উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো রথ উৎসবের আনুষ্ঠানিকতা
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সপ্তাহব্যাপী অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। শনিবার বিকেলে (৫ জুলাই) আয়োজক ও উপজেলা প্রসাশনের সহযোগিতায় চিল্লিপাড়ায় উৎসব মুখর পরিবেশে রথযাত্রাটি অনুষ্ঠিত হয়।
এদিকে জেলার অন্যতম রথ উৎসব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বগুড়া ইসকন মন্দির আয়োজিত উল্টো রথযাত্রায় শত শত ধর্মপ্রান হিন্দু সম্প্রদায়ের উপস্থিতি ঘটে। বর্ণিল সাজে সজ্জিত উল্টো রথে বর্ণাঢ্য শোভাযাত্রায় জগন্নাথ ভক্তরা অংশগ্রহণ করেন।
রথযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,এলিট ফোর্স র্যাব সদস্য,সেনাবাহীনির সদস্য,ডিজিএফআইয়ের সদস্য,এনএসআই,ফায়ার ব্রিগেড, এম্বুলেন্স,বিদ্যুৎ বিভাগ সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রথটি ইসকন মন্দির থেকে সাতমাথা,দত্তবাড়ি,বড়গোলা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সেসময় জগন্নাথ ভক্তদের কীর্তনে কীর্তনে উৎসবটি মুখরিত ছিলো। বগুড়া ইসকন মন্দির এর অধ্যক্ষ ও শেরপুর ইসকন মন্দিরের সভাপতি খরাজিতা কৃষ্ণ দাস ব্রহ্মচারী জানান, ভজন, কীর্তন, মঙ্গল আরতি ও নারকেল ফাটিয়ে উল্টো রথের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইসকন মন্দিরের সভাপতি দিলিপ কুমার দেব বলেন,প্রসাশন সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ দের সহযোগিতায় সুশৃঙ্খল,শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে এবারের রথযাত্রাটি সমাপ্ত হয়েছে এজন্য ইসকন মন্দিরের পক্ষ থেকে তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি আরো বলেন 'রথে তু বামনাং দৃষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে 'অর্থাৎ,"রথে উপবিষ্ট বামন (জগন্নাথ দেব)কে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না।
(বিএস/এএস/জুলাই ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা
- সেদিন বেশী দূরে নয় যেদিন স্বাধীন বাংলাদেশ সরকার বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি লাভ করবে
- ঈশ্বরদীতে ২০ হাজার মিটার অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- বাবার হাত ধরে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক
- কর্মসংস্থান ব্যাংককে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে ব্র্যাক ব্যাংক
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








