সোনারগাঁয়ে চাঁদাবাজি আর দখলদারিত্বের মহা উৎসব
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবদল নেতার সংবাদ সম্মেলন থেকে জানা যায়, মিল-কারখানা দখলবাজি, বিভিন্ন ঠিকাদার থেকে ও দোকানে চাঁদাবাজি, চোরাই তেলের ব্যবসা, মেঘনা নদীতে ভয়াবহ নৌ চাঁদাবাজিসহ বিএনপির গ্রুপিং দ্বন্দ্বের ভয়ঙ্কর সব সব তথ্য উপাত্ত। যা রীতিমত বিএনপির চাঁদাবাজি আর দখলবাজির মহৎসব চলছে বলে আখ্যায়িত করেন উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ।
গত মঙ্গলবার ২৯ জুলাই কয়েকটি পত্রিকায় "সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজি" শিরোনামে নিউজ হয়। তার প্রতিবাদে বুধবার ৩০ জুলাই সকাল ১০ টায় মেঘনা নিউ টাউনে তার নিজ কার্যালয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন।
সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান সংবাদ সম্মেলনে বলেন, এ দেশের মানুষ সংবাদের মাধ্যমে প্রমাণ পেয়েছেন এ এলাকায় কারা চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, চোরাই তেলের ব্যবসা, নৌ চাঁদাবাজী ও সন্ত্রাসী কাজ করে।
উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে ইঙ্গিত করে বলেন, এখানকার এক এমপি কেন্ডিডেট সহ তার ভাই-ভাতিজারা ৫ আগস্টের পর থেকেই পিরোজপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরের সাথে হাত মিলিয়ে নৌ-চাঁদাবাজী ও ডাকাতি শুরু করেন।
গত কয়েকদিন আগেও ৬জন নৌ চাঁদাবাজ হিসেবে নৌ পুলিশের হাতে ধরা খাইছে। দুইদিন আগেও ৩ জন ডাকাতি করতে যাইয়া ধরা খাইছে। তাদের মুখেই তারা স্বীকার করেছে।
এই ভিডিও এখন ফেইসবুকে ভাইরাল। তিনি আরও বলেন,নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা ও তার ছেলে এই মেঘনা শিল্পনগরী এলাকার ৩৮টি কারখানা দখল করে চাঁদাবাজি করছেন। মেঘনা গ্রুপের সকল অংগ প্রতিষ্ঠান,বসুন্ধরা গ্রুপসহ আরো অনেক কারখানা এই পরিবার দখলে করেছে। এছাড়াও রফিকুল ইসলাম বিডিয়ার হুলসিম,জয়নাল মেম্বার দখল করছে ক্যামিকেল,তমিজউদ্দিন একটা মিল দখল করছে,আমরা দুই ভাই মাত্র তিনটি মিল দখল করেছি। আর আজহারুল ইসলাম মান্নান এর ভাই ভাতিজা আলআমিন ও মাসুদ চোরাই তেলের ব্যবসা এবং ফুটপাত থেকে প্রতিদিনের চাঁন্দা কালেকশন করেন। তার ছেলে সজিব নৌ-চাঁদাবাজী নিয়ন্ত্রন ও বিভিন্ন কোম্পানির ঠিকাদারদের থেকে ৮০ হাজার থেকে দেড়লাখ টাকা চাঁন্দা কালেকশন করেন। নজরুল ও শরীফ কন্টাক্টর এর ভুক্তভোগী।
সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান সংবাদ সম্মেলনে বলেন, ৯০ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত, ছাত্রদল থেকে এখন যুবদলে যুক্ত রয়েছি। গতকাল ২৯ জুলাই একটি কুচক্রী মহল আমার ও উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপনের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করেছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি চ্যালেঞ্জ করছি আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ যদি কেউ একটিও প্রমান করতে পারে তাহলে এর দায় আমরা মাথা পেতে নেব।
সাংবাদিকরা বলেন, আশরাফ প্রধান নিজেইতো বললো আমরা দুই ভাই তিনটি মিল দখল করেছি।
বিএনপির থানা সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার ছেলে, আত্মীয়রা বাকী সবগুলো দখলে নিয়েছে এবং চাঁদাবাজি করছে।
এখন প্রশ্ন হলো,দখল মানে কি? আর আশরাফ প্রধানের কথায় প্রমাণ হয়ে গেলো সোনারগাঁয়ের বিএনপির পুরোটাই দখলদারিত্ব আর চাঁদাবাজিতে ব্যস্ত।
(এসএএইচবি/এএস/জুলাই ৩১, ২০২৫)
পাঠকের মতামত:
- সোনার দাম এক লাফে বাড়লো ৫২৪৯ টাকা
- প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল চৌধুরী ও পরীমনি
- আজ ‘শহীদ আনোয়ারা দিবস’
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- ‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
- মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- গোপালগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
-1.gif)








