অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের আমতলা গ্রামের কৃষক নূরুল ইসলাম অপহরণের পর তিন মাসেও তাকে উদ্ধার বা সন্ধান করতে পারেনি পুলিশ। ২ জুন সোমবার ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নূরুল ইসলামের অনুসন্ধানে মাঠে নেমেছে। তারা আমতলা গ্রামের হাওরে আমিনুল ইসলামের ফিসারিতে নূরুল ইসলামের লাশ থাকতে পারে এ সন্ধানে তল্লাশি চালিয়েছে। তবে কোন সন্ধান মেলেনি।
জানা যায়, চলতি বছরের গত ১৭ মার্চ কৃষক নূরুল ইসলামকে অপহরণ করে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন। এ ব্যাপারে এজাহারে ৮ জনের নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন নূরুল ইসলামের স্ত্রী ডেইজি আক্তার। ওই মামলায় আমতলা গ্রামের রফিকুল ইসলাম নামের এক আইনজীবিকেও আসামী করা হয়েছে। মামলা দায়েরের পর ৩ মাস হলেও নূরুল ইসলাম উদ্ধার বা তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা আতংক উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
নূরুল ইসলামের স্ত্রী ডেইজি আক্তার অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোকজন পূর্ব শত্রæতার জের ধরে তার স্বামী নূরুল ইসলামকে পরিকল্পিত ভাবে অপহরণের পর হত্যা করে লাশ গুম করে ফেলে।
মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানা পেমুই তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ইতিমধ্যে ওই মামলার এজাহার ভুক্ত আসামী রবিকুল ও সাইদুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছিল। তবে আদালত তাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন।
এদিকে হাফিজুল ইসলাম নামের এক আসামী গত পরশু স্বেচ্ছায় আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর কাইউম জানান, আদালতে হাফিজুলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়। এতে আদালত তার দু’দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন।
মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদের সময় থাকলেও ইতিমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুল পুলিশকে জানায় অপহৃত কৃষক নূরুল ইসলামকে হত্যা করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে সোমবার আমিনুলের ফিসারিতে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে সোমবার দুপুর থেকে কয়েক ঘন্টা অভিযান চালায়। তবে নূরুল ইসলামের কোন সন্ধান পাইনি।
পরিদর্শক (তদন্ত) ওমর কাইউম আরও জানান, নূরুল ইসলামের সন্ধান কিংবা উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে সব রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি একটি ভালো ফলাফল পাবো।
(এসবিএস/এএস/জুন ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- হেমন্ত
- তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- ‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াত আমির সংসদে ফালতু বলতে পারতো না’
- ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনি
- জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
- আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
- ‘স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ’
- তাইওয়ানের স্বাধীনতাপন্থী তৎপরতার কোনো সুযোগ দেবে না চীন
- টানা ৪ দফা কমলো সোনার দাম
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- মুকুটি আর কুকুটি
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
১৩ নভেম্বর ২০২৬
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
-1.gif)








