‘স্বৈরাচারের দোসররা তৃতীয় পক্ষ হয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে’
যশোর প্রতিনিধি : ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের বর্বরোচিত স্বশস্ত্র হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর দেশে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল পতিত স্বৈরাচার আওয়ামীলীগ। তারা দুর্নীতি, লুটপাট খুন, গুম, হামলা, মামলা ও বিনাভোটে ক্ষমতা দখল করে রেখেছিল। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে, তাদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছিল। যে আন্দোলনে আবু সাঈদের মত মানুষ পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল, বাংলাদেশের মানুষকে নির্যাতন নিস্পেশনের হাত থেকে রক্ষা করতে। তাদের কারণে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা কথা বলার সুযোগ পেয়েছি। জামায়াতে ইসলামী, বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো কথা বলার সুযোগ পেয়েছে। গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।
তিনি বলেন, যারা এনসিপি করছে তাদের নেতৃত্বে আন্দোলনের ফলে দেশটা ফ্যাসিস্টমুক্ত হয়েছে। গোপালগঞ্জে তাদের ওপর যে হামলা হয়েছে তা দেশের মানুষ মেনে নেবে না। জামায়াতে ইসলামী এই ন্যাক্কারজনক হামলা মেনে নিবে না। যারা এই মামলা করেছে তাদেরকে অতি দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানান তিনি।
গোলাম রসুল আরও বলেন, জাতী একটি জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে। জামায়াতে ইসলামী সুস্পষ্টভাবে বলেছে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। সকল দলের জন্য আইন সমান করতে হবে। মাস্তানদের দৌরাত্ব খর্ব করতে হবে। যারা সন্ত্রাসী-মাস্তান তাদের গ্রেফতার করতে হবে। কালো টাকার দৌরাত্ব চলবে না। ১০টি হোন্ডা ২০টি গুন্ডা দিয়ে কেউ যেন কেন্দ্র দখল করতে না পারে তার ব্যবস্থা করতে হবে।ফ্যাসিবাদের বিচার করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদের বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পিআর পদ্ধতির নির্বাচন জারি করতে হবে। যাতে বাংলাদেশে আর কোন স্বৈরাচারের উত্থান না হয়। ৪০ শতাংশ ভোট পেয়েও সংবিধান পরিবর্তন করার ক্ষমতা রাজনৈতিক দল বাংলাদেশে পেয়েছে। কিন্তু পিআর পদ্ধতিতে ৪০ শতাংশ ভোট পেলে ১২০টি আসন যে পাবে সে কখনো দলীয়ভাবে স্বৈরাচার হতে পারবে না। আওয়ামীলীগ ১৬ বছর ধরে অন্য কোন রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দেয়নি। তারা অন্য দলগুলোকে উপহাস ও ঠাট্টা করেছে। পিআর পদ্ধতির নির্বাচন হলে যারা ২ শতাংশ ভোট পাবে তারাও ৬টি সিট পাবে। সংসদ হবে সর্বদলীয়। সকল রাজনৈতিক দলের অংশগ্রহনে সংসদ হবে প্রানবন্ত।
জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে তারা আমাদের গর্বিত সন্তান। জাতীর গর্ব। তারা জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের কথা বলার অধিকার এনে দিয়েছে। তাদের কাছে আমরা ঋনী। যে সমস্ত রাজনৈতিক দল এনসিপি’র সমালোচনা করছেন তাদের ভেবে দেখতে হবে এই সুযোগে আওয়ামী স্বৈরাচারের দোসররা, যারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে তারা তৃতীয় পক্ষ হয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। আর যারা আজকে রাজনৈতিকভাবে এনসিপিকে কটাক্ষ করছেন, বাংলাদেশে সংস্কার করতে দেন না। ফ্যাসিবাদের বিচার চান না। আপনাদের কর্মকান্ডের কারণে আবারও যেন অতিতের মত কোন স্বৈরাচারের উত্থান বাংলাদেশে না হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মাওলানা বিলাল হুসাইন, অধ্যাপক মনিরুল ইসলাম, অফিস সেক্রেটারি নুর-ই-আলা নূর মামুন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শহর নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন, যশোর শহর ছাত্রশিবিরের সভাপতি আহম্মেদ ইব্রাহিম শামীম প্রমুখ। সঞ্চালনা করেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আবুল হাশিম রেজা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে শেষ হয়।
(এসএ/এসপি/জুলাই ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- দূর্গাপুর থানার বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ‘বাংলাদেশের উন্নয়নে চীন সমর্থন করছে’
- টুঙ্গিপাড়ায় মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা প্রদর্শন মেলা
- ঋণচক্রের বিষফাঁদে অর্থনীতি, মূল্যস্ফীতির অগ্নিকুণ্ডে দগ্ধ জনজীবন
- ‘দেশপ্রেম কত বড় জিনিস সেটার বড় প্রমান জিয়াউর রহমান’
- চিত্রা এক্সপ্রেসে ১১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারি আটক
- এ বাজেট রঙ্গিন হাওয়াই মিঠাইর মত : মোমিন মেহেদী
- ভূমিকম্পের নীরব কাউন্টডাউন: কাঁপছে বাংলাদেশ, আসছে কি বড় বিপর্যয়?
- কাশিয়ানীতে শেখ মুজিবের ম্যুরালে কালিলেপন, ছাত্রলীগের প্রতিবাদ
- নতুন পে স্কেল প্রদান সরকারের সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ
- সিদ্ধিরগঞ্জে পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
- বন্দরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
- ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে’
- প্রকৌশলীশূন্য লোহাগড়া পৌরসভা, বন্ধ উন্নয়ন কর্মকান্ড, বিঘ্নিত নাগরিক সেবা
- এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নিম্নির পতাকা প্রত্যার্পণ
- এশিয়ার প্রথম দল হিসেবে জয় পেলো দক্ষিণ কোরিয়া
- নড়াইলে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন
- টিকিটের দাম কমিয়েও মাঠে দর্শক আনতে পারলো না ফিফা
- ‘চীন আমাদের উন্নয়নে সহযোগিতা করছে’
- ব্যাংকের জমা টাকায় আবগারি শুল্কের সীমা বাড়িয়ে ৪ লাখ
- বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
- ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- মেগা ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে দারাজ ১২ : ১২ ক্যাম্পেইনে
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- মহালয়া কেন পালন করা হয়?
- ‘রিজিকের মালিক আল্লাহ, আমি শুধু চেষ্টা করেছি’
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- ‘দেশপ্রেম কত বড় জিনিস সেটার বড় প্রমান জিয়াউর রহমান’
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
১২ জুন ২০২৬
- দূর্গাপুর থানার বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
- টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা প্রদর্শন মেলা
- ‘দেশপ্রেম কত বড় জিনিস সেটার বড় প্রমান জিয়াউর রহমান’
- চিত্রা এক্সপ্রেসে ১১০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, নারী মাদক কারবারি আটক
- কাশিয়ানীতে শেখ মুজিবের ম্যুরালে কালিলেপন, ছাত্রলীগের প্রতিবাদ
- সিদ্ধিরগঞ্জে পার্লারের কর্মী সেজে দুই গৃহবধূর স্বর্ণালঙ্কার লুট
- বন্দরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
- ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে’
- প্রকৌশলীশূন্য লোহাগড়া পৌরসভা, বন্ধ উন্নয়ন কর্মকান্ড, বিঘ্নিত নাগরিক সেবা
- নড়াইলে সিপিবি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন
-1.gif)







