পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
রবিউল ইসলাম, গাইবান্ধা : ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গাইবান্ধার পলাশবাড়ীতে ঘরবাড়ীতে হামলা চালানোসহ ব্যাপক মারপিটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের মারপিটে ৫ ব্যক্তি আহত হয়েছে। আহতরা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীখন্ডি গ্রামের কুদ্দুসের ছেলে রফিকুল ইসলামের সাথে একই গ্রামের মৃত ছলিম উদ্দীনের ছেলে আরিফুল ইসলাম, ওসমান মিয়ার ছেলে আহাদ মিয়া ও তাদের অনুসারিদের দীর্ঘদিন থেকেই পারিবারিক বিষয়াদী নিয়ে মনোমালিন্য চলে আসছিল। কয়েকদিন আগে ছাগলে সীম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে রফিকুল ইসলামের বড় ভাই শফিকুল ইসলামের সাথে প্রতিপক্ষের লোকজনের তর্ক বিতর্ক হয়। এরই জের ধরে ৫ জুন সকালে আরিফুর, আহাদ মিয়া ও তাদের অনুসারিরা রফিকুল ও তার ভাই শফিকুল ইসলামের ঘর বাড়ীতে হামলা চালায়। এসময় কয়েকটি বাড়ীঘরের জিনিসপত্র তছনছ করে কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন করে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গেলে মারপিটের শিকার হোন রফিকুল, শফিকুল তাদের পিতা কুদ্দুস, জ্যাঠাতো ভাই এরশাদসহ বেশ কয়েকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
রফিকুল ইসলাম জানান, আরিফুল তার লোকজন দীর্ঘদিন থেকেই বিভিন্ন বিষয়দী নিয়ে আমাদের সাথে ঝগড়া বিবাদ করে আসছে। সেদিন সামান্য বিষয়টি নিয়ে তারা যেভাবে আমাদের ঘরবাড়ীতে হামলা চালিয়েছে এতে অনেক ক্ষতি হয়েছে আমাদের। আমরা কোন মতে প্রাণে বেঁচে গেছি। এই হামলার বিচার চাই আমরা।
এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে ৭ জুন রাতে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেছেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
(আরআ/এসপি/জুলাই ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক শক্তিকে সজাগ থাকার আহ্বান রিজভীর
- ৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিশ্বকাপ উন্মাদনায় দেশে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে রিট
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- ঢাকার বাতাসের মান আজ ‘অনেক ভালো’
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- ভারতকে উড়িয়ে প্রথমবার সিরিজ জিতল ইংল্যান্ড
- রাশিয়ার হামলা থেকে বাঁচতে প্যাট্রিয়ট পাচ্ছে ইউক্রেন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- বাড়লো সোনা-রুপার দাম
- ভারত-ইন্দোনেশিয়ার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
- মঈনপুরে মুক্তিযোদ্ধাদল পাকবাহিনীর সৈন্য বোঝাই স্পীডবোটকে এ্যামবুশ করে
- ১৭ বছর বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষক, তবুও এমপিও'র বেতন-ভাতা!
- দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে ৪০ বোতল এসকাফ সিরাপসহ নারী গ্রেপ্তার
- আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যান জুবেরী গ্রেপ্তার
- পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে তুলা চাষের উপকরণ বিতরণ
- পাংশায় হিজাব না পরায় পরীক্ষার্থীকে লাঞ্ছিত
- বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
- ঢাকায় গ্রেপ্তার সাবেক এমপি নূরকে জামালপুরে নাশকতা মামলায় জেলহাজতে
- তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- কাঁচা মরিচ
- ছোট্ট জোবায়েদকে বাঁচাতে এগিয়ে আসুন
- ‘স্পেনকে হারানো অসম্ভব কিছু নয়’
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৫
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
১০ জুলাই ২০২৬
- ফুলপুরে সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ
- তালায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত
- বিতর্কের পর নড়াইল-২ আসনের এমপি'র ঐচ্ছিক তহবিলের অনুদান ফিরছে সরকারি কোষাগারে
- ঈশ্বরদীতে চিত্রা এক্সপ্রেসে কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার, নারী গ্রেপ্তার
-1.gif)







