E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাটে ভ্যান গাড়ি থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

২০২৫ জুলাই ০৬ ১৯:৪৮:৩৭
বাগেরহাটে ভ্যান গাড়ি থেকে পড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সরদার শুকুর আমেদ, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলায় মটরচালিত ভ্যান গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে জিয়া উদ্দিন জিহাদ (১৬) নামে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে উপজেরার লাকুড়তলা বাজার এলাকায় ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার রাজেশ্বর গ্রামের ওমান প্রবাসী ইউসুফ আলী হাওলাদারের ছেলে ও তাফালবাড়ি ফাজিল মাদ্রাসার ছাত্র।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানায়, বিকেলে খালুর মটরচালিত ভ্যান গাড়ি নিয়ে দোকানের টাকা দিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লাকুড়তলা বাজার সংলগ্ন মসজিদের পাশের পুকুরে গাড়িটি নিয়ে পড়ে যায়। এসময় ‎গাড়িতে থাকা খালাতো বোন ও দুলাভাই তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। নিহত জিয়াদের পরিবারের কোন অভিযোগ না থাকায় মানবিক দিক বিবেচনায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

(এসএসএ/এএস/জুলাই ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test