নিয়ম-নীতির তোয়াক্কা না করে শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলছে এক শিক্ষিকা
বিশেষ প্রতিনিধি : বোয়ালমারী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ২৮ নং ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খায়রুন নেছা নূরীর বিরুদ্ধে উঠেছে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ। অভিযোগ রয়েছে, তিনি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো স্কুলে অনুপস্থিত থেকে সরকারি বেতন তুলে নিচ্ছেন। কোমলমতি শিক্ষার্থীরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছে শিক্ষা লাভের সুযোগ থেকে।
২০২৩ সালের ২৯ জানুয়ারি তিনি বিদ্যালয়ে যোগদান করেন। প্রাথমিক সময়ে কিছুদিন নিয়মিত পাঠদান করলেও, অল্প সময়ের মধ্যেই শুরু হয় তার অনিয়মিত উপস্থিতির ধারা। বিদ্যালয়ের হাজিরা খাতা ঘেঁটে দেখা যায়, ২০২৫ সালের এপ্রিল মাসে তিনি মোট ৩ দিন অনুপস্থিত ছিলেন, এবং মে মাসে ১২ থেকে ২৭ তারিখ পর্যন্ত কোনো প্রকার ছুটির আবেদন ছাড়াই তিনি স্কুলে অনুপস্থিত ছিলেন। জুলাই মাসে ২ তারিখে স্কুলে উপস্থিত থাকার পর ১৪ জুলাই পর্যন্ত আবার তিনি স্কুলে আসেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীরা জানান, এই ধরনের অনুপস্থিতির ফলে তার ক্লাসে পড়ানো বিষয়গুলো ঠিকভাবে কাভার করা যাচ্ছে না। অন্য শিক্ষকরা যদিও চেষ্টা করছেন ক্লাস নেওয়ার, কিন্তু বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।প্রতিদিন একজন শিক্ষককে ৫টি বিষয়ভিত্তিক ক্লাস নিতে হয়। প্রতিটি ক্লাসের সময় ৫০ মিনিট। খায়রুন নেছা নূরীর অনুপস্থিতির কারণে এই সময়গুলো অপচয় হচ্ছে, এবং শিশুরা শিক্ষার প্রতি আগ্রহ হারাচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়ারেজ আলী খান বলেন,“তার এমন অনুপস্থিতির কারণে আমাদের শিক্ষার্থীরা ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে। কাউকে না জানিয়ে, কোনো অনুমতি না নিয়েই সে দিনের পর দিন স্কুলে আসে না। বিষয়টি আমি শিক্ষা অফিসকে জানিয়েছি।”
বোয়ালমারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, “একজন শিক্ষক অনুপস্থিত থাকলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বড় ধরণের ক্ষতি হয়। তবে তার এভাবে অনুপস্থির কারণে অন্যান্য শিক্ষকদের মাঝে ভুূল ম্যাসেজ যায়। শুনেছি মে মাসে সে ১৬ দিন স্কুলে আসেনি তার জন্য তার ৫ দিনের বেতন কাটা হয়েছে। এটা আমি মনে করি অপরাধের চেয়ে তুলনা মূলক শাস্তি কম। আসলে আমাদের করার কিছু নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষএর ব্যবস্থা নিবে।”
অভিযুক্ত শিক্ষিকার বক্তব্য নেওয়ার জন্য তাকে বিদ্যালয়ে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ মিঞা জানান, “মে মাসে টানা ১৬ দিন অনুপস্থিত থাকার কারণে তাকে শোকজ করা হয়েছিল এবং ৫ দিনের বেতন কাটা হয়। এরপরও জুলাই মাসে আবার অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। এবার তার বিরুদ্ধে বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে।”
স্থানীয় শিক্ষকমহল এবং অভিভাবকদের দাবি—এই ধরনের অনিয়ম মেনে নেওয়া যায় না। একজন সরকারি চাকরিজীবী যেভাবে দায়িত্বহীনভাবে কর্মস্থল ত্যাগ করছেন, তা সারা দেশের শিক্ষকদের মধ্যে ব্যাড প্রাকটিসের জন্ম দিতে পারে।
(কেএফ/এসপি/জুলাই ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








