সোনাতলায় যৌথবাহিনীর অভিযানে ড্রেজার ও পাইপ ভাঙচুর, আটক ৭
বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় যৌথবাহিনীর অভিযানে আড়িয়াঘাট বাঙ্গলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপ ভাঙচুর সহ ৭ জনকে আটক করা হয়েছে। গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযানে ৭টি ড্রেজার মেশিন আগুনে পুরে ধ্বংস ও একটি এক্সেভেটর জব্দ করা হয়।
সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, সারিয়াকান্দি অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো: আরাফাত এবং সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবীর নেতৃত্বে থানার সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, সোনাতলা সদর ইউনিয়নের আড়িয়াঘাট সেতুর উত্তর-দক্ষিন পাশে দীর্ঘদিন যাবত বাঙ্গালী নদী হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে রমরমা ব্যাবসা চলে আসছিলো। তবে বালু তোলার কাজে এক্সেভেটর মেশিন করা হতো। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সাতটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও একটি এক্সেভেটর মেশিন জব্দ সহ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বেশকিছু প্লাস্টিকের পাইপও অকেজো করা হয়। জব্দকৃত এক্সেভেটর মেশিন সোনাতলা থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানে আটককৃত ব্যাক্তিরা হলো সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের শালিখা গ্রামের মৃত রজব আলীর ছেলে মোস্তাফিজার (৫২), একই এলাকার চান মিয়ার ছেলে শাহ আলম (৩৫), চর বিশ্বনাথ পুড় এলাকার ফরিদ আকন্দের ছেলে জাকিরুল ইসলাম (২৮), বিশ্বনাথ পুড় এলাকার দবীর উদ্দিনের ছেলে শাহ আলম (৩৫), গাইবান্ধা সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের কামারপাড়া এলাকার অক্ষব আলীর ছেলে মোনজার রহমান (৪০), একই উপজেলার বায়োজিত নগর এলাকার আলতাব আলীর ছেলে মো: তনু (১৮) ও গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুড় এলাকার ফুল মিয়ার ছেলে আব্দুল মোমিন (২২)।
এসময় উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক বলেন, বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে ৭ জন শ্রমিককে পাওয়া গেছে তারা সঠিক তথ্য না দেয়ায় তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ও ১৫ (১) ধারায় ১ মাসের বিনাশ্রমে জেল দেয়া হয়েছে। এদিকে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৭টি ড্রেজার মেশিন আগুনে পুরে ধ্বংস এবং একটি এক্সেভেটর মেশিন জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
(বিএস/এসপি/জুলাই ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








