ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লন্ডভন্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঝড়ের তা-বে বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি লন্ডভন্ড গাছপালা ও পান বরজের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর, ঘাগড়াপাড়া, মাঝিয়াকান্দি ও সোহাগী ইউনিয়নের চট্টি, মনোহরপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড অসংখ্য গাছপালা ও পান বরজ বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
সরেজমিন ঝড় কবলিত এলাকায় গিয়ে দেখা যায়, গাছের চাপা পড়ে জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের সুরুজ আলীর ২টি, নুরুল ইসলামের ১টি, আব্দুর রহিমের ২টি, আবু সিদ্দিকের ১টি ও ইদ্রিস আলীর ২টি এবং সোহাগী ইউনিয়নের মনোহরপুর গ্রামের রিপনের ২টি, শাহ্ নেওয়াজের ১টি, সিরাজুল ইসলামের ১টি বসতঘর ধুমরে মুচড়ে লন্ডভন্ড হয়ে গেছে।
এছাড়াও ঘাগড়াপাড়া গ্রামের পান চাষী আবু বকর সিদ্দিক, বিল্লাল হোসেন, সানাউল্লাহ্ ও আতাউর রহমানের প্রায় ১ একর পান বরজের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন জাটিয়া ইউপি সদস্য নয়ন মিয়া। তিনি আরো জানান, ঝড়ের তাণ্ডবে বিভিন্ন গ্রামে শতাধিক বসতঘরের চালা উড়ে গেছে এবং বহু গাছপালা উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে সংশ্লিষ্ট গ্রাম গুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাছ পালা ভেঙ্গে হয়ে রাস্তায় পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ঝড়ে নিজতুলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি গাছ উপড়ে পড়ে ওয়াশ ব্লকের ক্ষতি সাধিত হয়েছে। বিশেষ করে পরাপারা মোড় এলাকায় ঝড়ের তাণ্ডবে বনজ বৃক্ষের বাগান সহ রাস্তার পাশের বড় বড় গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে বলে বিদ্যালয়ের শিক্ষকরা জানান।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, ঝড়ে ক্ষয় ক্ষতির খবর পেয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর তালিকা প্রস্তুত করে অফিসে জমা দেয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বলা হয়েছে। তালিকা পেলে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
(এন/এসপি/আগস্ট ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








