মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মাদকসেবীদের আড্ডা
শেখ ইমন, ঝিনাইদহ : মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভেতরে ও আশপাশে পড়ে আছে নানা ব্রান্ডের সিগারেটের প্যাকেট, সিগারেটের অংশ, গ্যাসলাইট, চিপসয়ের প্যাকেট সহ নানা আবর্জনা। জন্ম নিয়েছে লতা-পাতা, গাছগাছালী। শুধু তা-ই না, প্রতিদিনই স্থানটিতে চলে মাদকসেবীদের আড্ডা। সুযোগ বুঝে দিন ও রাতের বিভিন্ন সময়ে আড্ডা দেয় মাদকসেবীরা। স্থানীয়রা বিষয়টি জানলেও বাধা দেন না কাউকে। ফলে মাদকসেবীদের জন্য জায়গাটি সুরক্ষিত স্থান হয়ে উঠেছে। এদিকে দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটলেও এ বিষয়ে কিছু জানেনা স্থানীয় প্রশাসন।
জানা যায়, ১৯৭১ সালের ৫ ই এপ্রিল সেময়ের আনসার কমান্ডার গোলাম মোস্তফা বিশ্বাসের নেতৃত্বে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকার ব্রিজটির পাশে গর্ত করে পাকিস্তানি হানাদার বাহিনিদের রোধ করা হয়। সেসময় সম্মুখ যুদ্ধ হয় মুক্তিযোদ্ধা ও পাকিস্থানি হানাদার বাহিনীর। যুদ্ধে বেশকিছু পাক সেনা মারাও যায়। সেই সম্মুখ যুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে ব্রীজটির পাশে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় ২০২০ সালে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধটি। তবে সেই স্মৃতিসৌধ এখন পরিণত হয়েছে মাদকের আখড়া আর ময়লার ভাগাড়ে। সামনে জমে আছে পানি। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। গাছের পাতা ও ময়লা জমে তৈরি হয়েছে স্তুপ।
স্থানীয়রা জানায়, স্মৃতিসৌধটিতে প্রতিনিয়তই বসে মাদকসেবীদের আড্ডা। স্মৃতিসৌধটি রক্ষণাবেক্ষণ ও দেখভালও করা হয়না। আর এ কারণেই এটি পরিণত হয়েছে ময়লার স্তুপে। দ্রুতই স্থানটি রক্ষণাবেক্ষণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
সম্রাট হোসেন নামে স্থানীয় যুবক বলেন, 'প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে স্থানটিতে লোকজন আসে। বিড়ি, সিগারেট খেয়ে স্মৃতিসৌধটির চারপাশে নোংরা করে। এমনকি বিভিন্ন সময় এখানে মাদক সেবন করে স্থানীয় অনেকেই৷'
পারভেজ নামে আরেকজন বলেন, 'স্মৃতিসৌধের সামনে বৃষ্টির পানি জমে আছে,সাথে গাছের পাতা আর ময়লা আবর্জনা। স্মৃতিসৌধের নিচের ফাঁকা জায়গায় সিগারেট,চিপসয়ের প্যাকেজ,গ্যাসলাইট আর ময়লা-আবর্জনা। দেখে বোঝা যায় এখানে মাদকসেবীরা আখড়া বসায়। তাই দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
রইচ নামে আরেকজন বলেন, 'স্মৃতিসৌধটি নির্মাণের পর থেকে সরকারিভাবে কোন খোঁজখবর নেয়া হয়নি। ফলে জায়গাটিতে মাদকসেবীদের আড্ডাখানায় পরিনত হয়েছে। এখানে মাঝে মধ্যে পাহাড়া ও পুলিশের তৎপরতা প্রয়োজন।'
শৈলকুপা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব হাশেম খান বলেন, 'মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মাদকসেবীদের আড্ডাকে মুক্তিযোদ্ধাদের অপমানের সামিল। আড্ডা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।'
এ বিষয়য়ে কেউ অভিযোগ করেনি জানিয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস বলেন, 'খোঁজখবর নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কোন অবস্থাতেই পবিত্র এই স্থানটিতে মাদকসেবীদের আড্ডা দিতে দেওয়া হবে না।’
(এসআই/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প
- জীবনযাপন, সংস্কৃতি ও ভাষায় বাঙালীরা স্বতন্ত্র
- শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক: সীমান্তবাসীর নানা আকাঙ্খা
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
- ঘটনার নেপথ্য জানতে শামীমকে জিজ্ঞাসাবাদের দাবি স্বজনদের
- মাদ্রাসা অধ্যক্ষ ও দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ের ফ্যান জানালা বিনামূল্যের বই ও খাতা বিক্রির অভিযোগ
- সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জনবল ও ঔষধ সংকট
- সোনাতলায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফুলপুরে ফিসারিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
- ঈশ্বরদী ঠাকুরবাড়িতে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কার্যকরের আহ্বান
- কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা
- লেবাননে নিহত শফিকুল-নাহিদের লাশ সাতক্ষীরার বাড়িতে
- দূষণমুক্ত পৃথিবী গড়তে পরিবেশবান্ধব প্রযুক্তি কেন জরুরি
- সাংবাদিক রাষ্ট্রের কর্মচারী নন
- গাইবান্ধার রাধাগোবিন্দ মন্দির গুড়িয়ে দেয়ার অব্যাহত হুমকিতে ঐক্য পরিষদের উদ্বেগ
- ঐতিহাসিক ৬ দফা ছিলো বাংলাদেশের স্বাধীনতার সোপান, বাঙালির মুক্তির সনদ
- বঙ্গবন্ধুর ছয় দফা: বাঙালির জাতীয় সত্তার ভিত্তি ও বর্তমান প্রেক্ষাপট
- ভ্যাট রিটার্ন অনলাইনে এন্ট্রির সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়লো
- জীবনের অর্থ নিয়ে ঐশ্বরিয়ার আবেগঘন বার্তা
- বাজেট ঘিরে কার্যকর ভূমিকা রাখতে এমপিদের প্রশিক্ষণ দিলো জামায়াত
- ‘পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন’
- শিরোপা হাতছাড়া হওয়ার পর আগের সাফ জেতা পুরস্কার পেলেন নারী ফুটবলাররা
- পুশইনের শিকার ছোট্ট রোজিনার বাড়ি ফেরার আকুতি
- ঝালকাঠিতে ভবন নির্মাণ কাজের চাঁদা না পেয়ে হামলা
- উপজেলা ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল, রয়েছে অনিয়মের অভিযোগ
- নীলফামারীতে মহিলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ
- রেকর্ড গড়ে বড় লিড নিলো বাংলাদেশ
- শ্রীমঙ্গলে জাল টাকা ও ভারতীয় রুপিসহ আটক ১
- নীলফামারীতে কোরবানির পশুর হাটে জমজমাট কেনাবেচা, চাহিদার চেয়ে দ্বিগুণ পশু প্রস্তুত
- মোশাররফের পর ব্রাত্য বসুর সিনেমায় চঞ্চল চৌধুরী
- শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১০
- শৈলকুপার কানাই-বলাই গ্রুপের লিডার গ্রেফতার, এলাকাবাসীর মিষ্টি বিতরণ
- শ্রীমঙ্গল পৌর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- সেই এমবি অভিযান-১০ লঞ্চটির ঝালকাঠি ত্যাগ
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







