ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩৮টি চায়না দুয়ারি জাল জব্দ
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে, স্থানীয় চাপার বিলে ভ্রাম্যমাণ আদালতের একটি অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে বিল থেকে ৩৮টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে তা ভাম্যমান আদালতের মাধ্যমে জব্দ দেখিয়ে ধ্বংস করা হয়েছে। তবে, এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে ফরিদপুর সদর উপজেলার চাপার বিলের, কানাইপুর ইউনিয়নের রনকাইল অংশে পরিচালিত ওই অভিযান ও ভ্রাম্য আদালতের নেতৃত্ব দেন- সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শিরীন শারমিন খান।
অভিযান শেষে ফরিদপুর সদর সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোছা. শিরীন শারমিন খান উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, ফরিদপুর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে মৎস সংশ্লিষ্ট আইন বাস্তবায়নের লক্ষ্যে, উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিল ও হাট-বাজারে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। চাপার বিলের অভিযানটিও ওই নিয়মিত অভিযানের অংশ। স্থানীয়দের সহযোগিতায় চাপার বিলে অভিযান চালিয়ে ৩৮টি চায়না দুয়ারি জাল উদ্ধার করতে সক্ষম হই। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা জব্দ করে ধ্বংস করা হয়েছে। প্রাকৃতিক মাছ ও জলজ জীববৈচিত্র্যের রক্ষায় এ ধরণের অভিযান নিয়মিত চলবে বলেও জানান শিরীন শারমিন খান।
এমন একটি অভিযান পরিচালনার জন্য ফরিদপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. শিরীন শারমিন খানকে ধন্যবাদ জানিয়ে অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দানকারি সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, এ অভিযান ভ্রাম্যমাণ আলাদতের মাধ্যমে ৩৮টি চায়না দুয়ারি জালকে জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান তিনি।
অভিযানে ওই দুই কর্মকর্তা সরকারি কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্ট দপ্তর সমুহের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, কিছু পুলিশ ও আনসার সদস্যবৃন্দ এবং স্থানীয় জন সাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ করা যেতে পারে, চায়না দুয়ারি জাল মূলত একটি ফাঁদ, যা ছোট থেকে বড় সব ধরনের মাছ, মাছের পোনা, মাছের ডিম ও অন্যান্য জলজ প্রাণী আটকে ধরে। এর বিশেষত্ব হলো খুবই সূক্ষ্ম ফাঁক বা মেস, যার ফলে শুধুমাত্র মাছ নয়, ছোট ছোট উপকারী জলজ প্রাণী ও উদ্ভিদও এতে আটকা পড়ে। এটি মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ধ্বংস করে এবং জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা মৎস সম্পদকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে।
(আরআর/এএস/আগস্ট ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’
- আমানতের আর্তনাদ
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
- শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৭ মে ২০২৬
- ফরিদপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ৩ দিন পর আসামি গ্রেফতার
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
-1.gif)








