সোনাতলায় পুলিশের গাড়ি ব্যবহার করে ডাকাতি, পুলিশ সদস্যসহ গ্ৰেফতার ৭
বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়া সোনাতলা উপজেলার কাতলাহাড় গ্ৰামে গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ও পুলিশের গাড়ি ব্যবহার করে মৃত খয়বর আলীর ছেলে শাফিকুল ইসলাম ওরফে ফটো (৬৫) এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
গত বুধবার (৩ জুলাই) দিবাগত রাত ১২.৩০ মিনিটের দিকে ঘটনটি ঘটেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,৭/৮জন লোক ওই রাতে এসে ফটোর ঘরের দরজা ধাক্কা দেয় এবং সে সময়ে তারা ডিবি পুলিশ পরিচয় দেয়। পুলিশ পরিচয় পেয়ে ফটোর স্ত্রী দরজা খোলার মাত্রই লোকগুলো ঘরে ঢুকে তাদের জিম্মি করে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই তারা ঘরে থাকা প্লাস্টিকের ওয়ার ড্রপের তালা ভেঙ্গে ২লক্ষ ৫০ হাজার টাকা এবং একটি শাওমি মোবাইল ফোন যার মূল্য ২৫ হাজার টাকা নিয়ে ভয় ভীতি দেখাইয়া ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী দিশেহারা হয়ে তাৎক্ষণিক ৯৯৯ নাইনে ফোন করে সহযোগিতা চান। তবে ওই রাতে পুলিশের উপ-পরিদর্শক আক্কাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন ডিউটিতে কর্মরত ছিলেন। ইতিমধ্যেই ৯৯৯ নাইনে ফোন পেয়েই তিনি এবং সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।এসআই আক্কাস আলী ঘটনাটি শুনেই তিনি বগুড়া পুলিশ কন্ট্রোল রুমে বেতার বার্তা পাঠান। পুলিশ কন্ট্রোল রুম বেতার বার্তা পেয়ে তাৎক্ষণিক বিষয়টি নিকটবর্তী গাবতলী থানাকে অবগত করেন।
এক পর্যায়ে এসআই আক্কাস আলী সঙ্গীয় ফোর্স সহ গাড়ির খোঁজে বেড়িয়ে যান এবং গাড়িটি লক্ষ্য করে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে গাড়ির চালক গাড়িটিকে নিয়ে বেপরোয়া ভাবে গাবতলীর উপজেলায় ঢুকে পড়েন। একপর্যায়ে গাবতলী থানার পুলিশ গাড়িটিকে ধাওয়া দিয়ে গাড়ি সহ তাদের আটক করে সোনাতলা থানায় খবর দেন।
খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ভুক্তভোগী পরিবার ফটোকে সনাক্তের জন্য গাড়ির কাছে নিয়ে গেলে ফটো মিয়া গাড়ি সহ তাদেরকে চিনে ফেলেন। এরপর পুলিশ গাড়ি সহ তাদেরকে সকালে থানায় নিয়ে আসে।
পরে ফটো মিয়া বাদী হয়ে আটক কৃতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন।আটককৃতরা হলেন, উপজেলার দিগদাইর ইউনিয়নের চারালকান্দি গ্ৰামের মোঃ সাইফুল ইসলাম ওরফে সাহাবুল এর ছেলে কনস্টেবল (বর্তমানে বগুড়া এপিবিএনে কর্মরত) মোঃ আল হাদি ওরফে বাবুল (৩০), একই গ্ৰামের মৃত এনামুল হক মন্ডল ছেলে মোঃ সাদিক আকবর ওরফে দুখু(৩০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা এলাকার দক্ষিন বেতারা গ্ৰামের -মৃত হারুনুর রশিদ এর ছেলে মোঃ তারেক রহমান (২৫), জেলার গাবতলী উপজেলার জামির বাড়িয়া এলাকার করিমপাড়া গ্ৰামের মোঃ আনসার আলীর ছেলে মোঃ শাহরিয়ার রহমান ওরফে স্বাধীন (২৯), জেলার দুপচাঁচিয়ার পুকুর গাছা গ্ৰামের মোঃ রিপন এর ছেলে মোঃ আব্দুল্লাহ আল কাফি (১৮), একই উপজেলার ভেবড়া গ্ৰামের মোঃ শফিকুল ইসলাম এর ছেলে মোঃ আবিদ হাসান (২৯), সোনাতলা উপজেলার চারালকান্দি গ্ৰামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ সাকিল মিয়া (২৬)।
এসময়ে তাদের কাছে থেকে ডাকাতির লুন্ঠিত ৯৪ হাজার ৮শ ২০টাকা, একটি পুলিশ পিকআপ, একটি হ্যান্ডকাপ, আটটি মোবাইল ফোন উদ্ধার পুর্বক জব্দতালিকা মূলে সেগুলো জব্দ করে পুলিশ। তবে স্থানীয়রা আরো জানিয়েছেন গ্ৰেফতারকৃতদের মধ্যে কলেজ পড়ুয়া ছাত্রও রয়েছে।ঘটনাটির সত্যতা স্বীকার করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মিলাদুন নবী বলেন একবারেই দুঃখ জনক ঘটনা এটি। পুলিশের গাড়ি ব্যবহার এর বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানান হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে সেই সাথে গ্ৰেফতারকৃতদের ৩রা জুলাই বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
(বিএস/এএস/জুলাই ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- স্বপ্ন থেকে বাস্তবে রূপপুর
- জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
- মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা মাদরাসার অধ্যক্ষকে চাকুরিতে পুনর্বহালের দাবি
- ৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি
- কালের স্বাক্ষী লোহাগড়ার ইতনার 'নহবতখানা'
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন
- ‘রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে’
- ‘কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে’
- সাতক্ষীরায় মাদ্রাসা ও এতিমখানার উপাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
-1.gif)








