বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের শাহাদাৎ বার্ষিকী পালিত
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে বীরশ্রেষ্ঠ মো. শহীদ রুহুল আমিনের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলার নয় নম্বর দেওটি ইউনিয়নের রুহুল আমিন নগরে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃীতি যাদুঘরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. রহিমা বেগমের সভাপতীত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, সাবেক চেয়ারম্যান ও নান্দিয়াপাড়া বীর শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ডিগ্রি কলেজ ব্যবস্থাপনা পরিষদ সভাপতি আ.ফ.ম বাবুল (বাবু), নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাম্মেল হক মিলন, সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মাওলা, সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাম মোস্তফা ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের জ্যেষ্ঠ কন্যা নুরজাহান বেগম নারগিছ, নান্দিয়াপাড়া শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক আবুতাহর নান্দিয়াপাড়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আলহাজ্ব মো. ফখরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের কবরটি খুলনা থেকে তার নিজভূমি সোনাইমুড়ীতে স্থানান্তর করার দাবি জানান।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের উষালগ্নে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর মংলা বন্দর থেকে নৌ বাহিনীর জাহাজ রণতরী ”পলাশ” যোগে খুলনার উদ্ধেশ্যে রওয়ানা দিলে সুন্দর বন সংলগ্ন এলাকায় পাক হানাদার বাহিনীর বিমান হামলায় তিনি শহীদ হন। সে সময় তিনি জাহাজের ইঞ্জিন আটিপিশিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শত্রু বাহিনীর গোলার আঘাতে জাহাজে আগুন ধরে গেলেও তিনি দৃড়তার সাথে জাহাজ রক্ষা ও শত্রু বাহিনীকে পরাস্ত করতে মরিয়া হয়ে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এসময় পাক হানাদাদের গোলার আঘাতে তিনি প্রাণ হারান।
জেলার সাবক বেগমগজ্ঞ বর্তমান সোনাইমুড়ী উপজেলার বাগপাছড়া বর্তমান রুহুল আমিন নগর গ্রামে ১৯৩৪ সালে আজহর মিয়ার ঘরে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৯ সালে মেট্রিক পাশ করে ১৯৫৩ সালে তদান্তিন পাকিস্তানী নৌবাহীনিতে নাবিক হিসেবে যোগদান করেন। এর আগে কিছুদিন তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। স্বাধীনতা যুদ্ধের শুরুতে তিনি কর্মস্থল চট্টগ্রাম নৌঘাটি পিএনএস কুমিল্লা ত্যাগ করে গ্রামে ফিরে মে মাসে ছাত্র, যুবক ও ছড়িয়ে ছিটিয়ে থাকা সেনা বাহীনির সদস্যদের একত্রিত করে মুক্তিবাহীনির সেক্টর-৩ হেড কোয়াটারে সেক্টর কমান্ডার শফি উল্যার নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করেন।
(এনএইচ/এটিআর/ডিসেম্বর ১০, ২০১৪)
পাঠকের মতামত:
- শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি
- 'প্রতিক্রিয়াশীল মহল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বাধা দান করছে'
- প্রেমিকের প্ররোচনায় কণ্যা শিশুকে শ্বাসরোধে হত্যা
- প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাধা, একাধিক গুলিবিদ্ধ
- শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা
- ইউজিসির প্রশিক্ষণে মেধা তালিকায় প্রথম গোবিপ্রবির মার্কেটিং বিভাগের শিক্ষক মোহাম্মদ ফারুক
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- দেইলগাও সমাজ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিজবুল কোরআন প্রতিযোগিতা
- কাশিয়ানীতে সাব রেজিস্ট্রার অফিসের জমি দখলের অভিযোগ
- শ্রীনগরে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা
- ‘অনেকদিন পর নানি বাড়ী এসেছি, ধানের শীষে ভোট চাইতে’
- ভারত পানি বন্টনের এখনো কোন সুরাহা দেয়নি: ফখরুল
- ফরিদপুরের কানাইপুরে পুকুরে মিললো বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র
- মানবদরদী চিকিৎসক ডাঃ বীরেন্দ্রনাথ অধিকারীর মহাপ্রয়াণ দিবসে ধর্মীয় আয়োজন
- ময়মনসিংহ ১ নম্বর পুলিশ ফাড়ীর নবাগত ইনচার্জ ইনেসপেক্টর মাহাবুব মিল্কী
- ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা
- মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার
- সোনাতলায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
- ‘আমরা বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস’
- ‘দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার’
- জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে: সাদিক কায়েম
- কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি
- পাবনা–৪ আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
-1.gif)








