তদন্ত শেষে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ
তরিঘরি করে আত্মসাতের অর্থ ফেরত দিলেন সেই শিক্ষিকা
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : প্রবাদে আছে "অতি লোভে তাঁতি নষ্ট" এমন ঘটনা ঘটিয়েছে একজন শিক্ষিকা। তিনি হলেন বগুড়ার সোনাতলা সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষিকা মালিকী জাহান উঠেছে তার বিরুদ্ধে গুরুত্বর আর্থিক জালিয়াতির অভিযোগ। তবে উর্দ্ধতন কর্তৃপক্ষ জানিয়েছেন তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদিও বিষয়টি জানাজানি হলে তরিঘরি করে আত্মসাৎ এর অর্থ ফেরত দিলেন বলে দাবি করেন শিক্ষিকা মালিকী জাহান।
অভিযোগ রয়েছে, তিনি দুইটি বিদ্যালয় থেকে বেতন উত্তোলন করেছেন। একটি সোনাতলা সবুজ সাথী উচ্চ বিদ্যালয় আরেকটি সারিয়াকান্দি উপজেলার নওখিলা পি.এন.উচ্চ বিদ্যালয়। এই চতুর শিক্ষিকা প্রতারণার মাধ্যমে এনটিআরসিএ কর্তৃক আলাদা ইনডেক্স নম্বর ও ব্যাংক একাউন্ট নাম্বার ব্যবহার করেছেন।
মালিকী জাহান বিষয়টি স্বীকার করে বলেন, আমি ২০২২সালের ফেব্রুয়ারি থেকে নওখিলা পি.এন উচ্চ বিদ্যালয় হতে ওই বছরের বেতন নিয়েছিলাম। কিন্তু ২০১৯ সালে সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে যোগদান করে কর্মরত থাকা অবস্থায় ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি কিভাবে পূর্বের বিদ্যালয় অর্থাৎ নওখিলা পি.এন.উচ্চ বিদ্যালয় থেকে বেতন উত্তোলন করলেন এমন প্রশ্নের উত্তরে তিনি নিরব থেকেছেন। তবে তিনি বলেন, আমি এই টাকাগুলি রেখেছিলাম ভেবেছিলাম কেউ জানবে না, পরে এটা নিয়ে জানাজানি হলে আমি গত ১৬ই জুলাই বুধবার ১ লাখ ৩১ হাজার ২'শ টাকা জমা দিয়েছি। কিন্তু ওই সময়ে এক বছরে কি পরিমান টাকা উত্তোলন করেছেন এ বিষয়টি তিনি এড়িয়ে যান।
তিনি আরো জানান, আমি যে টাকাটা ওই প্রতিষ্ঠান থেকে তুলেছিলাম হয়তোবা চাকরি শেষে সেই টাকা জমা দিতাম। তার অর্থ এই দাঁড়ায় যে ওই টাকা আত্মসাৎ এর পরিকল্পনায় মত্ত ছিলেন ওই শিক্ষিকা।
সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোহাসিনা বেগমের কাছে প্রশ্ন ছিল, শিক্ষিকা মালিকী জাহান বিগত বছরে কত টাকা উত্তোলন করেছেন এবং কত টাকা ফেরত দিয়েছেন? উত্তরে তিনি অসুস্থতার কথা বলে ফোনটি কেটে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল ইসলাম বলেন, আমি বিষয়টি মুটামুটি জেনেছি এবং এটি একটি অপরাধ মুলক কাজ তবে পুরা বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা কে জানানো হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ এর কাছে জানতে চাওয়া হয়, দু থেকে আড়াই বছর আগের উঠানো বেতন এতদিন পর তরিঘরি করে জমা দেয়াটা কতটুকু সমোচিন বলে আপনি মনে করেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখবো কতটুকু সে অপরাধ করেছে এরপর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(বিএস/এসপি/জুলাই ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








