কেয়া হত্যা মামলা: হুমকির মুখে বাবার পরিবার
নিরাপত্তাহীনতায় ভিটেমাটি ছেড়ে চুয়াডাঙ্গায় আশ্রয়
স্ট্যাফ রিপোর্টার : ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ইউনিয়নের ত্রিলোচনপুর গ্রামের এক দরিদ্র ভ্যান চালক মোঃ সামাউল ইসলামের সংসারে জন্ম নেয় কেয়া খাতুন। দুই কন্যা ও এক পুত্রের মধ্যে তিনি ছিলেন সবার বড়, বাবা-মায়ের স্বপ্ন আর স্নেহের কেন্দ্রবিন্দু।
২০১৯ সালের ২৯ অক্টোবর পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয় কালীগঞ্জ পৌরসভার নরেন্দ্রপুর গ্রামের মরহুম মনসুর মালিতার পুত্র মোঃ সাবজাল হোসেনের সাথে। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে দরিদ্র পিতা সামাউল ইসলাম তখনই তার কন্যাকে আনুষ্ঠানিকভাবে স্বামীর ঘরে তুলে দিতে সক্ষম হননি। উভয় পরিবারের আলোচনার মাধ্যমে পরবর্তীতে ২০২০ সালের ১ মার্চ সামাজিকভাবে কন্যা সম্প্রদানের দিনক্ষণ নির্ধারিত হয়। এই সময়টুকু পেয়ে স্বস্তি অনুভব করেছিলেন সামাউল ইসলাম, কারণ তিনি তার স্নেহধন্য কন্যাকে যথাযথ মর্যাদায় বিদায় দিতে চেয়েছিলেন।
কিন্তু নির্মম ভাগ্যের পরিহাসে সেই স্বপ্ন আর পূর্ণ হলো না। নির্ধারিত অনুষ্ঠানের মাত্র ৪ দিন আগে, ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি, হঠাৎ করেই নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান কেয়া খাতুন। পরিবার ও আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পায়নি। যে দিনে তার পিতার ঘরে আনন্দ-উৎসবমুখর পরিবেশ থাকার কথা ছিল, সেই ১ মার্চ দিনেই সামাউল ইসলামকে যেতে হয় কালীগঞ্জ থানায় তার প্রিয় কন্যাকে খুঁজে না পাওয়ার বেদনা নিয়ে সাধারণ ডায়েরি করতে।
শোকের সেই ছায়া আরও ঘনীভূত হয় ২০২০ সালের ১৩ মার্চ সকালে। ঐদিন সকাল ৮টার দিকে একই গ্রামের মরহুম খালেকের ছেলে মোঃ ওমর ফোন করে জানান, ধলা দাদপুর মাঠের ভেতরে চুল, একটি চুলের ক্লিপ ও একটি জুতা পাওয়া গেছে এবং আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। খবর পেয়ে সামাউল ইসলাম ও তার পরিবার ঘটনাস্থলে ছুটে যান। সেখানে স্থানীয় জনগণ ও তৎকালীন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানার উপস্থিতিতে পুলিশ মাটি খুঁড়ে উদ্ধার করে একটি অর্ধগলিত নারীর লাশ।
লাশের পরনে থাকা জামাকাপড়, জুতা ও চুলের ক্লিপ দেখে সামাউল ইসলাম ও তার স্ত্রী নিশ্চিত হন এ লাশ তাদেরই আদরের কন্যা কেয়া খাতুনের। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করে।
এই হৃদয়বিদারক ঘটনায় কেয়ার পিতা সামাউল ইসলাম একই দিনে, ১৩ মার্চ ২০২০, কালীগঞ্জ থানায় পেনাল কোডের ধারা-৩০২/২০১/৩৪ অনুযায়ী ধর্ষণের পথ হত্যার অভিযেগে মামলা দায়ের করেন। মামলায় তিনি একই গ্রামের মোঃ সলেমানের পুত্র মোঃ মিলন হোসেনকে ১ নং আসামি, আশাদুল ইসলামের পুত্র ইসরাফিল হোসেনকে ২ নং আসামি এবং আজগর আলীর পুত্র মোঃ আজিম হোসেনকে ৩ নং আসামি হিসেবে চিহ্নিত করেন, সাথে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে এই হত্যার সঙ্গে জড়িত বলে উল্লেখ করেন।
মামলার এজাহারে তিনি স্পষ্ট অভিযোগ করেন, আজিম হোসেন তার কন্যাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে হয়রানি করত এবং এতে সহযোগিতা করত মিলন হোসেন ও ইসরাফিল হোসেন। অবশেষে তার সেই স্নেহধন্য কন্যা নির্মমভাবে হত্যার শিকার হন। অভিযোগে বলা হয়েছে, প্রেমে ব্যর্থ হয়ে আজিম হোসেন ও অভিযুক্ত তার দুই বন্ধু প্রথমে তাকে ধর্ষণ করে হত্যা করেন এবং পরে লাশ মাটিচাপা দিয়ে গোপন করেন।
মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে গেলেও পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।মামলার দ্বিতীয় শুনানিতে আসামিপক্ষ জামিনে মুক্তি পান।
কিন্তু বর্তমানে মামলার “নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ঝিনাইদহ” আদালতে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে পাবলিক সাক্ষী সম্পূর্ণ হয়েছে, সরকারি সাক্ষী হলে মামলার দ্রুত রায় হবে হবে বলে আশা করছেন কেয়ার পরিবার।
তবে গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ ভোরে জামিনে থাকা আসামি মিলন, ইসরাফিল ও আজিম সানাউল ইসলামের বাড়ির সামনে এসে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন। অভিযোগ রয়েছে, আসামিপক্ষ দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন করে সামাউল ও তার পরিবারকে হত্যা করার উদ্দেশ্যে সামাউলের বাড়ি আক্রমণ করে। সামাউল অনুপায় হয়ে ৯৯৯ এর সাহায্য নিলে কালীগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে। নিজের ও তার পরিবারের জীবন বাঁচাতে তিনি বাপ-দাদার ভিটা ছেড়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কুলগাছি গ্রামে আশ্রয় নেয়।
এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সানাউল ইসলাম কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, জিডি নং ৭৪৬। তার দাবি, পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় আসামিদের দ্রুত গ্রেফতার করা হলে তিনি ও তার পরিবার নিরাপদে নিজ বাড়িতে ফিরতে পারবেন। তিনি আরও জানান, কেয়া হত্যা মামলার পরবর্তী শুনানি আগামী ৬ জানুয়ারি ২০২৬ নির্ধারিত হয়েছে। তিনি কোন অবস্থাতেই মামলা প্রত্যাহার করবেন না এবং আদালতের রায়ের প্রতি আস্থা রাখবেন।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ফিফা সভাপতির পদত্যাগ চান স্পেনের ফুটবল কর্মকর্তা
- ‘যারা আমাদের কষ্ট দেখে হাসছো ও বিদ্রুপ করছো, তোমাদের ধন্যবাদ‘
- ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বিকল্প নয়, সক্ষমতা বৃদ্ধির হাতিয়ার’
- ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প
- বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক লাখ ডলার সহায়তা দিলো চীন
- ‘বিএনপি বিপ্লবের সন্তান, কোনো আত্মদান বৃথা যায় না’
- ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল
- 'রাজাকাররা যে কোনো লোককে গ্রেফতার করতে পারবে'
- সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যার ঘটনায় থানায় মামলা
- বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ডে মনোনীত ফরিদপুরের বিপ্লব মালো
- বন্দর নয়, মানদণ্ড গড়ার সময় এখন বাংলাদেশের
- অটো রিকশাচালক নাঈম হত্যায় দুইজনের যাবজ্জীবন
- জামায়াত এমপি নজরুলের ভিডিও নিয়ে দিনভর নানা তর্ক-বিতর্ক
- নির্মাণের সাত দিনেই ভেঙে গেল চেয়ারম্যানের নির্মিত ড্রেন
- ২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার
- বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
- সোনাতলায় তিন দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত
- উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- সদ্য লঞ্চ হওয়া গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং
- রেমিট্যান্স বনাম প্রবাসীদের অদেখা অশ্রু
- গোপালগঞ্জে গেস্ট হাউজ থেক ৫ নারীসহ আটক ১১
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
- নড়াইলে শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা, ধর্ষক পলাতক
- কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- কাঁঠাল
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে যুদ্ধ কথা
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- প্রযুক্তির ছোঁয়ায় জুয়া এখন অনলাইনে
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- এমন যদি হতো
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল
-1.gif)








