বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মেয়ের অস্বাভাবিক মৃত্যুর শোক সইতে না পেরে বিলাপ করতে করতে মায়েরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মৃত মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর পূর্বে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যুবরণ করা মরিয়ম বেগমের (৬৫) স্বামী ওই গ্রামের লতিফ দুরানী জানিয়েছেন, গত ৩১ আগস্ট সকালে তার মেয়ে রেশমা বেগমের বোয়ালিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। মেয়ের মৃত্যুর পর তার (লতিফ) স্ত্রী মরিয়ম বেগম মানসিকভাবে ভেঙে পরে এবং সারাক্ষণ বিলাপ করতে থাকে। গত দুইদিন ধরে মেয়ের শোকে বিলাপ করতে করতে মঙ্গলবার সন্ধ্যায় মরিয়ম গুরুতর অসুস্থ হয়ে পরে। পরে তাকে (মরিয়ম) উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সফিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী হোসেন সোহাগ বলেন, মরিয়ম বেগম তার মেয়ে রেশমাকে অনেক ভালোবাসতেন। তাই মেয়ের মৃত্যুর শোকে তিনি মানসিকভাবে ভেঙে পরেন এবং বিলাপ করতে করতে অসুস্থ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানিয়েছেন, শারীরিক দুর্বলতা ও মানসিক চাপে মরিয়ম বেগম হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
লতিফ দুরানী আরও বলেন, তার মেয়ে জামাতা আব্দুল লতিফ বেপারী, নাতি সুমন ও সুজন একটি হত্যা মামলায় কারাগারে থাকায় মেয়ে রেশমা চরম হতাশায় ছিলো। পরে গত ৩১ আগস্ট সকাল আটটার দিকে থানা পুলিশ নিজ ঘর থেকে রেশমার লাশ উদ্ধার করেন।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ভ্যাট রিটার্ন অনলাইনে এন্ট্রির সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়লো
- জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা
- বাজেট ঘিরে কার্যকর ভূমিকা রাখতে এমপিদের প্রশিক্ষণ দিলো জামায়াত
- ‘পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন’
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- পুশইনের শিকার ছোট্ট রোজিনার বাড়ি ফেরার আকুতি
- গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পবিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার
- ‘হাইকোর্টে দ্রুততম সময়ে রামিসা হত্যা মামলার শুনানির ব্যবস্থা করবো’
- ‘মেয়াদ শেষের আগেই ১৯ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতি’
- সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর
- ‘কেবল গণমাধ্যমের উপস্থিতিতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’
- শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা : সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- ‘সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জাতির জন্য লজ্জার’
- নড়াইলে বজ্রপাতে দু'জন কৃষকের মর্মান্তিক মৃত্যু
- ‘জয় বাংলা লেখা অথবা মুদ্রিত নোট অচল বলে ধরা হবে’
- গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল
- শ্যামনগরে মৎস্য ঘেরে আটল বসাতে যেয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
- চসিক মেয়রের উপস্থিতিতে ‘কাপ্তাই মৈত্রী বন্ধন’র বর্ষপূর্তি
- ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জনের র্যালি
- বিদ্যুৎ-তেল-দ্রব্যমূল্য না কমালে সংসদ ঘেরাও কর্মসূচি দেয়া হবে : এনডিবি
- ফরিদপুরে জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
- লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেনতামূলক র্যালি
- লবণাক্ততার বিরুদ্ধে প্রতিবাদ, টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি
- সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম'র সভাপতি ও যুগ্ম সম্পাদককে ফুলেল শুভেচ্ছা
- মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে ‘অগ্রিম উৎপাদন’ তারিখ থাকায় বনরুটির গাড়ি থানায় জব্দ
- বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় কলেজছাত্র কারাগারে
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- গোপালগঞ্জের মানহানি মামলা থেকে তারেক রহমান খালাস
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)







