জমি সংক্রান্ত বিরোধ
ফরিদপুরে প্রতিপক্ষকে কোপানোর অভিযোগে সেনা সদস্যের নামে থানায় অভিযোগ
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চারকি থেকে ছুটিতে এসে নিজ হাতে প্রতিপক্ষকে রাম'দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে রাকিব মোল্যা (২৩) নামের এক সেনাসদস্যের বিরুদ্ধে।
জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৯ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়নের আজলবেড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ওই দিন রাতে সেনাসদস্য রাকিব মোল্যাকে প্রধান আসামি করে, মোট আটজনের নাম উল্লেখ পূর্বক আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে ফরিদপুর কোতয়ালি থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী আ. রশিদ খান (৬২) নামের ওই ব্যক্তি। ওই সেনাসদস্য চাকরি থেকে ছুটি নিয়ে সম্প্রতি গ্রামের বাড়ীতে এসেছিলেন। এবং জমিটির বিরোধ মেটাতে কিছুদিন পূর্বে হওয়া এসিল্যান্ড অফিসের একটি মামলার তদন্তে স্থানীয় ভুমি অফিস থেকে আসা সরকারি কর্মকর্তাদের সামনে এ হামলা চালান ওই সেনাসদস্য ও তার সাথে থাকা লোকজন বলে জানান ওই ভুক্তভোগী।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ওই অভিযোগটির তদন্তকারি কর্মকর্তা ও ফরিদপুর কোতয়ালি থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) মো. শামসুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'আমি এই মুহুর্তে মামলাটির তদন্তের কাজে ঘটনাস্থলে রয়েছি। ওই ঘটনায় কোতয়ালি থানায় পাল্টাপাল্টি দু'টি অভিযোগ হয়েছে। দু'টিই তদন্তের পর্যায়ে রয়েছে। 'তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান এএসআই শামসুর রহমান।
ঘটনার দিন ভুক্তভোগী আ. রশিদ খানের করা থানায় অভিযোগের সূত্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন যাবত প্রতিপক্ষর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। একাধিক মাধ্যমে বেশ কয়েকটি শালিস মীমাংসার চেষ্টা করেও তা সমাধান করা সম্ভব না হওয়ায়, শেষ পর্যন্ত সদর এসিল্যান্ড অফিসে একটি মামলা করা হয়েছে। জমি সংক্রান্ত ওই মামলার তদন্ত করতে এসিল্যান্ডের নির্দেশে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তারা এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তদন্ত চলাকালীন ভুমি কর্মকর্তাদের সামনে সেনাসদস্য রাকিব মোল্যা (২৩) ও তার বাবা মহিদ মোল্যা (৪৫) এর নেতৃত্বে এজাহারে উল্লেখিত আটজনসহ আরো অজ্ঞাতনামা ৪০-৫০ জন তাদের ওপর দেশীও অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
ভুক্তভোগী আ. রশিদ খান আরো জানান, 'ওই হামলায় সেনাসদস্য রাকিব মোল্লার হাতে থাকা রামদা দিয়ে তাকে কোপ দিলে ওই কোপ তার বাম পায়ের কুনুইয়ের নীচে লেগে কেটে যায় এবং তিনি তখন রক্তাক্ত জখম হলে স্থানীয়দের সাহায্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে বিছানায় শুয়ে ওই ভুক্তভোগী এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন, 'আমাদের কাগজপত্র ঠিকঠাক থাকলেও প্রতিপক্ষ মহিদ মোল্যার অঢেল টাকা ও তার ছেলের সরকারি চাকরি থাকার গরমে আমাদের সাথে জোর-জুলুম করে আসছে, নানা সময় হুমকি ধামকি দিয়ে আসছে। এলাকার কাউকেই তারা এখন তোয়াক্কা করেন না।'
রশিদ খানের অভিযোগ শুনে তৎক্ষনাত উত্তরাধিকার ৭১ নিউজের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, 'মহিদ মোল্যা এলাকায় সূদের ব্যবসা করায় তার কোনো টাকার অভাব নেই, অপরদিকে তার ছেলে রকিব মোল্লা সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চাকরি পাওয়ার পর থেকে তিনি সমাজের কাউকেই আর গুনেননা। স্থানীয়ভাবে চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বর, থানা পুলিশ এমনকি সেনাবাহিনীর মাধ্যমে শালিসে বসে কাগজপত্র দেখানো হলে, আমাদের পক্ষে আসে। আর তখনই প্রতিপক্ষরা সেটি না মেনে হুমকি ধামকি দিতে থাকেন। এমনতাবস্থায়, সম্প্রতি কোনো উপায় না পেয়ে ফরিদপুর সদর এসিল্যান্ড অফিসে ভুমি মালিকানা নিষ্পত্তি একটি মামলা করা হয়েছে। ওই মামলার তদন্ত করতে চাঁদপুর ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তারা ওইদিন ঘটনাস্থলে গিয়েছিলেন। ঘটনাস্থলে জমির কাগজপত্র নিয়ে কর্মকর্তাদের নিকট আসার কিছুক্ষণ পরেই সেনাসদস্য রাকিব মোল্যা ও তার বাবা মহিদ মোল্যার নেতৃত্বে উপরোক্ত বিবাদীদের দ্বারা নিজ স্ত্রী-সন্তান সহ প্রতিপক্ষদের অতর্কিত আক্রমণের শিকার হন তিনি বলে জানান আ. রশিদ খান।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, চাঁদপুর আজলবেড়া জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দুইপক্ষই দু'টি পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। অভিযোগ দু'টির তদন্ত চলমান রয়েছে।'
তিনি আরও জানান, 'অভিযোগ দু'টি কোনোটিই এখনও মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।' পুলিশের তদন্ত শেষে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান ওসি আসাদ।
)আরআর/এসপি/জুলাই ৩১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই’
- ‘সাইবার বুলিং প্রতিরোধে আইন সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে’
- শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’
- ‘আমাদের তো কোনো লিগই নেই’
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- ‘স্বাস্থ্যসেবা করুণা নয়, মানুষের অধিকার’
- ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না’
- ‘বগুড়া তার ন্যায্য পাওনাটুকু পাক’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
- ট্রাম্পকে নতুন সঙ্কটে ফেলেছে হুথিরা
- মুক্তিযুদ্ধে বৈদ্যুতিক প্রক্রিয়ায় প্রথম ট্রেন ধ্বংস করা হয়
- ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার
- অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
- সরবরাহব্যবস্থার ভূরাজনীতি : সীমান্তের সংকেত থেকে ছোট ব্যবসার আর্থিক ঝুঁকি
- লৌহজংকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
- সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
- পিকনিকের আনন্দ শেষে পদ্মায় বিষাদ, হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কায় নিখোঁজ ১
- ‘একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতা বা ষড়যন্ত্র কি না ভাবতে হবে’
- সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখের বেশি মানুষ
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ সেপ্টেম্বর ২০২৬
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
-1.gif)








