দিনাজপুরে সোয়া তিন ঘণ্টা পর রেলপথ ও সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে সোয়া তিন ঘণ্টা পর রেলপথ ও সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। দুপুর ১টা ১০ মিনিটের দিকে তারা এ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
এর আগে আজ বুধবার সকাল থেকে কারিগরি ছাত্র আন্দোলন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার শিক্ষার্থীরা শহরের ফুলবাড়ী নীমনগর বাসস্ট্যান্ড সংলগ্ন রেলপথ ও সড়ক অবরোধ করে। তাদের সঙ্গে এ আন্দোলনে যোগ দেয় শহরের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এর ফলে অটোরিকশা, বাস, ট্রাকসহ শত শত যানবাহন আটকে পড়ে। এতে শহরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। রেলপথে অবস্থানের কারণে আটকা পড়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ও রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পৌঁছে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
আন্দোলনরত দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো.মকবুল হোসেন মনু জানান, গত কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সরাসরি গুলি করে হত্যার হুমকি দেয়। এই হুমকির প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে হুমকি দাতাদের ২৪ ঘণ্টার মধ্যে তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাগ্রহণ করা হয়নি। এ কারণে আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।
দিনাজপুর রেলওয়ের স্টেশন সুপার জিয়াউল হক জানান, রেলপথ অবরোধের ফলে ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ও রাজশাহীগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেন দু'টি দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে। দ্রুতযান সকাল ৯ টা ৫০ মিনিটে স্টেশন ত্যাক করার কথা থাকলেও প্রায় সোয়া তিন ঘন্টা দিনাজপুর স্টেশনে অবস্থান করেছে।
দুপুর একটা ১০ মিনিটে একটায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ট্রেন দুটি স্টেশন ছেড়ে গন্তব্য স্থলে ছেড়ে যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, আন্দোলনের মূল লক্ষ্য হলো ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার নিশ্চিত করা এবং পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত ন্যায্য সুযোগ প্রাপ্ত করা। তাদের দাবির মধ্যে রয়েছে
উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ সংরক্ষণ: কেবল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে উত্তীর্ণদের জন্য। পদোন্নতির কোটা বৃদ্ধি: বর্তমান ৩৩% থেকে ৫০% করা।প্রশাসনিক পদে নিয়োগ: প্রশাসন ক্যাডার থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সুযোগ প্রদান।
বিএসসি প্রকৌশলীদের অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ: ডিপ্লোমা প্রকৌশলীদের সুবিধার জন্য।জনবল কাঠামোতে সমন্বয়: বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপাত নির্ধারণে ১:৫।
প্রশাসনিক পদে পদোন্নতি ও সুবিধা: ন্যায্য সুযোগ নিশ্চিত করা ও অন্য সকল দাবির সমাধান ও ন্যায্য কর্মসংস্থান: ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার সুরক্ষা।
উল্লিখিত দাবি উপস্থাপন করে শিক্ষার্থীরা বলেন তাদের দাবি পূরণ না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
(এসএস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়’
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
- ‘জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না’
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- ‘বন্যায় গরু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ’
- ‘বর্জ্য ব্যবস্থাপনা একার কাজ নয়, সব সংস্থার সমন্বয় জরুরি’
- পরীক্ষা শেষে ফের সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি
- ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন
- রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৩৬
- শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
- সামরিক বিজয়ই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৫ জুলাই ২০২৬
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
-1.gif)







