চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধোরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে জীবেশ বাড়ৈ নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।
আজ বুধবার সকালে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন মারধরে আহত মনিরুজ্জামান উলুর জামাই শামিম শেখ।
অভিযুক্ত জীবেশ বাড়ৈ টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামিম শেখ বলেন, আমার শ্বশুর মনিরুজ্জামান উলু দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর এলাকায় খামার ও মাছের ঘেরের ব্যবসা করে আসছে। গত ১৮ জুন আমার শশুর মনিরুজ্জামান ও শ্যালক জুয়েল মোটরসাইকেল করে ঘের থেকে টুঙ্গিপাড়ার দিকে আসছিলো। তারা গোপালপুর এলাকার চাপড়াইল ব্রীজের উপর পৌঁছালে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত তালুকদার ও তার কয়েকজন সহযোগী তাদের পথরোধ করে। তখন পথ আটকানোর কারন আমার শ্বশুর জানতে চাইলে প্রান্ত বলেন আপনারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। কিন্তু আমাদের কোন সহযোগিতা করেন না। "আমরা বিএনপির লোক, তাই এখানে ব্যবসা করতে হলে আমাদের টাকা দিতে হবে।
শামীম বলেন, তখন আমার শ্বশুর ও শ্যালক তাদের চাঁদা দিতে না চাইলে তাদের সাথে বাগ-বিতণ্ডা বাঁধে। একপর্যায়ে ছাত্রদল নেতা প্রান্ত তাদের নেতা ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈকে ফোন দেয়। কিছু সময় পর জীবেশ নসিমনে করে এসে কয়েকজন লোক নিয়ে দেশীয় অস্ত্র সহ তাদের উপর হামলা করে। তখন আমার শ্বশুর মনিরুজ্জামান উলু গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
তিনি আরও বলেন, পরে টুঙ্গিপাড়া থানায় গেলেও মামলা নেয়নি পুলিশ। তখন আমরা গোপালগঞ্জ আদালতে মামলা করলে আদলত মামলাটি এফআইআর করার নির্দেশ দেন। বর্তমানে বিএনপি নেতা জীবেশ ও ছাত্রদল নেতা প্রান্ত একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে। তাই প্রশাসনের কাছে আমরা এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল এসব কুৎসা রটাচ্ছে। মূলত এঘটনার জন্য আমি দ্বায়ী না। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
অভিযুক্ত প্রান্ত তালুকদারের মুঠোফোনে ফোন দেয়া হয়েছিল। তার ফোন বন্ধ পাওয়া গেছে। এ কারণে প্রান্ত তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ খোরশেদ আলম বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
(টিবি/এএস/জুলাই ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ফারিণের
- সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়’
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
- ‘জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না’
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- ‘বন্যায় গরু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ’
- ‘বর্জ্য ব্যবস্থাপনা একার কাজ নয়, সব সংস্থার সমন্বয় জরুরি’
- পরীক্ষা শেষে ফের সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি
- ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন
- রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৩৬
- শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
- সামরিক বিজয়ই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
১৫ জুলাই ২০২৬
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
-1.gif)







