমঙ্গল, মৌলভীবাজারে মোকদ্দমা দায়ের করেন।
মোকদ্দমা দায়েরের পর আদালতের নির্দেশে বয়োবৃদ্ধ মোছা. জায়দা বেগমের আইনজীবী মো. দেলোয়ার হোসেন ও বিবাদী তথা বশির মিয়া গংদের আইনজীবী তপন কান্তি দে এডভোকেট কমিশনার হিসেবে গত ৬ মে সরজমিনে পরিদর্শন করে ১৪ মে প্রতিবেদন আদালতে দাখিল করেন। এর প্রেক্ষিতে ১৮ মে সহকারী জজ আদালত, শ্রীমঙ্গল, মৌলভীবাজার বাদীনি মোছা. জায়দা বেগমের প্রার্থীতমতে বিবাদীপক্ষের প্রতি কেন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হবে না এ মর্মে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে আদালতে দাখিলের আদেশ প্রদান করেন।
শনিবার সরজমিনে পারের টং গ্রামে গিয়ে দেখা যায়, বিবাদীপক্ষ তথা বশির আহমদ, তার ভাই কবির আহমদ, ছেলে মারুফ আহমদ, বশির আহমদের স্ত্রী নাজমা বেগমসহ কয়েকজন বিরোধীয় ওই জমিতে কাজ করছেন। এ সময় তারা গণমাধ্যমকর্মীদের কাছে জমিটুকু তাদের বলে দাবি করেন।
এ ব্যাপারে মো. বশির আহমদ বলেন, আমি ৬০ বছর যাবত সরকারি জমি ভোগ দখল করে খাইতেছি, এখন জায়দা বেগমের সন্তানরা দাবী করে এই জায়গার কাগজ তাদের কাছে আছে। এটা ওয়ান বাই ওয়ান সরকারি খতিয়ানের জায়গা, তারা এই জায়গা কিভাবে নামজারি করলো? কিভাবে দলিল বানাইলো আমার জানা নাই। তারা জোড় জবরদস্তী করে আমাকে আক্রমণ করে দখল করতে চায়। আমি আইনের সহায়তা চাই। আমি আদালতে আবদার করেছি সরকারের কাছে, বন্দোবস্ত কিভাবে সরকার আমাকে দিবো৷ আদালত থেকে আমার পক্ষে একটি নোটিশ পাঠানো হয় তাদের কাছে। তারা আমার জমিতে ঢুকে জমির ফসলাদি নষ্ট করে জোরপূর্বক দখল করতে চায়।
জমির মালিক মোছা. জায়দা বেগমের ছেলে মোসাহিদ আহমেদ বলেন, আমাদের জায়গার নামজারি, রেজিস্ট্রারি আছে এর পরেও অন্যায়ভাবে বশির মিয়া আমার জায়গা দখল করে রেখেছে। বশির মিয়া মাদক ও চোরাকারবার সহ অবৈধ বালু ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। সে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ছত্রছায়ায় বিগত দিনে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো। আমরা আমাদের জমিতে যেতে পারিনা, সে ঝগড়াঝাঁটির জন্য মহিলা লাগিয়ে দেয়। কোন রাস্তা না পেয়ে অসহায় হয়ে আমরা আদালতে মামলা দেই ও সকল কাগজপত্র আদালতে উপস্থাপন করি। আদালত জায়গায় প্রকৃত মালিক আমরা বলে নোটিশ প্রদান করেন৷ নোটিশ করার পরেও সে জোরপূর্বক জায়গাটি দখল করে আছে।
(এএ/এসপি/মে ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- লেবাননে নিহত শফিকুল-নাহিদের লাশ সাতক্ষীরার বাড়িতে
- দূষণমুক্ত পৃথিবী গড়তে পরিবেশবান্ধব প্রযুক্তি কেন জরুরি
- সাংবাদিক রাষ্ট্রের কর্মচারী নন
- গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দির গুড়িয়ে দেয়ার অব্যাহত হুমকিতে ঐক্য পরিষদের উদ্বেগ
- ঐতিহাসিক ৬ দফা ছিলো বাংলাদেশের স্বাধীনতার সোপান, বাঙালির মুক্তির সনদ
- বঙ্গবন্ধুর ছয় দফা: বাঙালির জাতীয় সত্তার ভিত্তি ও বর্তমান প্রেক্ষাপট
- ভ্যাট রিটার্ন অনলাইনে এন্ট্রির সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়লো
- জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা
- বাজেট ঘিরে কার্যকর ভূমিকা রাখতে এমপিদের প্রশিক্ষণ দিলো জামায়াত
- ‘পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন’
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- পুশইনের শিকার ছোট্ট রোজিনার বাড়ি ফেরার আকুতি
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







