ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী আঞ্চলিক সড়ক
সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ১৫ কিমি. দীর্ঘ ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী আঞ্চলিক সড়কে বগাপুতা খালের উপর ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দুপাশে সংযোগ সড়ক না থাকায় ৩ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে সেতুটি। ফলে সেতুটি যোগাযোগের ক্ষেত্রে কোন কাজে আসছে না। ২০২০ সালে সড়ক ও জনপথ বিভাগ ১১৫ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী আঞ্চলিক সড়ক নির্মাণের কার্যাদেশ দেয়। তাহের ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তা নির্মাণের কাজটি পায়। কার্যাদেশ পাওয়ার পর করোনা মহামারী প্রতিকূলতার মাঝে ঠিকাদারী প্রতিষ্ঠান ৯ কিমি. সড়কের কাজ সম্পন্ন করে। কিন্তু ৯নং এলএকেস বগাপুতা অংশে প্রায় ২ কিমি. এবং ১০ নং এলএকেস এর ৬টি মৌজার ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন না হওয়ায় স্থানীয় বাঁধার মুখে ৪ বছর ধরে রাস্তা ও সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বগাপুতা খালের উপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৩১ দশমিক ৮২৮ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। এই সেতুর চার পাশে বগাপুতা গ্রামের প্রায় ১০টি পরিবারের জমি রয়েছে।
সরেজমিন মাঠে গেলে জমির মালিক মজিবুর রহমান, আব্দুস ছাত্তার, আব্দুল লতিফ, আব্দুর রাশিদ জানান, কর্তৃপক্ষের গাফিলতির কারনে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন না হওয়ায় আমরা জমির মূল্য পাচ্ছি না। আমরা টাকা না পেলে সংযোগ সড়ক করতে দেব না। সেতুটি চালু না হওয়ায় পাশের একটি পুরাতন সেতুর উপর দিয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার হালকা ও ভারী যানবাহন পারাপার হচ্ছে।
ঈশ্বরগঞ্জ পরিবহন শ্রমিক সমিতির সভাপতি বাবুল মিয়া জানান, এই আঞ্চলিক সড়ক দিয়ে কেন্দুয়া ও আঠারবাড়ী রোড়ের ঢাকাগামী দুরপাল্লার বাস ঝুঁকি নিয়ে চলাচল করছে। ঈশ্বরগঞ্জ রেন্ট-একার ক্লাবের কার্যকরি সভাপতি মফিজ উদ্দিন জানান, বগাপুতা সেতুতে সংযোগ সড়ক না থাকায় পাশের সরু পুরাতন জরাজীর্ণ সেতুর উপর দিয়ে পারাপারের সময় চরম যানজটের সৃষ্টি হয়। ঈশ্বরগঞ্জ হতে বগাপুতা পর্যন্ত প্রায় ৬ কিমি. রাস্তার এমন বেহালদশা যে, জীবিকার তাগিদ ছাড়া এ রাস্তা দিয়ে গাড়ী চালাতে আমরা রাজি নই। যাত্রীবাহি পরিবহন ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক বোঝাই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ঈশ্বরগঞ্জ ও রায়বাজারে সরবরাহের একমাত্র সড়ক পথ এটি।
ট্রাক চালক আব্দুল গফুর জানান, নতুন সেতু চালু না হওয়ায় বগাপুতা খালের পুরাতন সেতুর উপর দিয়ে পণ্য বোঝাই ট্রাক নিয়ে পারাপার হওয়ার সময় খুব ভয় হয়। কখন জানি দুর্ঘটনা ঘটে যায়।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, বগাপুতা সেতুর পাশের জমির মালিকদের ৭ ধারা নোটিশ দেওয়া হয়েছে। প্রাক্কলন তৈরির কাজ চলমান আছে। প্রাক্কলন পাস হলে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১৫ দিনের মাঝে অধিক দূরাবস্থা সম্পন্ন ১০নং এলএকেসের দত্তপাড়া, চরণিখলা, ধামদী, কাকনহাটি, হাটুলিয়া ও সৈয়দভাকুরি মৌজার ৩ কিমি. সড়কের ৮ ধারা শুনানি কাজ শেষ করে সড়কের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা করছি।
(এন/এসপি/আগস্ট ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
- সোনার দাম এক লাফে বাড়লো ৫২৪৯ টাকা
- প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল চৌধুরী ও পরীমনি
- আজ ‘শহীদ আনোয়ারা দিবস’
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- ‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
- মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
-1.gif)








