E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সালথায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

২০২৫ জুলাই ৩১ ১৫:০৮:৩৪
সালথায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পুরুরা খালের পানিতে পাটের আশ ছাড়ানোর কাজ করতে গিয়ে লাশটি ভাসতে দেখেন শ্রমিকরা। লাশের পরনে একটি লুঙ্গি রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুরুরা খাল থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে পোকা ধরেছে। ধারনা করা হচ্ছে, লাশটি এলাকার কারো না, অন্য এলাকা থেকে ভেসে এসেছে। মরদেহের পরিচয় সনাক্তে আমরা কাজ করছি।

(এএনএইচ/এএস/জুলাই ৩১, ২০২৫)

পাঠকের মতামত:

১৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test