স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল বরিশাল
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাহ বাস টার্মিনাল এলাকা ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন বরিশালের ছাত্রজনতা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে রোগীবাহি অ্যাম্বুলেন্সকে সহজেই ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা।
আজ রবিবার সকালের দিকে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাসটামির্নাল নথুল্লাবাদের সামনের মহাসড়কে বিক্ষোভ শুরু করার পর দুপুরে মহাসড়কের পাশে গিয়ে আন্দোলন করতে বলায়, ছাত্র-জনতার সাথে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। পরে ফের মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ শুরু করেন ছাত্র-জনতা।
যে কারণে রাজধানী ঢাকার সাথে বরিশালের কিছু অংশসহ পিরোজপুর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং পর্যটনকেন্দ্র কুয়াকাটার সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।
সূত্রমতে, গত ১৫ দিন ধরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙার তিন দফা দাবিতে ছাত্র-জনতা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এই দাবিতে গত শনিবার ছাত্রজনতা ও বাসশ্রমিকরা মুখোমুখি অবস্থানে গেলে ছাত্রজনতা আড়াই ঘণ্টা ও বাস শ্রমিকরা দেড়ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এছাড়া শুক্রবার সাত ঘণ্টা, বৃহস্পতিবার আড়াই ঘণ্টা নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীরা অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন। এছাড়াও সারাদেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোতগত উন্নয়ন দরকার। নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করণ, ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠণ করতে হবে।
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির বিষয়শুনে তদন্ত সাপেক্ষে আবার সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণের জন্য আন্দোলনকারীরা দাবি করেছেন। দ্রুত সময়ে মধ্যে তাদের এ দাবি আদায়ে জন্য আন্দোলনকারীরা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালের রাজপথে আসার আহবান করেন। অন্যথায় তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুশিয়ারী দেওয়া হয়েছে।
মহাসড়ক ব্লকেডের কারণে রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রী আব্দুর রহমান বলেন, প্রচন্ড গরমে গাড়িতে বসে থাকতে খুবই কষ্ট হয়। এভাবে রাস্তা আটকে জনগণের ভোগান্তির কোন অর্থ নেই। তিনি আরও বলেন, ছাত্র-জনতার এ আন্দোলন আমাদের সকলের প্রাণের দাবি, তবে এ দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে নয়; দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে করা যেতে পারে।
আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠক মহিউদ্দিন রনি বলেন, তিন দফা দাবিতে গত দুই সপ্তাহ ধরে টানা আন্দোলন করে আসছি। প্রথমদিকে আমরা অশ্বিনী কুমার টাউন হলের সামনে, শেবাচিম হাসপাতালের সামনে বিভিন্ন কর্মসূচি করেছি। কিন্তু আমাদের আন্দোলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন ভ্রুক্ষেপ নেই। তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, তিন দফা দাবিতে শিক্ষার্থীরা রবিবারও (১০ আগস্ট) মহাসড়ক অবরোধ করে রেখেছে। কর্মসূচি স্থলের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেবাচিমের ৪৬ জন ট্রলিম্যানকে বহিস্কার ছাত্র-জনতার আন্দোলনের জেরধরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৬ জন স্বেচ্ছাসেবী ট্রলিম্যানকে বহিস্ক্কার করা হয়েছে। রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বহিস্কার করা হয়। পাশাপাশি হাসপাতালের সরকারি স্টাফদের ট্রলিম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। রবিবার (১০ আগস্ট) হাসপাতালের পরিচালকের স্বাক্ষরিত পাঠানো এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
(টিবি/এসপি/আগস্ট ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
- দুর্গাপূজায় শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা
- মুক্তিসেনারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য হস্তগত করে
- চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
- সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
- গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান
- নড়াইলে ৫৪৩টি মন্ডবে দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষের পথে
- সুবর্ণচরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
- সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি
- গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন
- কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
- বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামনগরে তিন ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ
- দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট ও বহু আকর্ষণীয় অফার
- গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
- মুখ: পরিচয়ের চাবি, নাকি জীবনেরও?
- গোপালগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
- সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
- গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন
- টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ
- নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
- সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ
- সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
-1.gif)








