এক মাসের মধ্যে কাজ শুরুর আল্টিমেটাম
চাটমোহরে সড়ক সংস্কারের দাবিতে ১৪ কি: মি: জুড়ে মানববন্ধন
শামীম হাসান মিলন, চাটমোহর : পাবনার চাটমোহর জারদিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত ১৪ কিলোমিটার আঞ্চলিক সংস্কার দাবিতে সড়কের ৯টি পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আঞ্চলিক সড়কটির নয়টি পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে ‘চেতনায় হান্ডিয়াল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানববন্ধনে এলাকাবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চাটমোহরে জারদিস মোড় থেকে হান্ডিয়াল বাঘলবাড়ি পর্যন্ত রাস্তাটি দূরত্ব ১৪ কিলোমিটার। কিন্তু গত কয়েক বছর ধরে এই রাস্তাটি অসংখ্য খানাখন্দে বৃষ্টির পানিতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে তিনটি ইউনিয়নের লাখো মানুষ। এই রাস্তা দিয়ে ঢাকার সাথে সবচেয়ে কম দূরত্বে অসংখ্য যানবাহন ও মানুষ চলাচল করে।কিন্তু গত পাঁচ বছর ধরে রাস্তাটির সংস্কারের অভাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায়ই দুর্ঘটনায় হতাহত হচ্ছে মানুষ। বিশেষ করে অসুস্থ ব্যক্তিকে চাটমোহর উপজেলা হাসপাতালে নিতে পড়াতে সীমাহীন দুর্ভোগ। প্রায়ই দুর্ঘটনায় ক্ষতির স্বীকার হন যানবাহন চালকরা। এর আগে সংস্কার কাজ শুরু করেও জুলাই আগস্টের পরে পালিয়ে গেছে ঠিকাদার। আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রাস্তাটি সংস্কার কাজ শুরু করার দাবি জানান এলাকাবাসী। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
চেতনায় হান্ডিয়ালের আহবায়ক কেএম বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে ও সরকারি অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন, পাবনা-৩ আসনের সাবেক এমপিকে এম আনোয়ারুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, মানববন্ধন আয়োজক উপ-কমিটির আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে পাবনার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম আজিজ বলেন, যে ঠিকাদারের গাফিলতিতে এই জনদুর্ভোগ সে যাতে উপযুক্ত শাস্তি পায় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ করা হয়েছে। আগের ঠিকাদারকে বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে সড়কটির সংস্কার দ্রুত শুরু করা হবে। জনদুর্ভোগ যাতে আর না হয় সে বিষয়ে আমরা আন্তিরকভাবে কাজ করছি। ইতিমধ্যে সড়কটির প্রাথমিক মেরামত কাজ চলমান রয়েছে।
(এসএইচ/এসপি/আগস্ট ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








