সোনাতলায় শতাধিক মানুষের চলাচলের রাস্তা বন্ধ, ইউএনও'র নিকট অভিযোগ
বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়া সোনাতলায় শতাধিক মানুষের চলাচলের রাস্তা বন্ধে, প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। ঘটনাটি উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া এলাকার দক্ষিণ চরপাড়ায়। ফলে এটি এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
সরেজমিনে আজ রবিবার দক্ষিণ চরপাড়ায় গেলে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একমাত্র চলাচলের ওই রাস্তা দিয়ে প্রায় ৪০টি পরিবারের শতাধিক লোকজন ছাড়াও আশপাশের লোকজন জমিতে কৃষি কাজ করার জন্য যাতায়াত করেন। সেই সাথে স্কুলে যাতায়াত করেন শিক্ষার্থীরা। হঠাৎ হিংসা বসত ওই রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করে আঃ মজিদ ও তার ছেলে মিলন মিয়া। ফলে মুহূর্তেই যেন সবকিছু থমকে যায়। স্থানীয় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন মিলন মিয়া কিছু দিন পুর্বে কাজের সন্ধানে বিদেশ যান। সম্প্রতি মিলন মিয়া বিদেশ হতে ফিরেই গাঁয়ের জোরে চলাচলের রাস্তায় ইটের প্রাচির নির্মাণ করে।
এ বিষয়ে পাশের জায়গার মালিক মৃত ডাক্তার আফজাল এর ছেলে জাহিদুল ইসলাম জানান, বহু বছর পুর্বে এলাকাবাসীর উদ্যোগে দু- পাশ হতে জায়গা নিয়ে রাস্তাটি নির্মিত হয়। তবে হঠাৎ পাশের বসবাস কারি মিলন মিয়া ও তার বাবা সিমানা ঘেঁষে প্রাচির নির্মাণ করলে চরম ভোগান্তিতে পড়ে শতাধিক লোকজন।
তিনি বলেন, দু-পাশ্বের জায়গায় রাস্তা নির্মাণ হলে আমাদের কোন আপত্তি নেই। ভুক্তভোগী সামাদ মিয়া, শরিফুল ইসলাম,স্বাধীন মিয়া,মর্জিনা বেগম, শাপলা খাতুন, তোতা ও আপেল বলেন, আমরা প্রায় ৪০টি পরিবারের শতাধিক মানুষ এখানে বসবাস করে আসছি। তবে মিলন মিয়া সিমানা ঘেঁষে প্রাচির নির্মাণ করায় আমরা আর চলাচল করতে পারছিনা। রাস্তা বন্ধে আমরা হাট বাজার এমনকি মসজিদে গিয়ে নামাজ পর্যন্ত পরতে পারছিনা। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনা করে আমরা ব্যর্থ হয়েছি। ফলে উপায় অন্তর না পেয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এলাকাবাসীর স্বাক্ষরিত কপি সহ দরখাস্ত দায়ের করেছি। তাদের দাবি বন্ধ রাস্তা চলাচলের উপযোগী হলে আবার হয়তো পূর্বের মতোই স্বাভাবিক ভাবে চলাফেরা করা সম্ভব হবে। এদিকে ওই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশ সমস্যায় পড়েছেন স্কুল গামী খুদে শিক্ষার্থীরা।
বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক জানান, সামনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ে আমাদের ছেলে ও মেয়েরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো। সম্প্রতি রাস্তা বন্ধের কারণে ছাত্র ছাত্রীদের স্কুলে যাওয়া কষ্টকর হয়ে পড়েছে।
রাস্তা বন্ধে এলাকাবাসীদের দেয়া অভিযোগ বিষয়ে স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন, ওখানকার লোকজন আমার কাছে এসেছিলো।আমি বিস্তারিত শুনেছি এবং বিষয়টি সরেজমিনে গিয়ে দেখতে ইউপি চেয়ারম্যান কে বলেছি।
(বিএস/এসপি/আগস্ট ৩১, ২০২৫)
পাঠকের মতামত:
- জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু
- ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে’
- ১৯ বছরের আকালু ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে পাকিস্তানী বাহিনীর গুলিতে প্রাণ দিল
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর
- উত্তরাধিকার সূত্রে আমরা একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী
- মুন্সীগঞ্জে এক উপজেলায় ৩টি পৃথক দুর্ঘটনায় নিহত ১
- বন্ধ পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা, বাড়ছে লোকসান
- গোপালগঞ্জে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
- আড়িয়ল বিলের কৃষকদের সাথে জ্বালানি তেল প্রাপ্যতা হারভেস্টিং বিষয়ে মতবিনিময়
- জমির বিরোধে নগরকান্দায় সংঘর্ষ, নারীসহ আহত ৪
- শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী
- কতিপয় সাংবাদিকদের নিয়ে এলাকার মানুষের প্রশ্ন, এর দায় কার?
- কাজের মান ঠিক করতে বলায় প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ‘সালথার সহিংসতা ও মাদক নির্মূলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে’
- বাবা বুড়োঠাকুরের গাছতলা ধামে ৪ দিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু
- দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনেই ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ১
- সোনাতলায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
- মাজার রক্ষায় আমরা অবিরাম সংগ্রামমুখর
- কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু
- কাপ্তাইয়ে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
- রাজপাট রাধা মদন মোহন সেবাশ্রমের সেবাইতসহ দু’জনকে মারপিট
- বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
-1.gif)








