নাটোরে কাঁচারাস্তা নির্মাণে অবৈধ ভেকু, মাটিচাপায় শিশুর মৃত্যু
অমর ডি কস্তা, নাটোর : ভেকু দিয়ে কাঁচাসড়ক নির্মাণ কাজ দেখতে গিয়ে উৎসুক দুই শিশু মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। ভেকু দিয়ে খোঁড়া গর্তের কিনারায় যেতেই মাটিসহ ভেঙ্গে পড়ে গর্তে। এতে দুইজন মাটি চাপা পড়লে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আরেকজনকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাগডোব বিলগরিলা গ্রামে আজ সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম মুক্তাকিম হোসেন (১০)। সে ওই ইউনিয়নের খাকশা পশ্চিম পাড়ার কৃষক জহুরুল ইসলামের ছেলে। আহত শিশুটির নাম শাকিব হোসেন (১১)। সে একই গ্রামের আবু তাহেরের ছেলে। মুক্তাকিম ও শাকিব দু’জনই খাকশা বনলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্র।
নিহত মুক্তাকিমের বাবা জহুরুল ইসলাম জানান, শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচী থাকায় সকালে ক্লাশ হয় নাই। এ সুযোগে অদুরেই ভেকু দিয়ে কাঁচা সড়ক নির্মাণ কাজ চলছে এ খবর জানতে পেরে মুক্তাকিম ও শাকিব সহ বেশ কয়েকজন শিক্ষার্থী বিলগরিলায় ভেকুর কাছে যায়। এ সময় ভেকুর খোঁড়া গর্তের কাছে গেলে মাটি ধসে দু’জনই গর্তে পড়ে যায় এবং মাটি চাপা পড়ে। বিষয়টি উপস্থিত আরও দুই শিক্ষার্থী দেখতে পেয়ে চিৎকার দিয়ে আশে-পাশের মানুষজন ডাকতে থাকে। পরে ভেকুর চালকসহ স্থানীয়রা এসে মাটি সরিয়ে মুক্তাকিমকে মৃত অবস্থায় ও শাকিবকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য ওয়ারসেল হোসেন জানান, তিনি এই কাঁচারাস্তা নির্মাণ কাজের দায়িত্বে রয়েছেন। বৃষ্টি হওয়ার কারণে খোঁড়া গর্তের পাড় নরম হয়ে গেছে। তাই এই অনাকাঙ্খিত দুর্ঘটনাটি ঘটেছে। এই কাঁচারাস্তা নির্মাণ কাজটি কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচীর, তাই শ্রমিক দিয়ে এ কাজ করার নিয়ম। অথচ ভেকু ব্যবহার কেন করা হয়েছে জানতে চাইলে ইউপি সদস্য ওয়ারসেল কোন সদুত্তর দিতে পারেননি।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন এই হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় সকল আইনগত যথারীতি চলমান রয়েছে।
(এডিকে/এসপি/মে ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান হলেন বাংলাদেশের জনপ্রিয় নেতা'
- মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
- বাগেরহাটে জোয়ারের পানিতে তলিয়ে থাকে মাজিডাঙ্গা আশ্রয়ণে ভূমিহীনদের বাড়িঘর, বেড়িবাঁধের দাবি
- কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
- কালিগঞ্জে ৬টি হিন্দু পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ শতক জমি দখল সাইফুল বাহিনীর
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
- আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
- ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি
- পাকশী রেলওয়ে পুলিশের অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক জব্দ
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- ফুলপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় দোয়া-আলোচনা সভা
- বঙ্গবন্ধু কি অশ্রদ্ধার পাত্র!
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জনসহ নিহত ৪
- হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি
- পারমাণবিক আইসব্রেকারে বাংলাদেশের প্রত্যয়ের রোমাঞ্চকর উত্তর মেরু অভিযান সম্পন্ন
- ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ চারজন
- ডিভোর্স হলেও সম্পত্তি ভাগাভাগি হবে না রোনালদোর
- খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
- বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাত বার্ষিকী আজ
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার
- জায়েদ খানের ‘শিকারি’র টিজার প্রকাশ
- ইনফান্তিনোর বিরুদ্ধে এএফসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলল কাতার
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








