সোনারগাঁয়ে পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা ও মামলায় জড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ
শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ ক্লিয়ারেন্সের নামে প্রতারণা করে অর্থ আদায় ও মামলায় জড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিশিষ্ট জনদের কাছ থেকে বড় অংকের টাকা নেয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁ থানা গেটের সামনে অবস্থিত,মা কম্পিউটারস্ অনলাইন সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টারের মালিক মোকাররম দুলালের বিরুদ্ধে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গত শনিবার (২রা আগস্ট) সোনারগাঁ থানায় পুলিশ ক্লিয়ারেন্স করতে আসা উপজেলার বাসিন্দা হিরন মিয়া নামে অভিযোগকারী বলেন, সিআর মামলা আছে বলে মিথ্যা কথা বলে দুলাল আমার কাছ থেকে ৩৬ হাজার টাকা পুলিশ ক্লিয়ারেন্স বাবদ হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে আমি থানায় খবর নিয়ে জানতে পারি আমার নামে কোন মামলাই নাই। থানার লোক বলে পরিচয় দেয়ায় আমি সরল বিশ্বাসে তাকে টাকা গুলো দেই।
মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিস এলাকার বাসিন্দা নাহিদ হোসেন বলেন, হেফাজতের মামলায় আমার নামে ভুয়া এজহার কপি দেখায় এবং মামলা থেকে নাম কাটিয়ে দেয়ার কথা বলে ৪০ হাজার টাকা দাবী করে। আমি বিষয়টি বুঝতে পেরে,টাকা না দেয়ায় থানার লোক কে ম্যানেজ করে আরো মামলায় নাম ঢুকিয়ে দেয়ার হুমকি দিয়েছিল মোকাররম হোসেন দুলাল মিয়া। অপর অভিযোগ কারী মো: হাসান জীবিকার তাগিদে প্রবাস জীবনে পাড়ি দেয়ার আগে ৩০শে সেপ্টেম্বর থানার গেটের সামনে অবস্থিত মা কম্পিউটারস অনলাইন সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টার দুলাল মিয়াার দোকানে অনলাইনে কাগজপত্র ঠিক করার জন্য তার সাথে কথা বললে, তিনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ১২ হাজার টাকা নিয়ে নেয়। যে কোন লোক তার দোকানে, মামলার অভিযোগ পত্র টাইপ করতে গেলে, সুযোগে বাদীর অজান্তে কিছু ব্যাক্তির নাম সংযোজন বিয়োজন করে, ভয়ভীতি মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ আছে তার বিরুদ্ধে।
এইসব অপকর্মের জন্য ২৪ এর অক্টোবরে তৎকালীন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীকে জানালে, তিনি তাৎক্ষণিক তাকে আইনের আওতায় নিয়ে আসা ও তার দোকান বন্ধ করার জন্য নির্দেশ দেন। থানা তাকে ধরতে তৎপর হলে সে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থেকে মোকাররম দুলাল কৌশলে,কিছু নামধারী সাংবাদিকদের সাথে মিমাংসা করে বিষয়টি দামাচাপা দেয়।
অনুসন্ধানে জানা যায়, সোনারগাঁ থানার মুন্সী এএসআই কল্পনা আক্তারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার সুবাদে যেকোন অপকর্মের অভিযোগ আসলে অলৌকিক ভাবে বেঁচে যেতেন দুলাল। কিন্তু গত ৫ই আগস্টের পর এএসআই কল্পনা আক্তারের বদলি ও ছাত্র আন্দোলনে অংশগ্রহণ কারী ছাত্ররা অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় দুলালের সকল অপরাধ প্রকাশ্যে আসতে শুরু করে।
অভিযুক্ত মোকাররম হোসেন দুলাল কে অভিনব প্রতারণা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে কে বা কারা ষড়যন্ত্র করে এসব করাচ্ছে। আর কনস্টেবল কল্পনার সাথে আমার কোন ব্যক্তিগত সম্পর্ক ছিলোনা। কয়েকজন সাংবাদিক আমাকে নিয়ে অনলাইন পোর্টালে রিপোর্ট করেছিল, পরে তারা তা কেটে দেয়।
তৎকালীন সোনারগাঁ থানার ওসি মোঃ আব্দুল বারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, একজন অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তির পক্ষ নিয়ে সোনারগাঁয়ে অসংখ্য সাংবাদিক তখন আমাকে ফোন করে জ্বালাতন করেছেন, এরা কোন ধরনের সাংবাদিক এদেরকে খতিয়ে দেখুন। যেখানে আমাদের জেলা পুলিশ সুপার সম্পূর্ণ নির্দেশনা দিয়েছেন যে, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কোন পুলিশ কর্মকর্তা যেন সাধারণ জনগণের কাছ থেকে কোন টাকা পয়সা না নেওয়া হয়, অথচ মোকাররম দুলাল পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই অপকর্ম করে বেড়াচ্ছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বর্তমানে সোনারগাঁ থানায় কোন ওসি না থাকার সুযোগে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেকে দুর্বলতা মনে করে মা কম্পিউটারস অনলাইন সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টারের মালিক দুলাল মিয়ার অপকর্ম ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানান।
(এসবি/এসপি/আগস্ট ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- সোনার দাম এক লাফে বাড়লো ৫২৪৯ টাকা
- প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল চৌধুরী ও পরীমনি
- আজ ‘শহীদ আনোয়ারা দিবস’
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- ‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
- মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- গোপালগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
-1.gif)








