হুমকির মুখে বাড়ি ছাড়া তিন ভাই
শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
আল-আমিন মিয়া, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম জাম্বুরাছড়ায় চাচাতো ভাইয়ের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন তিন দিনমজুর ভাই। প্রাণনাশের হুমকি ও বসতবাড়ি দখলের কারণে তারা পরিবারসহ দীর্ঘ দুই মাস ধরে নিজ বাড়িতে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আহত তিন ভাই—আব্দুস সালাম, আব্দুল মতিন ও আব্দুর রহিম—এখনও নিরাপত্তাহীনতায় আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় একজন আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানা গেছে।
আব্দুর রহিম অভিযোগ করেন, “আমাদের চাচাতো ভাই মাসুক মিয়া দীর্ঘদিন ধরে আমাদের বসতবাড়ি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। এরই মধ্যে তার পালিতপুত্র সুমন মিয়া আমার বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে গত ২১ মে স্থানীয়ভাবে বিচার-শালিস হয়। এরপরই ক্ষিপ্ত হয়ে ২৫ মে মাসুক মিয়া ও তার সহযোগীরা আমাদের তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।”
আহত অবস্থায় তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে বাড়ি ফিরতে গেলে মাসুক মিয়া ও তার লোকজন প্রাণনাশের হুমকি দেন বলে জানান তারা।
আব্দুস সালামের স্ত্রী কামারুন নেছা বলেন, “হামলার পর আমাদের বসতবাড়ি ও ফলদ বাগান দখল করে নেয় মাসুকের লোকজন। বাড়ি ফিরতে চাইলে প্রাণে মারার হুমকি দেয় তারা। আমার স্বামী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন, বর্তমানে চিকিৎসাধীন। আমরা এখনো গোপনে রয়েছি।”
সরজমিনে জাম্বুরাছড়া গ্রামে গিয়ে দেখা যায়, তিন ভাইয়ের বাড়িগুলো তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে পরিবারগুলো বাড়িতে ফিরতে পারেনি।
গ্রামের প্রবীণ মুরব্বি মো. নুরুল আমিন বলেন, “ঘটনার সূত্রপাত ২১ মে এক শালিস বৈঠক থেকে। পরে ২৫ মে তিন ভাইয়ের উপর নির্মম হামলা হয়। আমরা গ্রামের মুরব্বিরা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। মাসুক মিয়া কারো কথাই শোনে না।”
অভিযুক্ত মাসুক মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন রিসিভ হয়নি। তার ছেলে আল-আমীন বলেন, “আমরা কারো উপর হামলা করিনি, বরং তারাই আমাদের উপর হামলা করেছে। আমরা থানায় মামলা করেছি, তারা আদালতে মামলা করেছে। কোর্টে ফয়সালাই যথাযথ হবে।”
৪ নং সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন আরাফাত রবিন বলেন, “তিন ভাইয়ের একজনের চোখ অন্ধ হয়েছে, একজনের হাত কাটা পড়েছে, আরেকজনের মাথায় আঘাত। এটি গুরুতর অপরাধ। মাসুক মিয়া কারো কথা শুনছেন না। বিষয়টি আইনের মাধ্যমে সমাধান হবে। তবে আমি শুনেছি, তাদের বাড়ি ফিরতে বাধা দেওয়া হচ্ছে।”
এ ঘটনায় থানায় ও আদালতে মামলা চলমান রয়েছে। তবে পরিবারগুলো এখনো নিজ ঘরে ফিরতে না পারায় গ্রামে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
(এএ/এসপি/জুলাই ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- নতুন সম্পর্কের ইঙ্গিত, প্রয়োজনে অভিনয় ছাড়বেন পূজা চেরি
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- উদ্দীপ্ত তরুণের উদ্যোগে ৫ টাকায় ইফতার
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- ‘আমি হলে এভাবে আউট করতাম না’
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে অংশ নিতে রওয়ানা দিয়েছে ২৫০০ মার্কিন সেনা
- ‘ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া’
- অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- সোনার দাম আরও কমলো, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা
- ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- ‘প্রতি শনিবার দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে’
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
১৪ মার্চ ২০২৬
- দেশব্যাপি সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- ‘জনগণের স্বার্থে কাজ করতেই রাজনীতি, আত্মীয়-স্বজন নয়’
- দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
-1.gif)








