নারায়ণগঞ্জের নৌ-পথে চাঁদাবাজি সিন্ডিকেটের দুই মুখ, যুবলীগ নেতা জাকির ও যুবদল নেতা সজিব
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীসংলগ্ন নৌপথে প্রতিদিন কোটি টাকার মালামাল পরিবহন হলেও নদীপথ নিরাপদ নয়। বরং নৌযানগুলোকে নিয়মিত চাঁদা দিয়ে চলতে হয় এক প্রভাবশালী সিন্ডিকেটকে,যার নেতৃত্বে রয়েছেন জেলার আলোচিত রাজনৈতিক ব্যক্তি যুবদল নেতা খাইরুল ইসলাম সজিব।
অভিযোগ রয়েছে, স্থানীয় যুবলীগ ও এক যুবদল নেতার তত্বাবধানে প্রতিদিন নৌযান থেকে আদায়কৃত অর্থের ৪০ শতাংশ ভাগ পান স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত পলিথিন জাকির। আর বাকি ৬০ শতাংশ ভাগের নিয়ন্ত্রণ রয়েছে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের হাতে।
এছাড়াও প্রশাসনের যেকোন ঝামেলা মোকাবেলার জন্য সজিব'র ঘনিষ্ঠ তিনজন স্থানীয় সাংবাদিক দায়িত্ব পান। বিনিময়ে তারা প্রতিদিন গড়ে ৬ হাজার টাকা করে পেয়ে থাকেন। দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আশপাশের এলাকায় একজন প্রভাবশালী সংগঠক হিসেবে পরিচিত খাইরুল ইসলাম সজিব রাজনৈতিক অঙ্গনে যেমন সক্রিয়, তেমনি বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে নানা অভিযোগও উঠেছে। একদিকে রাজনৈতিক মামলার শিকার, অন্যদিকে চাঁদাবাজি ও নদীপথে সন্ত্রাসী কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগ,তাঁকে নিয়ে জনমনে এখন প্রশ্ন উঠছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, মেঘনা নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে নির্ধারিত হারে চাঁদা না দিলে বাধা ও হয়রানির মুখে পড়তে হয়। এই অবৈধ অর্থ সংগ্রহের একটি সংগঠিত চক্র দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ছত্রছায়ায় কাজ করছে। এই চক্রের প্রধান নিয়ন্ত্রক হিসেবে,সজিবকে ঘিরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। চাঁদাবাজির বিষয়টি নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সোনারগাঁ থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে,বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য যে, গত ২২ জুন ছলিমগঞ্জ এলাকায় মেঘনা নদীপথে চাঁদাবাজির সময়, নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে,যাঁরা সজিব'র সিন্ডিকেট সদস্য বলে দাবি করেছে স্থানীয়রা। এদের বেশিরভাগই বিএনপির অঙ্গসংগঠনের কর্মী এবং যুবদল নেতা সজিবের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে। সেখানে কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেলকে ও গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
নদীপথে নিরাপদ ও চাঁদামুক্ত চলাচল নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।
(বিএস/এএস/জুন ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে’
- ‘ভবিষ্যৎ ভোটের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন’
- ‘কমিউনিস্ট পার্টিকে বেআইনী রাখা চলবে না’
- সাতক্ষীরায় জামাতের নির্বাচনী পথসভা ও মিছিল
- গোপালগঞ্জ- ১ আসনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা
- ‘আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে’
- রাজবাড়ী- ২ আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- ২০০ বছরের ঐতিহ্যবাহী বাজিদাদপুর সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা ও লোক কবিগান
- টাঙ্গাইলে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৩ জনকে দল থেকে বহিষ্কার
- স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত ৩
- জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের দিনাজপুরে আগমনে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা
- অনুমতি না পেয়ে গেটে দাঁড়িয়ে শেখ মুজিবের কবর জিয়ারত স্বতন্ত্র প্রার্থীর
- লৌহজংয়ে ইয়াবাসহ দুই বোন গ্রেপ্তার
- সংবাদকর্মীদের আস্থার আকাশ: অধিকার আদায়ের মিছিলে অবিনাশী আলতাফ মাহমুদ
- ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শুরু, নেতৃত্বে মির্জা ফয়সল
- কাপ্তাইয়ে কেআরসি উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি বিতরণ
- অনলাইন জিডির আড়ালে অবৈধ লেনদেন
- বিএনপি নেতাকে গলা কেটে হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, বৃদ্ধার মৃত্যু
- নগরকান্দায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১৮
- ক্যান্সার: নীরব সংকট, কারণ, ঝুঁকি ও বিশ্বব্যাপী বাস্তবতা
- ‘মানসিকভাবে মিরাজ খুব একটা শান্ত অবস্থায় ছিল না’
- ‘কিছু মানুষকে কৃতিত্ব দিতে হবে’
- ঢালিউডে বড় চমক, জুটি বাঁধছেন আফরান নিশো ও মেহজাবীন
- ‘ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সতর্ক থাকার তাগিদ’
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- খুদে কবিদের পদভারে মুখর নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








