সোনাতলায় বাঙালি নদীতে তীব্র ভাঙন, হুমকির মুখে মন্দিরসহ বসতবাড়ি
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : নদীর একূল ভাঙ্গে ওকূল গড়ে এইতো নদীর খেলা। এই গানের সাথে বাস্তবে মিল খুঁজে পাওয়া গেল বগুড়া সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের নামাজখালি দক্ষিণ ঘোষপাড়ায়। ফলে এবারের শারদীয় দুর্গা উৎসব পুরো উপজেলায় আনন্দের জোয়ারে ভাসলেও দুশ্চিন্তার ছাপ ঘোষ পরিবারগুলোর চোখে মুখে।
সরেজমিনে আজ মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেল, বাঙালি নদীতে প্রবল স্রোতে ভাঙন দেখা দিয়েছে নদীর তীরে। আর সেই ভাঙন প্রায় ঠেকেছে নামাজখালী দক্ষিণ পাড়া মন্দির সংলগ্ন এসে।
নামাজখালী দূর্গা মন্দির কমিটির সভাপতি বামেশ চন্দ্র ঘোষ প্রতিবেদককে জানান, বাঙালি নদীর ভাঙনের কবলে পড়ে আমাদের বাড়িঘর ভিটেমাটি ইতিপূর্বে দু-বার নদী গর্ভে বিলীন হয়। ফলে ভিটামাটি হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়ি। এক পর্যায়ে অন্যের দেওয়া জমিতে প্রায় কুড়ি বছর যাবত আমরা ঘরবাড়ি বানিয়ে বসবাস করে আসছি।
শ্রীদাম ঘোষ জানালেন, একদিকে বর্ষা মৌসুমে নদী ফুলে ফেঁপে বিশাল জলরাশিতে পরিনত হয় আর অন্যদিকে শুরু হয় নদীর পার ভাঙন। তিনি হাত বাড়িয়ে দেখাচ্ছিলেন প্রায় ৩০/৪০ হাত দূরে নদীর অবস্থান ছিলো। সেই নদী ভাঙতে ভাঙতে আমাদের পাড়ায় এসে ঠেকেছে।
জয়ন্তী রানী ঘোষ জানান, আমাদের ধর্মীয় সকল প্রকার উৎসব এই মন্দিরে পালন করে আসছি। সম্প্রতি এবারের বর্ষায় নদীর পার ভাঙনের ফলে আমরা শঙ্কায় রয়েছি। তিনি আরো বলেন, সরকার যদি পার বেঁধে দিতো তাহলে বাচতো গ্ৰাম রক্ষা হতো মন্দির। এরফলে আমরা আমাদের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান শান্তিতে পালন করতে পারতাম।
শিশির ঘোষ জানালেন, প্রতি বছরের ন্যায় এবারও নদীর পার ভাঙ্গন দেখা দিয়েছে। এ কারণেই এবারের শারদীয় দুর্গা উৎসব পালন নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।
সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল বলেন, নদী ভাঙনের মুখে ইতিপূর্বে নামাজখালী দক্ষিণ ঘোষপাড়া নদী গর্ভে বিলীন হয়েছিল। এবারো নদী ভাঙনের মুখে এতে করে আতংকে আছে নদী পাড়ের বাসিন্দারা। এরফলে ঘোষ সম্প্রদায়ের লোকজনেরা দুর্গা পূজা উদযাপন নিয়ে বেশ টেনশনে রয়েছেন। আমি পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক জানান, নামাজখালী দক্ষিণ ঘোষপাড়ার বিষয়ে ইউপি চেয়ারম্যান এর সঙ্গে আমার কথা হয়েছে এবং ওই বিষয়ে দরখাস্ত পেলে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে তীর সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(বিএস/এসপি/আগস্ট ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না’
- ‘১৪ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার’
- ‘পাকবাহিনী নজিরবিহীন নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে’
- জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন
- ফরিদপুরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেকরও কম বিদ্যুৎ
- নড়াইলের লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
- মাঝারি তাপপ্রবাহ ৩৮ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী, বিপর্যস্ত জনজীবন
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- টাঙ্গাইলে ৩ ছিনতাইকারী গ্রেফতার, ১৭টি চোরাই মোবাইল উদ্ধার
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭
- মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা মাদারীপুরে হর্টিকালচার সেন্টার
- বিউটি পার্লার কর্মীর ওপর হামলা, থানায় অভিযোগ
- গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস
- ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা
- চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- অবরুদ্ধদশা থেকে মুক্ত হলো মালোপাড়ার ২০টি পরিবারের চলাচলের সেই রাস্তা
- জলবায়ু সংকটে হোক পৃথিবীর অস্তিত্ব রক্ষার শপথ
- পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
- সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু
- প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ফুটপাত থেকে হসপিটালে ভর্তি করলেন ইউএনও
- সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
- বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে পুরস্কৃত করল ডিএনসিসি
- ভার্চুয়াল কোর্টে সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- বইমেলা স্থগিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
-1.gif)








