বোয়ালমারীর বর্ণিরচরে তারুণ্যের উৎসব, ক্রীড়া ও সংস্কৃতির মিলনমেলা
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বর্ণিরচর প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “তারুণ্যের উৎসব–২০২৫”। দিনব্যাপী এ আয়োজন তরুণ-তরুণীদের মাঝে সৃষ্টিশীলতা, আনন্দ এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।
এ মহোৎসবের আয়োজন করে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এবং সার্বিক সহযোগিতায় ছিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন, এসডিসির পরিচালক কাজী আমেনা হাসান, সিনিয়র সহকারী পরিচালক খন্দকার নজরুল ইসলাম, উপজেলার সহকারী সমন্বয়কারী সমৃদ্ধি কর্মসূচি এসডিসির শাহিনা আক্তার, মনিটরিং অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ।
সকাল থেকে শুরু হওয়া এই উৎসবে শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে ভাসানী স্কোয়ার্ড ক্লাবের আয়োজনে ছিল গ্রামীণ ঐতিহ্যের প্রতীক ভেলা বাইচ প্রতিযোগিতা। দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে জমে ওঠে পুরো মাঠ। সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ, গান ও নাটকের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।
এ আয়োজনে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অতিথিরা তরুণদের উৎসাহিত করেন এবং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন— তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং গ্রামীণ সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গ্রামীণ জীবনে প্রাণের সঞ্চার করে।
উৎসবে বিপুলসংখ্যক গ্রামবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষ ও তরুণ সমাজের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে উৎসবে পরিণত করে। সবাই এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান।
(কেএফ/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








