কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
সমরেন্দ্র বিশ্বশর্মা : কর্মক্ষেত্রে বাধা সৃষ্টির লক্ষে ও মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন এক প্রধান শিক্ষক। তিনি ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমল চন্দ্র শীল। বৃহস্পতিবার তদন্ত দাবি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আপীল এ্যান্ড আরবি স্ট্রেশন কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ পাঠিয়েছেন।
অভিযোগে তিনি দাবি করেন, ওই বিদ্যালয়ের এক সহাকারী শিক্ষিকা (গ্রন্থাকার ও তথ্য বিজ্ঞান) এনডেক্স নং-১৫৫৬৬০, গত ১৬ জুলাই অনুষ্ঠিত আপিল এ্যান্ড আরবি স্ট্রেশন সভায় উপস্থিত হয়ে তার বিরুদ্ধে শ্লীলতাহানির এনে মানহানি, আপত্তিকর ও ষড়যন্ত্রমূলক বক্তব্য উপস্থাপন করেন। প্রধান শিক্ষক ওই বক্তব্যের তীব্র নিদ্ধা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সামাজিক ভাবে আমাকে হেয় প্রতিপন্য করা এবং কর্মক্ষেত্রে আমাকে বাধা সৃষ্টির লক্ষে পরিকল্পিতভাবে অসত্য বক্তব্য উপস্থাপন করা হয়েছে । তিনি ওই শিক্ষিকার আপত্তিকর বক্তব্যের সুষ্ঠ তদন্ত দাবি করেন। প্রধান শিক্ষক আরও বলেন, ওই নারী শিক্ষক শ্লীলতাহানির কথা উল্লেখ করে গত ২০২৩ সালের ৩০ জানুয়ারী এবং ২০২৩ সালের ৭ ফেব্রয়ারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চল উপ-পরিচালক বরাবর অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে তার স্বামী ও অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষদের নিয়ে আলোচনায় বসলে ২০২৪ সালের ৮ আগস্ট তার অভিযোগ প্রত্যাহার করে নিয়ে দুঃখ প্রকাশ করেন।
প্রধান শিক্ষক জানান, এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আলোচ্য সূচিতেও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক সুমল চন্দ্র শীল বলেন, গত ৫ আগস্টের পর একটি বিশেষ মহলের সহায়তায় আমাকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে সরানোর জন্য আমার বিরুদ্ধে নামাজ ঘর ভাঙ্গা এবং বোরকা পরতে বাধাসহ বিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ এনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন। এই অভিযোগের প্রেক্ষিতে আমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নামাজ ঘর ভাঙ্গাসহ বোরকা পরার ক্ষেত্রে বাধা নিষেধের তথ্য সত্যতা না পেয়ে এবার সহকারী শিক্ষিকাকে দিয়ে নতুন করে শ্লীলতাহানির অভিযোগ এনে আমাকে হয়রানি করা হচ্ছে। মূলত আমাকে আমার কর্মক্ষেত্র থেকে বিতাড়িত করার জন্যই এসব ষড়যন্ত্র চলছে। আমি একজন সনাতন ধর্মের লোক। রাষ্ট্রের নিকট আমি আমার জীবনের নিরাপত্তাসহ আমার বিরুদ্ধে আনিত মানহানিকর উদ্দেশ্য মূলক অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করছি। তদন্ত না করে আমার বিরুদ্ধে যেন কোন অবিচার না করা হয় সে দাবিও রাখছি। এদিকে ওই নারী সহকারী শিক্ষিকার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
(এসবিএস/এএস/জুলাই ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- হেমন্ত
- তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- ‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াত আমির সংসদে ফালতু বলতে পারতো না’
- ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনি
- জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
- আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
- ‘স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ’
- তাইওয়ানের স্বাধীনতাপন্থী তৎপরতার কোনো সুযোগ দেবে না চীন
- টানা ৪ দফা কমলো সোনার দাম
- ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই’
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা
- মিত্রবাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে
- ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতির দাবি
- রাজা প্রতাপাদিত্যের সৃষ্টি শৈলির এক অপূর্ব নিদর্শণ
- জামালপুরে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরি
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- শকুন এবং আমি
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- মুকুটি আর কুকুটি
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
-1.gif)








