কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হলেও নিম্নমানের সাইকেল পাওয়ায় শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে ১২৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। প্রথমে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝলক ফুটে উঠলেও সাইকেল হাতে নিয়েই সেই আনন্দ ম্লান হয়ে যায়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিতরণকৃত সাইকেলগুলোতে একাধিক ত্রুটি রয়েছে। ১২৫টি সাইকেলের একটিতেও নেই বেল। চাকা, ব্রেক, চেইন, প্যাডেল, মাডগার্ড এমনকি স্ট্যান্ড পর্যন্ত নিম্নমানের হওয়ায় সেগুলো ব্যবহার উপযোগী নয়। সবচেয়ে বড় বিড়ম্বনা ছিলো—একটি সাইকেলেও হাওয়া দেওয়া হয়নি। ফলে সাইকেল হাতে পেয়েই শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা সাইকেল পেয়ে খুশি হলেও এতে কোনো মান নেই। চাকার হাওয়া নেই, ঠেলে নিতে হচ্ছে। সরঞ্জাম এতো নড়বড়ে যে, খুলে পড়ার উপক্রম। একটিতেও বেল দেওয়া হয়নি। এখন দোকানে নিয়ে মেরামত করাতে হবে।
শিক্ষকরা বিষয়টিকে 'উদ্যোগের অপব্যবহার' ও 'অবহেলার চরম দৃষ্টান্ত' বলে আখ্যায়িত করেছেন। তাদের মতে, এভাবে অব্যবহারযোগ্য সাইকেল বিতরণ করলে শিক্ষার্থীরা উপকৃত হওয়ার বদলে বিড়ম্বনার শিকার হবে এবং উৎসাহ হারাবে। দ্রুত তদন্ত করে প্রকৃত চিত্র উন্মোচন ও মানসম্মত সাইকেল প্রদানের দাবি জানান তারা।
সাইকেল বিতরণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠানের মো. মনিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাইকেল ঠিকাদারির কাজে আমি ছিলাম না। তবে কারা এই কাজ করেছেন সে বিষয়ে কোনো উত্তর দেননি। পরবর্তীতে একাধিকবার ফোন করলেও তিনি আর রিসিভ করেননি।
অন্যদিকে সদর উপজেলা প্রকৌশলী রাহাত আমিনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। পরে ফোনে জানান, কতোটি সাইকেল দেওয়া হয়েছে এবং সাইকেলের বরাদ্দ সম্পর্কে তিনি অবগত নন। অফিসে এসে ফাইল দেখে জানাবেন বললেও সন্ধ্যা পর্যন্ত তার কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, নিয়মতান্ত্রিকভাবে নীতিমালা অনুসারে ঠিকাদার প্রতিষ্ঠানকে সাইকেল টেন্ডারের কাজ দেওয়া হয়েছে। কাজে কোনো গাফিলতি প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় শিক্ষার্থী-শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে অব্যবহারযোগ্য সাইকেল বিতরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
(ইউএইচ/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আনন্দ র্যালি
- ‘শিক্ষিত জাতি গঠনে নিরলস কাজ করছেন তারেক রহমান’
- কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
- রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
- এই সরকার জ্বালানি সংকট তৈরি করেনি: শামা ওবায়েদ
- পঞ্চগড়ে এক সাথে দু’টি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- সাতক্ষীরায় চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি কারাগারে
- রাজবাড়ীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- জামালপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
- সোনাতলায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
- মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- সীমান্ত এলাকা থেকে ৪৭০টি ইয়াবা উদ্ধার, চোরাকারবারি আটক
- সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’
- ফুলপুরে ইয়াবাসহ তিনজন গ্রেফতার
- প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের
- জোর করে মুখে বিষ বিষ ঢেলে গৃহবধূকে হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
- এরশাদ নগরে জাতীয়তাবাদী যুব ঐক্য'র মাদকবিরোধী মিছিল
- নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- জীবন তো বহমান স্রোত
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- ফরিদপুরে জুমার নামাজ শেষে নারীর বাড়ি ভাঙচুর, জেলা ছাড়তে আল্টিমেটাম
- গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে ২০ হাজার টাকা দাবি, দুই যুবক আটক
- দিনাজপুরে ধান প্রযুক্তি গ্রাম পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- রাষ্ট্রপতি হয়ে প্রথম নিজ জেলা সফরে যাচ্ছেন মির্জা ফখরুল
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








