আ.লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন আরো ৫ নেতা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ওয়ার্প পর্যায়ের ৫ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে ১৮ নেতা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিলেন।
শুক্রবার (২২ আগস্ট) রাতে ওই ৫ নেতা মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
এর আগে গত বৃহস্পতিবার (২১ আগষ্ট) একই উপজেলার ননীক্ষীর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের ৮ নেতা সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন পদত্যাগের। এছাড়া বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান শিকদার।
পদত্যাগী নেতারা হলেন- মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ নিয়ামত খান, ২ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামাল হোসেন মুন্সী, ৩ নং ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা, সাধারণ সম্পাদক শান্ত সাহা ও ২ নং ওয়ার্ডের সদস্য মোঃ শফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে সাবেক পৌর কাউন্সিলর মোঃ নিয়ামত খান বলেন, ২২ আগস্ট থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।
এর আগে বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকালে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের ৮ নেতা ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগী ৮ নেতা হলেন, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনোজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহ-প্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আক্কাস চোকদার ও ননীক্ষির ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী আটজনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মনোজ মৌলিক। তিনি বলেন, আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সকল পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করছি। আমরা আমাদের পদত্যাগপত্র দ্রুত মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাঠিয়ে দেব।
ওই দিন ব্যক্তিগত কারণ টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান সিকদার।
সংবাদ সম্মেলনে আব্দুর রহমান সিকদার বলেন, গত ৫ বছর ধরে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে ডুমরিয়া ইউনিয়ন শাখার ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই ২১ আগস্ট থেকে স্বেচ্ছায় পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছি। শিগগিরই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেব।
১৩ আগস্ট সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশের ফকির (৬০) ও একই ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী (৫৫)।
২৬ জুলাই চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম ভূইয়া দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া গত ১৫ জুন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কামাল সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দেন। এ পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৮ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এ ব্যাপারে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন বলেন, ‘সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে দল থেকে পদত্যাগ করা যায় না। দলের গঠনতন্ত্র অনুযায়ী পদত্যাগ করলে সেটিকে পদত্যাগ বলা যেতে পাবে। পদত্যাগের নিয়ম হলো ওয়ার্ড কমিটির নেতা ইউনিয়ন কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। ইউনিয়ন কমিটির নেতা উপজেলা কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। জেলা কমিটির নেতা কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র দেবেন।
তিনি অভিযোগ করে বলেন, এপর্যন্ত এনসিপির পথসভায় হামলা, সোনাবাহিনীর গাড়ি পোড়ানো, স্বেচ্চাসেবকদল নেতা হত্যা সহ ২১টি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ২২ হাজার জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় মুকসুদপুরে আওয়ামী লীগ নোতা, কর্মী, সমর্থকদের গ্রেফতার ও হয়রাণি করা হচ্ছে। আওয়ামী লীগ ত্যাগ করার এটি একটি অন্যতম কারণ। এছাড়া আওয়ামী লীগের সময়ে টিসিবি, সার ডিলার, টিআর, কাবিথা সহ বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দিয়েছে অনেক নেতা । এরা দলের গুরুত্বপূর্ন কোন নেতা ছিলেন না। এখন সুযোগ সুবিধা না পেয়ে বিএনপিতে ঢোকার জন্য এরা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছেন। এরকম দুই, একশ’ নেতা চলে গেলে মুকসুদপুর আওয়ামী লীগের কোন ক্ষতি হবে না। এদের মধ্যে পদত্যাগী নেতা মুকসুদপুর পৌর সভার ২ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামাল হোসেন মুন্সী শুক্রবার (২২ আগস্ট) বিএনপির সভায় গিয়েছেন বলে হায়দার হোসেন দাবি করেন।
এ ব্যাপারে মোঃ জামাল হোসেন মুন্সীর বক্তব্য পেতে মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাওয়াগেছে।এ কারণে তার বক্তব্য জানাযায়নি।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বলেন, মুকসুদপুরে অযথা কাউকে গ্রেফতার বা হয়রাণি করা হচ্ছে না। শুধুমাত্র অপরাধীকে গ্রেফতার করা হচ্ছে। একটি প্রতারক চক্র পুলিশের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে হয়রাণি বা গ্রেফতারের ভয় দেখাচ্ছে। বিকাশে টাকাও নিচ্ছে বলে শুনেছি। সে বিষয়ে আমরা সধারণ মানুষকে সতর্ক করে চলেছি। টাকা দিতে নিষেধ করেছি।
(টিবি/এসপি/আগস্ট ২৩, ২০২৫)
পাঠকের মতামত:
- পদ্মায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
- ‘জনগণের পাশাপাশি পুলিশও অনিরাপদ’
- চাটমোহরে শিশু চুরির অভিযোগে জনতার হাতে আটক, শিশু উদ্ধার
- সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের অপসারণ দাবি অবেহিলত নারী খেলোয়াড়দের
- সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত
- ‘ভবিষ্যতের স্মার্ট নাগরিক হতে হবে’
- ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- নড়াইলে পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা
- নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
- জাতীয় উন্নয়নে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো জরুরি
- ধর্ষণ সংবাদে ভুক্তভোগীর পরিচয় প্রকাশ: সাংবাদিকতার নৈতিকতা কোথায় দাঁড়িয়ে?
- কাপ্তাইয়ে ‘শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু
- মানুষ এবং বৈষম্য অসুখ
- কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে মৎস্য দপ্তরের অভিযান: বিপুল অবৈধ জাল বিনষ্ট
- কাপাসিয়ায় ডা. আবদুল্লাহ আল মামুনের আবেগঘন বিদায় সংবর্ধনা
- ‘হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি’
- নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
- শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প
- ‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ’
- টঙ্গীতে ৫৮ লাখ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ‘দেশে শিক্ষার ধারা ২৭টি, সবগুলো অভিন্ন করা হবে’
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- চিলিতে বাম বিজয় : বাংলাদেশে বামপন্থীদের করণীয়
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- এক সপ্তাহ ধরে খোঁজ নেই মাদারীপুরের এক যুবকের
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- চিকিৎসা নিতে নিজেই প্রাইভেট ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান ইউএনওর
-1.gif)







