ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নিখোঁজ, ৭ দিনেও মেলেনি সন্ধান
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার ৫নং গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শামিম নিখোজ হয়েছেন। গত ২ জুলাই গন্ডা ইউনিয়নের পাহারপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের ৭ দিনেও তাঁর সন্ধান মেলেনি। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতংক উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
জানা যায়, গত ২ জুলাই বুধবার রাত অনুমান সাড়ে ১১ টার দিকে গন্ডা ইউনিয়নের পাহাড়পুর এলাকা থেকে নিখোজ হন রফিকুল ইসলাম শামিম। তাঁর বয়স অনুমান ৩৯ বছর। তিনি ১ ছেলে সন্তানের জনক। তার স্ত্রী নাজমা আক্তার অন্তসত্তা বলে জানা যায়। নিখোজ হওয়ার পর গত ৩ জুলাই তাঁর বড় ভাই মো: সাইফুল ইসলাম কেন্দুয়া থানায় একটি জিডি করেন। জিডি নং- ১৪২। এর পর পুলিশ রফিকুল ইসলাম শামিমের সন্ধানে মাঠে নামে।
গত ৫ জুলাই রাত অনুমান ১০ টার দিকে গন্ডা ইউনিয়নের মনকান্দা ও গৈচাশিয়া গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া শামুকজানি নদীর উপর ব্রীজের নিচ থেকে রফিকুল ইসলাম শামিমের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে।
কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: নজরুল ইসলাম সোমবার দুপুরে জানান, তল্লাশি চালিয়ে শামুকজানি নদীর উপর নির্মিত ব্রিজের নীচ থেকে কচুরিপানা দিয়ে ঢাকা একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওই মটর সাইকেলটি রফিকুল ইসলাম শামিম ব্যবহার করতেন বলে তার পরিবারের সদস্যরা দাবি করেন।
তিনি বলেন, রফিকুল ইসলামের এখনও কোন সন্ধান করতে পারিনি। তবে চেষ্টা চলছে। তাঁর বড় ভাই মো: সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছোট ভাই রফিকুল ইসলাম শামিম গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল। সমাজের বিভিন্ন অন্যায় কাজের প্রতিবাদ করত সে। আমার ধারণা এজন্য আমার ভাইকে পরিকল্পিত ভাবে খুন করে তাঁর লাশ গুম করা হয়েছে। আমার ভাইয়ের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু আমার ভাইয়ের এখনও কোন সন্ধান করতে পারেনি। আমি রাষ্ট্রের কাছে আমার ভাইকে উদ্ধারের জন্য জোর দাবি জানাচ্ছি।
এদিকে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা দলীয় নেতাদের নিয়ে গন্ডা ইউনিয়নের রফিকুল ইসলাম শামিমদের বাড়িতে এসেছি। তাদের পরিবারের সদস্যদের শান্তনা দিচ্ছি। কিন্তু পরিবারের সদস্যরা রফিকুল ইসলাম শামিমের খোজ না পেয়ে আতংক উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা রফিকুল ইসলাম শামিমকে খোজে বের করার জন্য রাষ্ট্রের কাছে সব্বোর্চ সহযোগিতা চাচ্ছেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, রফিকুল ইসলাম শামিমের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। ইতিমধ্যে তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে তার সন্ধান এখনও পাওয়া যায়নি।
(এসবিএস/এএস/জুলাই ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- হেমন্ত
- তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- ‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াত আমির সংসদে ফালতু বলতে পারতো না’
- ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনি
- জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
- আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
- ‘স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ’
- তাইওয়ানের স্বাধীনতাপন্থী তৎপরতার কোনো সুযোগ দেবে না চীন
- টানা ৪ দফা কমলো সোনার দাম
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- মুকুটি আর কুকুটি
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
১৩ নভেম্বর ২০২৬
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
-1.gif)








