সম্পত্তির লোভে হিন্দু পরিবারের উপর নির্যাতন, এলাকাবাসীর হস্তক্ষেপে নিষ্পত্তি
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : ওয়ারিশ দাবি করে জোরামলে স্থাবর অস্থাবর সম্পত্তি দখল নেওয়ার লোভে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমুড়উড়া গ্রামের একটি হিন্দু পরিবারের উপর চলছিল অমানবিক নির্যাতন। ওই গ্রামের মৃত প্রফুল্ল চক্রবর্তীর ছেলেদের উপর নির্যাতন চলে আসায় অবশেষে গ্রাম ও এলাকাবাসীর হস্তক্ষেপে এক সালিশ বৈঠকের মাধ্যমে নিষ্পত্তি হলো।
জানা যায়, কুমুউড়া গ্রামের প্রফুল্ল চক্রবর্তীর ছোট কন্যা সীমা রানী চক্রবর্তী বিগত ১৯৯২ সালে একই গ্রামের সেনাসদস্য আব্দুল খালেকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সীমা রানী চক্রবর্তী তার নাম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহনের মাধ্যমে মোছা: নূরুন্নাহার খানম নাম ধারণ করেন। অভিযোগ উঠেছে, নূরুন্নাহার খানমের স্বামী আব্দুল খালেক ও তার ছেলে মো: রাব্বী বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে তাদের সহায় সম্পদ সব শেষ করে ফেলেন।
বছর খানেক আগে নূরুন্নাহার খানম ও তার স্বামী আব্দুল খালেক প্রফুল্ল চক্রবর্তীর বাড়িতে যান। প্রফুল্ল চক্রবর্তীকে শয্যাসায়ি অবস্থায় তার কাছে অতীতের ভুল ভ্রান্তির ক্ষমা চাইলে প্রফুল্ল চক্রবর্তী তাদেরকে ক্ষমা করে দেন।
এরপর নূরুন্নাহার খানম বেশ কয়েক মাস তার বাবার সেবা যত্ন করেন। এ সময় নূরুন্নাহার খানম তার বাবা এবং ভাইদের নিকট বসবাস করার জন্য কিছু জমি দাবি করলে প্রফুল্ল চক্রবর্তী ও তার ছেলেরা ১০ শতাংশ জমি দান করেন। এর পর এই জমির পাশে শাকসবজি চাষ করার জন্য আরও ১৩ শতাংশ জায়গা আলোচনার মাধ্যমে নূরুন্নাহারের দখলে নেন।
এদিকে গত ০৮ জুন ও ১৪ জুন আব্দুল খালেকের ছেলে রাব্বী প্রফুল্ল চক্রবর্তীর মেঝো ছেলে শিবনাথ চক্রবর্তীর একটি মোটরসাইকেল জোরামলে নিয়ে যায়। এর পর তাদের বতসবাড়িতে হামলা ভাংচুর চালায়। ওই গাড়িটি অন্য জায়গায় অর্ধ লক্ষাধিক টাকায় বিক্রি করে দেয়।
পরে মুঠোফোনে শিবনাথ চক্রবর্তীর নিকট আরেকটি মোটরসাইকেল কেনার জন্য আড়াই লাখ ও নগদ আরও দুই লাখ টাকা সহ সাড়ে চার লাখ টাকা দাবি করে। ওই টাকা পরিশোধ না করলে তাদেরকে ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় গ্রামের গন্যমান্য ব্যক্তিদের বারবার জানিয়ে ব্যার্থ হয়ে গত ৩০ জুন শিবনাথ চক্রবর্তী বাদী হয়ে কেন্দুয়া থানায় রাব্বী সহ অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে একটি চাদাবাজির মামলা করেন। তৎপর হয় পুলিশ।
ঘটনাটি ওই গ্রামের বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিককে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ভারতীয় কয়েকটি অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।
এদিকে কুমুউড়াগ্রামের মাকাবুল ইসলাম নেতৃত্ব দিয়ে ঘটনাটি মিমাংসার উদ্যোগ নেন। এরই প্রেক্ষিতে গত ১০ জুলাই বিকেলে কুমুউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সালিশ বৈঠক বসে। এতে সভাপতিত্ব করেন, বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী। সঞ্চলনা করেন, বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন শিবনাথ চক্রবর্তী, আব্দুল খালেক, নূরুন্নাহার খানম। তাদের বক্তব্যের পর ঘটনাটি মিমাংসার লক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা জসিম উদ্দিন আহম্মেদ খোকন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাজারুল ইসলাম মাজু, চিরাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম খান জরিপ, জামাতে ইসলাম কেন্দুয়া উপজেলা শাখার আমির সাদেকুল হক, কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার আহব্বায়ক দুলাল কান্তি চৌধুরী, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি সালাউদ্দিন সালাম, সাধারণ সম্পাদক কায়সার তালুকদার ও বলাইশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক। সালিশীতে ৯ সদস্যের জুড়ি বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে, নূরুন্নাহার খানম প্রফুল্ল চক্রবর্তীর সম্পত্তিতে কোন ওয়ারিশ পাবেন না।
তবে জুড়ি বোর্ড মানবিক কারণে ২৩ শতাংশ ভূমি তাকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। এছাড়া শিবনাথ চক্রবর্তীর মোটরসাইকেল ও বাড়িঘরের ধান চাল নিয়ে যাওয়ার জন্য ক্ষতি পূরণ বাবদ শিবনাথ চক্রবর্তীকে নূরুন্নাহার খানম ও আব্দুল খালেকের পক্ষ থেকে ১ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়া একে অপরের বাড়িতে কোন আসা যাওয়া না করা সহ ওই হিন্দু পরিবারের উপর আর কোন অত্যাচার নির্যাতন না করার নির্দেশ দেওয়া হয় সালিশ বৈঠকে। এতে গ্রাম ও এলাকাবাসী ঐক্যমত পোষন করেন।
শিবনাথ চক্রবর্তী বলেন, আমি সালিশ দরবারে খুশি হয়েছি। আমার পরিবারের সদস্যদের উপর আর যাতে কোন অত্যাচার নির্যাতন না হয় সেজন্য সকলের প্রতি খেয়াল রাখার দাবি জানাচ্ছি। নুরুন্নাহার খানম বলেন আমি আইনগত ভাবে ওয়ারিশ পাইলেও আমি সালিশীর সিদ্ধান্তে খুশি। তিনি বলেন আমার ছেলে রাব্বী খুবই উশৃংখল। যদি ভবিষতে আমি তাকে সামলাতে না পারি তাকে নিয়ন্ত্রনের জন্য গ্রাম ও এলাকাবাসীর সহায়তা চাইবো।
সভার সভাপতি ইদ্রিস আলী তার সমাপনী বক্তব্যে বলেন, এটি কোন সংখ্যা লঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নয়। এটি পারিবারিক বিরোধ। তবে, সালিশ বৈঠকে এলাকাবাসী বসে সমাধান করতে পেরেছি এজন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
(এসবিএস/এএস/জুলাই ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
১৯ নভেম্বর ২০২৬
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
-1.gif)








