সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত
সালথা প্রতিনিধি : ‘এসো হে নবীন, এগিয়ে চলো অবিরাম, অন্তহীন ভোরের প্রথম সূর্যের আলো, স্বপ্নডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো। তোমরা পরিপূর্ণ তারুণ্যের অধিকারী, তোমরাই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। পরে আলোচনা সভায় নবীন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
আজ সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা
আবু সাঈদ খান।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার।
প্রধান অতিথি আবু সাঈদ খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে, আমি বিশ্বাস করি তোমরা নিঃসন্দেহে মেধাবী। তবে শুধু মেধাবী শিক্ষার্থী হলেই চলবে না, মন দিয়ে লেখাপড়া করতে হবে। তোমরা ভাল রেজাল্ট করে এই কলেজের নাম উজ্জল করবে, এলাকার নাম উজ্জল করবে। যাতে অন্যরা সেই আলোয় ছুটে আসতে পারে। তোমাদের জানতে হবে, আমরা এই
প্রতিষ্ঠানটি করেছি ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে। এই কারনে তোমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। এবং দেশকে ভালবাসতে হবে। কোন ধরনের অন্যয়ে সাথে আপস করা যাবে না। যেখানে অন্যয় দেখবে সেখানের প্রতিবাদ করার চেষ্টা করবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সকলে মিলে-মিশে প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভাল করবেন। আমরা চাই এই প্রতিষ্ঠানে শুধু আশ-পাশের শিক্ষার্থীরা নয়, শহর থেকে ছেলে মেয়েরা এসে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করবে। আপনারা নিজেদেরকে সেই ভাড়ে গড়ে তুলুন। শিক্ষার্থীদের অন্যায়ের প্রতিবাদ করা শিখাবেন।
সবাইকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসছে হবে। সবাইকে দেশপ্রেমিক হতে হবে। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কোনো রকম নেশার সঙ্গে নিজেদের জড়ানো যাবে না।
লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের নির্বাহী কমিটির দাতা সদস্য আবু রাহাত খান সিরাজ, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, রামকান্তুপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু জাফর, বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আবু নাসের আহম্মাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক ও বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, বিভাগদী রিজিয়া-রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকরামুল হক, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
(এএন/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইতে গ্রেপ্তার
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- নজরুল বর্ষ উদযাপন, ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান
- ‘জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন’
- ‘বাজেট জনগণকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে’
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ‘প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব’
- জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- ‘প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার ফি নেওয়া হবে’
- ‘প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন’
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
- ঢাকা পৌর কর্তৃপক্ষ শহরের ২১০ টি রাস্তার নাম পাল্টে দিয়ে ইসলামী নাম রাখে
- সুবর্ণচরে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী' অনুষ্ঠিত
- আপত্তিকর ভিডিও, কুড়িগ্রামে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি
- ময়মনসিংহে তিন দিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্বোধন
- নড়াইলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ
- সোনাতলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- নড়াইলে দোকানে দই কিনতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক
- ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে পরিবহন ধর্মঘট
- তরুণদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে ইউএনডিপি-গ্রামীণফোন
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- নান্দাইল শহীদ দিবস পালিত
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা শেখ জসিম কারাগারে
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- বকশীগঞ্জে সাংবাদিক লিমনের কারামুক্তির দাবি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- বারিতে ক্ষতিকর পোকা ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
১৪ জুন ২০২৬
- ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম ইতিহাসে অমলিন হয়ে থাকবে’
- সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতা বহিষ্কার
- সাতক্ষীরায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ
- ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত
-1.gif)







