১০ দিনে গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা নিয়ে চম্পট দিল এনজিও
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মাত্র ১০ দিন কার্যক্রম চালিয়ে ১০ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে কমিউনিটি একশন ফর রুরাল ডেভেলপমেন্ট (সি.এ.এফ.আর.ডি) নামের একটি এনজিও।
এনজিওটি গত ৩১ জুলাই কাশিয়ানী উপজেলার চর পিংগলিয়া এলাকার একটি ভাড়া বাড়িতে কার্যক্রম শুরু করে। ৯ আগস্ট পর্যন্ত শতাধিকগ্রহকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। ১০ আগস্ট সকালে এসব গ্রাহককে ঋণ দেওয়ার কথা ছিল। শনিবার (৯ আগস্ট) এনজিও কর্মীরা পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এনজিও কার্যালয়ের সামনে ভিড় করছেন গ্রাহকরা।
গ্রহক রমজান শরীফ, আমান মিয়া, ছলেমান শেখ বলেন, গত ৩১ জুলাই কাশিয়ানী সদর ইউনিয়নের চর পিংগলিয়া গ্রামের লিংকন রায়ের বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে কমিউনিটি একশন ফর রুরাল ডেভেলপমেন্ট নামের এনজিও। কাশিয়ানী উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে এনজিও কর্মীরা শতাধিক গ্রাহকের কাছ থেকে সদস্য ফি বাবদ ১ হাজার ১২০ টাকা ও ঋণ দেওয়ার কথা বলে জনপ্রতি ৩ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত সঞ্চয়ের টাকা আদায় করে। ৯ আগসস্ট পর্যন্ত তারা প্রায় ১০ লাখ টাকা আদায় করে। গত রোববার (১০ আগস্ট) সকালে আমাদের ঋণ দেওয়ার কথা ছিলো। কিন্তু রোববার সকালে এসে দেখি কার্যালয়টি তালাবদ্ধ। সাইনবোর্ডটি নামিয়ে ফেলা হয়েছে। পালিয়ে গেছে এনজিওটির কর্মীরা। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে টাকা ফেরত পাওয়ার আশায় আমরা মঙ্গলবার দুপুর পর্যন্ত কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলাম। কিন্তু কোন প্রতিকার পাইনি।
পিংগলিয়া গ্রামের গৌতম চক্রবর্তী বলেন, পাঁচ দিন আগে ২ বছর মেয়াদী ঋণের আশায় প্রথমে বীমাসহ ১ হাজার ১২০ টাকা দিয়ে ভর্তি হই। পরে ১ লাখ টাকা ঋণ দেয়ার কথা বলে ১০ হাজার টাকা সঞ্চয় জমা করতে বলে তারা। টাকা জমা করলে রোববার ১২ টার সময় ঋণ নিতে অফিসে আসতে বলেন এনজিও কর্মী। কিন্তু এসে দেখি অফিসে তালা লাগিয়ে তারা পালিয়েছে।
একই গ্রামের রাসেল মোল্লা বলেন, ৪ লাখ টাকা ঋণ পাওয়ার আশায় তিন দিন আগে ৫০ হাজার টাকা সঞ্চয় হিসেবে জমা দিয়েছি। কিন্তু এখন দেখছি এনজিওটি ভুয়া। তারা আমাদের ১শ’ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা নিয়ে পালিয়েছে। ঋণ পাওয়ার আশায় ধারদেনা করে টাকা দিয়েছিলাম। এখন আরো বিপদে পড়ে গেলাম। আমি এ প্রতারকদের বিচার চাই।
এ বিষয়ে জানতে কমিউনিটি একশন ফর রুরাল ডেভেলপমেন্ট নামের এনজিওটির ম্যানেজার জুয়েল রানার মুঠোফোনে বার বার কল দিয়েও বন্ধ থাকায়, তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাড়ির মালিক লিংকন রায় জানান, ১৩ দিন আগে এনজিওর ম্যানেজার জুয়েল রানা আমার বাড়ি ভাড়া নেয়। কিন্তু তাদের সাথে চুক্তিপত্র হওয়ার আগেই তারা পালিয়ে গেছে। এখন এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে গ্রাহকরা অভিযোগ করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিবি/এসপি/আগস্ট ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- সাতক্ষীরায় পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিযান
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
- মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা, বাধা রেলপথ
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক
- প্রান্তিক জনপদের সীমা পেরিয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী হ্লানুচিং মারমা
- সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক
- বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক, আহত মেয়ে
- ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা
- 'মিথ্যে মামলা' ও 'অপপ্রচার' দাবি করে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
- ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত
- ৫০ লাখ মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, পাঁচলাইশ পুলিশের জালে ৮ অপরাধী, ভিকটিম উদ্ধার
- ডিবির পৃথক অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
- গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা
- সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী
- লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
-1.gif)








