কালিগঞ্জের মধুসূদন কর্মকারের বাড়িতে ডাকাতির ঘটনায় মক্ষীরানি মাছুরা কারাগারে
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মধুসূদন কর্মকারের বাড়িতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে মাছুরা বেগম (২৭) নামের এক মক্ষীরানিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মাছুরা বেগম শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের আবু বক্কর গাজীর মেশে ও একই এলাকার আব্দুস সোবহানের স্ত্রী। আটকের সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে নেহা আক্তার তুষ্টিও সঙ্গে ছিল।
স্থানীয় দায়িত্বশীল সূত্র জানায়, সদর উপজেলার পুরাতন সাতক্ষীরাস্থ জামায়াত অফিসের বিপরীত গলির ভেতরে ভাড়া বাসায় থেকে সুন্দরী মাছুরা বেগম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির মামলাও রয়েছে। এরই জেরে সে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন ডাকাত দলের সাথে সখ্যতা গড়ে ওঠে মাছুরার। বিয়েও করে ডাকাত দলের এক সদস্যকে। একপর্যায়ে মাছুরা ডাকাত দলের সর্দারনী বা থলেদার হিসেবে বিভিন্ন প্রকার চোরাই মালামাল বিশেষ করে স্বর্ণ বিক্রির মূল নায়িকা বনে যায়। সর্বশেষ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মধূসুদন কর্মকারের বাড়ী থেকে ডাকাতি হওয়া স্বর্ণ বিক্রয়ের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, মধুসূদন কর্মকারের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্যদের সাথে আসামী মাছুরা বেগমের সখ্যতা থাকায় লুন্ঠিত স্বর্ণালংকার তার কাছে গচ্ছিত রাখে এবং পরবর্তীতে লুণ্ঠিত স্বর্ণালংকার তার দ্বারা অজ্ঞাত স্থানে বিক্রয় করে। তদন্তকালে পুলিশি কলাকৌশল প্রয়োগসহ মোবাইল টেকনোলজি ব্যবহার করে উক্ত মামলার ঘটনার সাথে মাছুরা বেগমের জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে।
একটি বিশ্বস্ত সুত্র জানিয়েছে, গত কয়েকদিন আগে মাছুরা শ্যামনগরের একটি জুয়েলার্স এর দোকানের কিছু স্বর্ণের গহনা বিক্রি করেছে। তাছাড়া সাতক্ষীরা জামায়াত অফিসের সামনের গলিতে থাকা তার ভাড়া বাসায় বিভিন্ন প্রকার অস্ত্র ও মাদক আছে।
উল্লেখ্য, গত ৫ জুলাই দিবাগত রাতে কালিগঞ্জের মধুসূদন কর্মকারের বসতবাড়ীতে ৫/৬ জন ডাকাত প্রবেশ করে তাকে ও তার স্ত্রীসহ এক ভাইকে ছুরি ও লোহার রড দিয়ে গুরুতর জয়খম করে
নগদ ২২ হাজার টাকা, ৭ ভরি ০৯ আনা ওজনের স্বর্ণের গহনা ও একটি মোবাইল ফোন লুঠ করে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীরামপুর গ্রামের সীতানাথের ছেলে মধুসূদন কর্মকার বাদী হয়ে কারো নাম উল্লেখ না করে পরদিন (৬ জুলাই) একটি মামলা দায়ের করে। এ ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এছাড়া গ্রেপ্তার হওয়স মাছুরার বিরুদ্ধে শ্যামনগর থানা পাঁচটি মামলা রয়েছে।
(আরকে/এসপি/জুলাই ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান হলেন বাংলাদেশের জনপ্রিয় নেতা'
- মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
- বাগেরহাটে জোয়ারের পানিতে তলিয়ে থাকে মাজিডাঙ্গা আশ্রয়ণে ভূমিহীনদের বাড়িঘর, বেড়িবাঁধের দাবি
- কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
- কালিগঞ্জে ৬টি হিন্দু পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ শতক জমি দখল সাইফুল বাহিনীর
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
- আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
- ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি
- পাকশী রেলওয়ে পুলিশের অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক জব্দ
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- ফুলপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় দোয়া-আলোচনা সভা
- বঙ্গবন্ধু কি অশ্রদ্ধার পাত্র!
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জনসহ নিহত ৪
- হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি
- পারমাণবিক আইসব্রেকারে বাংলাদেশের প্রত্যয়ের রোমাঞ্চকর উত্তর মেরু অভিযান সম্পন্ন
- ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ চারজন
- ডিভোর্স হলেও সম্পত্তি ভাগাভাগি হবে না রোনালদোর
- খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
- বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাত বার্ষিকী আজ
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার
- জায়েদ খানের ‘শিকারি’র টিজার প্রকাশ
- ইনফান্তিনোর বিরুদ্ধে এএফসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলল কাতার
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








