E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বড়াইগ্রামে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

২০২৫ জুলাই ১৬ ১৯:০৭:২৪
বড়াইগ্রামে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

অমর ডি কস্তা, নাটোর : স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের স্মরণে ও শ্রদ্ধা নিবেদনান্তে রাষ্ট্র ঘোষিত প্রথম ‘জুলাই শহীদ দিবস’ নাটোরের বড়াইগ্রামে পালিত হয়েছে।

আজ বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম ও উপজেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা বয়াত রেজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবীর হোসেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন ছাত্র প্রতিনিধিবৃন্দ, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মাহামুদুল হাসান মেমন, ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান প্রমূখ।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, ইমাম ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের সুধীজন।

(এডিকে/এসপি/জুলাই ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

১২ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test