পাংশায় অর্ধশতাধিক বাড়িতে হামলা ও লুটপাট, আটক ১
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত লে. জেনারেল এস এম মতিউর রহমান (জুয়েল) এর বাড়িসহ অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের ভাতশালা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহল জোরদার করেছে।
আহতরা হলেন,ওই এলাকার আমির হোসেনের ছেলে তছির আহম্মেদ (২৯), লুৎফর মোল্লার ছেলে তন্ময় (১৪),মুল্লুক মোল্লার ছেলে ইসমাইল (১৫), মৃত শমসের আলীর ছেলে তাহিদ হোসেন (৫০) ও তানজিদ হোসেন (৪৫)। তারা সবাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ,মোসলেম খাঁন এর নেতৃত্বে সুবর্ণ খোলা গ্রামের মিরাজ খান,একই গ্রামের জসিম খানের ছেলে সাদ খান, নটাভাঙা গ্রামের হুজুর আলী,তরুন,শহিদুল মোল্লা,কাজল খাঁন,সুবহান খান ও ফরিদ খাঁন হামলা ও লুটপাট চালিয়েছে।
কসবমাজাইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি লালচাঁদ বলেন, হামলা কারীরা আমার বাড়ির আসবাবপত্র ভাংচুর করে নগর অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে। শুরু আমার বাড়ি না, আমাদের এলাকার গর্ব অবসরপ্রাপ্ত লে: জেনারেল এস এম মতিউর স্যারের বাড়িসহ অর্ধশতাধিক বাড়িতে ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে হামলা কারীরা।
তিনি আরও বলেন, হামলা কারীরা ৫ আগষ্টের আগে আওয়ামী লীগের সাথে দেখা যেতো। এখন তারা আবার আওয়ামীলীগের লোকজন সাথে নিয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় মসজিদের ইমাম বলেন,যখন হামলা হয় সে সময় আমি মসজিদে সামনে দাড়িয়ে ছিলাম। প্রায় ৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের বেশিরভাগ বাড়িতে হামলা চালিয়ে সাধারণ মানুষের জানমালের প্রচুর ক্ষতি করে। তারা জুয়েল স্যারের বাড়িতেও হামলা চালায়।
অবসরপ্রাপ্ত লে: জেনারেল এস এম মতিউর রহমান (জুয়েল) মুঠোফোন বলেন, আমি কখনো কল্পনা করতে পারি নাই আমার বাড়িতে হামলা হবে।তারা শুরু আমার বাড়িতেই হামলা করে নাই।তারা আমার গ্রামের অর্ধশতাধিক বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে। এখন প্রতিটি বাড়ির লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ বেশি কয়েকটি বাড়িতে ভাংচুর হয়েছে। এ ঘটনায় মুক্তি নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এখন ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
(একে/এএস/জুলাই ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের
- সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়’
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
- ‘জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না’
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- ‘বন্যায় গরু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ’
- ‘বর্জ্য ব্যবস্থাপনা একার কাজ নয়, সব সংস্থার সমন্বয় জরুরি’
- পরীক্ষা শেষে ফের সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি
- ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন
- রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৩৬
- শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
- সামরিক বিজয়ই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
১৫ জুলাই ২০২৬
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
-1.gif)







