নড়াইলে অন্ধ ও অসহায় বিধবার পাশে বিএনপি'র নেতৃবৃন্দ
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ার কোলা গ্রামের অন্ধ ও অসহায় বিধবা আনোয়ারা বেগম (৫১)'র পাশে দাঁড়িয়েছেন বিএনপি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টুর সার্বিক সহযোগিতায় ওই অন্ধ ও অসহায় বিধবার হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
উল্লেখ্য যে, সম্প্রতি অন্ধ ও অসহায় বিধবা আনোয়ারা বেগমের মানবেতর জীবনযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি নেতাকর্মীদের দ্রুত ওই অন্ধ ও অসহায় বিধবা
বৃদ্ধার পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতার নির্দেশ দেন।
তারই ধারাবাহিকতায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান সান্টুর নেতৃত্বে বুধবার দুপুরে নেতা-কর্মীরা ওই অন্ধ ও অসহায় বিধবার কোলা গ্রামের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এসময় ওই অন্ধ বিধবা মহিলা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং এক পর্যায়ে কেঁদে ফেলেন।
অন্ধ ও অসহায় আনোয়ারা বেগম কাশীপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের মৃত জাবের শেখের স্ত্রী। প্রায় ১০ বছর পূর্বে জাবের শেখ মারা যান। স্বামী মারা যাওয়ার পরে তিনি উপজেলার কোলা গ্রামের পৈতৃক ভিটায় এক সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন। এই দম্পত্তির একমাত্র ছেলে আল মামুন মাদরাসায় লেখাপড়া করাকালীন সময়ে লোহাগড়ায় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। গত এক বছর পূর্বে ফুটবল খেলতে গিয়ে আল মামুনের পা ভেঙ্গে যায়। বর্তমানে আল মামুন ঢাকায় তার খালা নার্গিস খানমের বাসা বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পিয়াজ, রসুন, আদা, আটা, মুড়ি, চিড়া, ডিম ও লবণসহ অন্যান্য সামগ্রী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহগড়া পৌর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আব্দুস সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদ আলম শিপলু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, শ্রমিক দলের নেতা সাবু শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আশিকুর রহমান স্বপন, যুবনেতা সুমন, ছাত্রনেতা আনিচুর রহমান, সাকিবসহ প্রমুখ।
স্থানীয় বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে তারা নিয়মিত উদ্যোগ গ্রহণ করে আসছেন। এ সময় নেতৃবৃন্দ ওই অন্ধ ও অসহায় বিধবা মহিলাকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
(আরএম/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
- দুর্গাপূজায় শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা
- মুক্তিসেনারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য হস্তগত করে
- চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
- সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
- গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান
- নড়াইলে ৫৪৩টি মন্ডবে দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষের পথে
- সুবর্ণচরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
- সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি
- গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন
- কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
- বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামনগরে তিন ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ
- দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট ও বহু আকর্ষণীয় অফার
- গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
- মুখ: পরিচয়ের চাবি, নাকি জীবনেরও?
- গোপালগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
- সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
- গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন
- টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ
- নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
- সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ
- সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
-1.gif)








