পাংশা উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রাজবাড়ি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী দুই আসনের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ নাসিরুল হক সাবুর ছোট ভাই, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ আর মাহমুদুল হক রোজেন বলেন, আওয়ামী লীগের কোন মাদকসেবী, চাঁদাবাজ, সন্ত্রাসীরা যেনো বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে, চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সময় তিনি বলেন দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ করা যাবে না।
তিনি আরও বলেন, আমরা এখানে একই মঞ্চে সকলেই সাবেক এমপি নাসিরুল হক সাবুর লোক এবং তার কাজ করে যাচ্ছি। আগামীতে ধানের শীষের মনোনয়ন যেই পাবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করব। তারেক রহমান দ্রুতই দেশে আসবেন এবং তার দিকনির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নেতা যে নির্দেশনায় দিক না কেন দলের স্বার্থে আমরা তা মাথা পেতে নেব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির নেতা মোঃ মুজাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা কলেজের সাবেক ভিপি বিএনপি নেতা হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এস এম মোক্তার কবির খান নান্নু সাবেক সংসদ সদস্য সদরুল আমিন হাবিব, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আইনুল হাবিব, পাংশা উপজেলা বিএনপির সহ সভাপতি বিধান কুমার বিশ্বাস, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম সরদার, পাট্টা ইউনিয়ন বিএনপি'র নেতা জহিরুল আলম মুরাদ, আরিফুল ইসলাম মিয়া টিপু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নেতাদের নিকট সদস্য ফরম তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
(একে/এসপি/জুলাই ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'শেখ মুজিব দেশ ও জাতির শত্রু'
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সোনালী অতীত ক্লাব
- ১৫ আগস্ট ও শেখ হাসিনার ফেরা ঘিরে সাতক্ষীরায় ছাত্রলীগের মিছিল
- বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- ‘শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়’
- ‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
- কানাইপুরে একাধিক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ
- প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা রাসেল
- বাগেরহাটে ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
- নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- গণমাধ্যমে বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
- ঈশ্বরদীতে স্কুল শিক্ষার্থীদের জন্য পারমাণবিক বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর প্রদর্শনী
- ৭০০ কলাগাছে কীটনাশক স্প্রে, ৪ লাখ টাকার ক্ষতি
- জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার সামগ্রী পেল নারী ফুটবলাররা
- গ্রিড আছে, আলো নেই: দায় কার?
- চন্দ্রঘোনা কেপিএমে ৯৫ কর্মীর পদোন্নতি
- পাংশায় মাকে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
- সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৫ শ্রমিক নিহত
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যু বেড়ে ৮
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








