কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আবু সায়েম আকন বলেছেন, সমাজের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কথা বলায় একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
আজ সোমবার দুপুরে রাজাপুর প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু সায়েম আকন বলেন, “দীর্ঘদিন ধরে সমাজে চলমান অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি সোচ্চার থেকেছি। জনস্বার্থে এসব অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণে কিছু স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাদের অপকর্ম জনসমক্ষে তুলে ধরায় আজ তারা আমার চরিত্রহননের অপপ্রচারে লিপ্ত। বিশেষ করে, আওয়ামী ঘরানার কিছু দোসর বিএনপি ও এর অঙ্গসংগঠনে ঢুকে সংগঠনের আদর্শকে কলুষিত করার চেষ্টা করছে। আমি তাদের বিরুদ্ধেও কথা বলায় তারা এখন আমার পেছনে লেগেছে।”
তিনি বলেন, “বর্তমানে আমি ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। বিদ্যালয়ের উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গিয়ে চক্রটির রোষানলে পড়েছি। একদিকে বিদ্যালয়ের অর্থনৈতিক ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছি, অন্যদিকে এই পদকে ঘিরেই একটি চক্রান্ত শুরু হয়েছে। আওয়ামী ঘরানার কিছু ব্যক্তি এবং তাদের মদদপুষ্ট প্রতিপক্ষরা মিলে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে। আমি স্পষ্টভাবে জানাচ্ছি, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত, মিথ্যা ও ভিত্তিহীন।”
তিনি আরও বলেন, “অপপ্রচার করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি রাজনৈতিকভাবেও দুর্বল করতে চাইছে তারা। তবে এসব ষড়যন্ত্রে আমি বিচলিত নই। জনগণই সত্যের পক্ষে আছে। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকব। সকল অপকর্মের বিরুদ্ধে আমার এই অবস্থান অব্যাহত থাকবে।”
সংবাদ সম্মেলনে স্থানীয় যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দলীয় নেতা আবু সায়েম আকনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
(এমআর/এসপি/জুলাই ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় আপিলের শুনানি ১ সেপ্টেম্বর
- বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি
- ফরিদপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার
- নিরাপদ কর্মস্থল ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৭ দফা প্রস্তাবনা
- শিগগির ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে
- স্পেনকে হতাশায় ডুবিয়ে প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের
- বেনাপোলে পাকবাহিনীর ঘাঁটিতে মুক্তিযোদ্ধাদের অতর্কিত আক্রমণ
- গোপালগঞ্জে গৃহবধূর মরদহ মিলল গোয়ালঘরে
- সড়কের জমি গিলে খেতেই আ.লীগ নেতাদের সাহায্যে জেলা পরিষদ থেকে কিছু জমি লিজ নেয় দুর্বৃত্তরা
- সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর
- ফরিদপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
- কালুখালীতে খননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ফরিদপুরে প্রান্তিক খামারিদের মাঝে ব্র্যাকের মুরগির বাচ্চা বিতরণ
- সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
- শ্যামনগরে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ
- সোনাতলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে রোগীদের উপচে পড়া ভিড়
- বাস্তবতা অস্বীকারের রাজনীতি
- ব্র্যাকের আরও তিনটি শিখন তরীর উদ্বোধন
- নান্দাইল শহীদ দিবস পালিত
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন
১৬ জুন ২০২৬
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ফরিদপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার
-1.gif)







