নাটোরে রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে এনসিপি নেতা সহ আহত ৬
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে রাস্তা নিয়ে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড়াইগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা সদস্য সচিব নুহ ইসলাম সহ আহত হয়েছে ৬ জন। এদের মধ্যে মুরাদ আলী ওরফে কালু হাজীকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকালের দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত এনসিপি নেতা সহ অন্যান্যদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় এনসিপি নেতা নুহ ইসলামের বাড়ি সংলগ্ন দীর্ঘবছরের ব্যবহৃত কাঁচা রাস্তাটি ব্যাপক কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সোমবার সকালে এ রাস্তাটি নিজেদের অর্থায়নে ইটের খোয়া ও বালি ফেলে মেরামত করতে যায়। কিছু কাজ করার পর ওই রাস্তাটির জায়গা নিজের দাবি করে মেরামতের কাজে বাঁধা দেয় মুরাদ আলী ওরফে কালু হাজী। এ সময় ওখানে উপস্থিত এনসিপি নেতা নুহ ইসলামের সাথে বাক বিতন্ডা হলে এক পর্যায়ে লাঠি, হাসুয়া নিয়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রক্তাক্ত আহত হয় মুরাদ আলী ওরফে কালু হাজী (৭০) তার ছেলে সেলিম ইসলাম (৪৫) ও পুত্রবধূ মিতা খাতুন (৩৫)। অপর দিকে আহত হয় রফিকুল ইসলাম ওরফে রাফি হাজী (৬০), তার বড় ছেলে শামীম ইসলাম (২৭) ও ছোট ছেলে নুহ ইসলাম (২৫)। আরও জানা যায়, এই জমি নিয়ে নুহের পিতা রাফি হাজী ও প্রতিবেশী কালু হাজীর বিরোধ দীর্ঘদিনের। আদালতে মামলাও ছিলো যা পরবর্তীতে রাফি হাজীর পক্ষে ডিক্রি হয়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এডিকে/এসপি/জুন ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই’
- ‘সাইবার বুলিং প্রতিরোধে আইন সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে’
- শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’
- ‘আমাদের তো কোনো লিগই নেই’
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- ‘স্বাস্থ্যসেবা করুণা নয়, মানুষের অধিকার’
- ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না’
- ‘বগুড়া তার ন্যায্য পাওনাটুকু পাক’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
- ট্রাম্পকে নতুন সঙ্কটে ফেলেছে হুথিরা
- মুক্তিযুদ্ধে বৈদ্যুতিক প্রক্রিয়ায় প্রথম ট্রেন ধ্বংস করা হয়
- ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার
- অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
- সরবরাহব্যবস্থার ভূরাজনীতি : সীমান্তের সংকেত থেকে ছোট ব্যবসার আর্থিক ঝুঁকি
- লৌহজংকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
- সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
- পিকনিকের আনন্দ শেষে পদ্মায় বিষাদ, হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কায় নিখোঁজ ১
- ‘একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতা বা ষড়যন্ত্র কি না ভাবতে হবে’
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
১৩ সেপ্টেম্বর ২০২৬
- বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
-1.gif)








