নুরাল পাগলার দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ, সাড়ে তিন হাজার অজ্ঞাতনামা আসামি
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত তিন হাজার থেকে সাড়ে তিন হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গত শুক্রবার রাতেই থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেছে। তবে আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত এ মামলার আসামি হিসেবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ বলেছে আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব সাংবাদিকদের জানান, গতকাল বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলের দরবারে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে তাদের ওপরও হামলা হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ উত্তোলন করে মহাসড়কে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর বর্তমানে গোয়ালন্দে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দরবার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ সকালে পরিদর্শনকালে দেখা গেছে ধ্বংসস্তূপ দেখতে উৎসুক জনতার ভিড় করেছে।
আজ শনিবার দুপুরে নুরুল হকের বাড়িতে গিয়ে দেখা যায়, প্রধান ফটকের সামনে পুলিশ অবস্থান করছে। ভেতরের সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ির সবগুলো ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেসব আসবাবপত্র নিয়ে যাওয়া সম্ভব হয়নি, সেগুলোতেও আগুন লাগানো হয়েছে। খড়ের স্তূপ থেকে তখনও ধোঁয়া উঠছিল।
আনসার ক্লাব মাঠের পাশের চা বিক্রেতা নাম প্রকাশ না করা সত্ত্বেও জানান, শুক্রবার আনসার ক্লাব মাঠে সমাবেশে আসা কিছু মানুষের কাছে বাসের লাঠি ছিল। নেতাদের নির্দেশে তারা লাঠি জমা দেয়। ঠিক সেই সময়ে ৫০-৬০ জনের একটি দল ধারালো অস্ত্র, হাতুড়ি, লোহার রড, শাবল নিয়ে হাজির হয়। পুলিশ তাদের কাছ থেকে অস্ত্র নিতে চাইলে তারা পুলিশের ওপর হামলা চালায় এবং রেললাইনের পাথর ছুঁড়তে থাকে। একপর্যায়ে পুলিশ সরে গেলে তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং নুরুল হকের বাড়ির দিকে অগ্রসর হয়।
নুরুল হকের প্রতিবেশীরা জানান, উত্তেজিত জনতা তিন ভাগে ভাগ হয়ে তার বাড়িতে আক্রমণ চালায়। একদল ইটপাটকেল ছোঁড়ে, অন্যদল বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে থাকা ১৫-২০ জন ভক্ত এবং কাজের মহিলা প্রতিরোধের চেষ্টা করলে তাদের মারধর করে আহত করা হয়। হামলাকারীরা ঘরের আসবাব ও মালপত্র লুট করে নিয়ে যায়, যা নিতে পারেনি তা পুড়িয়ে ফেলে। ওই এলাকার বাসিন্দারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছে রাতভর লুটপাট চলে নুরুল হকের বাড়িতে।
স্থানীয় বাসিন্দা সৌরভ শেখ বলেন, “একজন মানুষ মারা গেলে তার আর কী থাকে। তার লাশ নিয়ে যা করা হয়েছে, তা কোনো ধর্মেই পড়ে না।
এ ঘটনার বিষয়ে গোয়ালন্দ পৌর বিএনপি সভাপতি ও ইমান আকিদা রক্ষাকারী কমিটির সদস্য আবুল কাশেম মন্ডল বলেন, “নুরুল হকের কবর দেয়াকে কেন্দ্র করে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, আমরা প্রশাসনের মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসনের অসহযোগিতার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। আমরা সমাবেশে আসা মানুষকে শান্ত রাখার চেষ্টা করেছি। কিন্তু পুলিশ সমাবেশে আসা লোকজনকে আটকে দিলে তারা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এরপর একদল নুরুল হকের বাড়িতে হামলা চালায়।
"ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক"- দাবি করে বিএনপির এই নেতা বলেন, "বিএনপি এ ধরনের ঘটনা প্রত্যাশা করে না। আমরা চাই, যারা বাইরে থেকে এসে এই হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক।”
অন্যদিকে রাজবাড়ী জেলা জামায়াতের আমির নুরুল ইসলাম বলেন, “সকালবেলা আমি গোয়ালন্দে গিয়ে দেখেছি, নুরুল হকের কবর মাটি সমান করে দেওয়া হয়েছে। আমি আমাদের নেতাকর্মী ও ইমান আকিদা রক্ষাকারী কমিটির সদস্যদের বলেছিলাম যেন কোনো সমস্যা না হয়। পরে বিকেলে শুনি উত্তেজিত জনতা নুরুল হকের বাড়িতে হামলা চালিয়ে লাশ তুলে আগুনে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ আগষ্ট বার্ধক্যের কারণে মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগলা। ওই দিন রাতে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় আস্তানায় তাঁর লাশ দাফন করেন ভক্তরা। এরপর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কবর সমতল করারসহ কয়েকটি দাবি জানায় স্থানীয় আলেমসহ তৌহিদি জনতা।
এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলা ও উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি ও নুরাল পাগলার পরিবারের কয়েক দফা বৈঠক হয়। তবে কবর নিচু না করায় দুই দফা সংবাদ সম্মেলন করে আন্দোলনের হুঁশিয়ারি দেয় ইমান-আকিদা রক্ষা কমিটি। তারা সর্বশেষ গত বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল করাসহ বিভিন্ন দাবি জানায়। অন্যথায় শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে বিক্ষোভ সমাবেশ এবং পরে ‘মার্চ ফর গোয়ালন্দ’ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বেলা তিনটার দিকে মঞ্চ থেকে ইমান-আকিদা রক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা জালাল উদ্দিন প্রামাণিক, সদস্যসচিব বিএনপি নেতা আইয়ুব আলী খান সবাইকে সমাবেশে থাকার আহ্বান জানান। কিন্তু উত্তেজিত লোকজন মিছিল নিয়ে নুরাল পাগলার দরবারে হামলা ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়। পরে উত্তেজিত জনতা নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে এনে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড়ে পুড়িয়ে দেয়।
(একে/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা
- শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ
- মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
- ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের প্রতিবাদে তালা
- ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি
- ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ: ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার, যুবক আটক
- জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
- কেন্দুয়ার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিদ্বগ্ধ হয়ে ৫টি গরু ছাগলের মর্মান্তিক মৃত্যু
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
- সংরক্ষিত এমপি নিলুফার চৌধুরী মনিকে গণসংবর্ধনা
- স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ
- কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
- টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- পারিবারিক বন্ধনই হলো আধুনিক সুসভ্য সমাজের মূলভিত্তি
- হামের মৃত্যুমিছিল: ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন এই রহস্যময় নীরবতা?
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র মতবিনিময় সভা: ১৫ দিনের মধ্যে আসছে পূর্ণাঙ্গ কমিটি
- বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান মমতার বিদায় নিশ্চিত করেছে
- মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
- বিবাহিত নারীদের গানের বিচারক নন্দিত তিন তারকা
- ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সালথায় ইয়াবাসহ আটক ২
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
-1.gif)








