ফরিদপুরে রেমিটেন্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে "রেমিটেন্স যোদ্ধা দিবস"। এ উপলক্ষে গতকাল শনিবার ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজনে ছিল ফরিদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠীপদ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, টিটিসির অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান, প্রবাসী কল্যাণ সেন্টারের পরিচালক আশিক সিদ্দিকী, প্রবাসী কল্যাণ ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক মাহমুদা সুলতানা এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সমন্বয়কারী খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব হয়েছে এবং এখনো তা অব্যাহত আছে। বর্তমানে বাংলাদেশ বৈধ পথে রেমিটেন্স আহরণে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে, যা গর্বের বিষয়।
বক্তারা আরও বলেন, বিদেশগমন ও সেখানে অবস্থানের ক্ষেত্রে নিয়মনীতি মেনে চলতে হবে এবং বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠাতে হবে। হুন্ডির মতো অবৈধ পথে লেনদেন থেকে বিরত থাকতে হবে। সরকার প্রবাসীদের সুরক্ষা ও সহযোগিতায় বদ্ধপরিকর।
আলোচনায় ১৯ জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা বিশেষভাবে তুলে ধরা হয়। বক্তারা জানান, সেই সময় দেশের ছাত্র-জনতার হত্যার প্রতিবাদে প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ সমাবেশ করে, যার ফলে অনেককে বিদেশে কারাবরণও করতে হয়। বক্তারা ১৯ জুলাইয়ের আন্দোলনকে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে একটি শক্তিশালী অবস্থান বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং চারজন রেমিটেন্স যোদ্ধাকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন এনজিও, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
(ডিসি/এসপি/আগস্ট ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপি বিপ্লবের সন্তান, কোনো আত্মদান বৃথা যায় না’
- ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল
- 'রাজাকাররা যে কোনো লোককে গ্রেফতার করতে পারবে'
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- বন্দর নয়, মানদণ্ড গড়ার সময় এখন বাংলাদেশের
- অটো রিকশাচালক নাঈম হত্যায় দুইজনের যাবজ্জীবন
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- ২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
- রেমিট্যান্স বনাম প্রবাসীদের অদেখা অশ্রু
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- কালিগঞ্জে স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা, ঘাতককে হত্যার পর ঘরবাড়ি ভাঙচুর
- মুখস্থ বনাম দক্ষতা: আগামীর বৈশ্বিক প্রস্তুতি
- তালায় প্রধান শিক্ষকের নির্দেশ না মানায় নৈশপ্রহরীকে মারপিটের অভিযোগ
- গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের যোগদান
- টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা থেকে রক্ষা পেল পানি বন্দি ৩শ পরিবার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- কাঁঠাল
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- প্রযুক্তির ছোঁয়ায় জুয়া এখন অনলাইনে
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- এমন যদি হতো
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








